মানব ভূগোলের ক্ষেত্র বৃদ্ধি পাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর। (অনুধাবন)

Updated: 11 months ago
উত্তরঃ

প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে বিভিন্ন অঞ্চলভিত্তিক যে বৈচিত্র্যতা পরিলক্ষিত হয় তার প্রকৃত কারণ অনুধাবন ও ব্যাখ্যা করার জন্য মানব ভূগোলের ক্ষেত্র বৃদ্ধি পায়।

মানব ভূগোলের ক্ষেত্রা সারা বিশ্বব্যাপী বিদ্যমান। পৃথিবীর সব জায়গায় একই ধরনের ভৌগোলিক অবস্থা বিদ্যমান থাকে না। যার ফলে বিভিন্ন অঞ্চলভিত্তিক প্রাকৃতিক সম্পদের তারতম্য পরিলক্ষিত হয়। মানুষের যাবতীয় কর্মকাণ্ড প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে বিভিন্ন অঞ্চলভিত্তিক যে বৈচিত্র্যতা পরিলক্ষিত হয় তার প্রকৃত কারণ অনুধাবন ও ব্যাখ্যা করার জন্য মানব ভূগোলের ক্ষেত্রকে ব্যাপকতর করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
153

Human Geography

মানুষ ও পরিবেশ ভূগোল শাস্ত্রের কেন্দ্রীয় উপাদান। এ শাস্ত্রের পরিধি বিস্তৃত হওয়ার সাথে সাথে মানব ভূগোল একটি প্রধানতম শাখা হিসেবে গড়ে উঠেছে। এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পরিবেশের সঙ্গে অভিযোজিত মানুষের জীবনযাপন প্রণালি ও অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে জানা যায়।

প্রধান প্রধান শব্দ

  • মানব ভূগোল
  • মানব ভূগোলের বিষয়বস্তু ও শাখা
  • রাজনৈতিক অঞ্চল
  • প্রশাসনিক অঞ্চল

মানব ভূগোলে মানুষ ও পরিবেশের সম্পর্ক, মানবগোষ্ঠীর অবস্থানিক বিন্যাস ও বণ্টন প্রকৃতি, উপজীবিকা ওঅর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কে ধারণা পাওয়া যায়। মানব ভূগোল বিভিন্ন

প্রাকৃতিক পরিবেশে মানুষের আচরণ ব্যাখ্যা করে। এছাড়াও মানব সংস্কৃতির আঞ্চলিক তারতম্য ব্যাখ্যা করে মানব ভূগোল। আধুনিক মানব ভূগোলের রূপকার হিসেবে ফ্রেডরিক র‍্যাটজেল, কার্ল রিটার, ভিডাল ডি লা ব্লাশ, ইলিয়ট হার্স্ট, আলেকজান্ডার ভন হামবোল্ট, ডাট্টি স্টাম্প প্রমুখের নাম বিশেষভাবে স্মরণীয়। এছাড়া প্রাচীন রোমান-গ্রিক যুগের স্ট্রাবো, মধ্যযুগের ইবনে খালদুন মানব ভূগোলের অন্যতম ব্যক্তিত্ব।

মানব ভূগোল-মোহা: আনিছুর রহমান ও মোঃ আব্দুর রাজ্জাক-স্যারে লেখা বই

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশের মোট আয়তন ১,৪৭.৫৭০ বর্গ কি.মি.।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
449
উত্তরঃ

যেসব অঞ্চল দিয়ে ক্রান্তীয় রেখা অতিক্রম করেছে তাকে ক্রান্তীয় অঞ্চলের দেশ বলে।

বাংলাদেশের উপর দিয়ে ২৩.৫° কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। তাই বাংলাদেশকে ক্রান্তীয় অঞ্চলের দেশ বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
370
উত্তরঃ

উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটি হলো-যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রধান ও সর্ববৃহৎ অংশ উত্তরে কানাডার সীমানা হতে দক্ষিণে মেক্সিকো এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগরের তীর হতে পূর্বে আটলান্টিক মহাসাগরের তীর পর্যন্ত বিস্তৃত। যুক্তরাষ্ট্রের বৃহৎ অংশটি ২৫° উত্তর হতে ৪৫° উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত।

আবার আলাস্কার অংশটি বেরিং সাগর (৮৭.৫° পশ্চিম দ্রাঘিমা) হতে ১৪০° পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত এবং ৭৮° উত্তর অক্ষাংশ হতে ৬২° দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। অন্যদিকে হাওয়াই পূর্ব-পশ্চিমে ১৫০° পশ্চিম দ্রাঘিমা এবং উত্তর-দক্ষিণে ১৯° হতে ২৫° উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। দেশটির মোট আয়তন ৯৮,২৬,৬৭৫ বর্গ কিলোমিটার।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
251
উত্তরঃ

উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশ দুটি হলো যথাক্রমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। উভয় দেশের শাসনব্যবস্থার মধ্যে কিছু পার্থক্য বিরাজ করে। নিচে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের শাসন-ব্যবস্থার তুলনামূলক চিত্র তুলে ধরা 'হলো :

যুক্তরাষ্ট্রে একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। রাষ্ট্রীয় নাম ইউনাইটেড স্টেটস অব আমেরিকা। আইনসভা দ্বিকক্ষিক। নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এবং এর সদস্যসংখ্যা ৪৩৫। উচ্চকক্ষ হচ্ছে সিনেট এবং এর সদস্যসংখ্যা ১০০। ভোট প্রদানের যোগ্যতা অর্জনের বয়স ১৮ বছর। ১৭৮৭সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়ন করা হয় এবং ১৭৮৯ সালের ৪ মার্চ থেকে এটি কার্যকর করা হয়। সুপ্রিমকোর্ট দেশের সর্বোচ্চ বিচারালয়। এর কেন্দ্রীয় আইনসভার নাম কংগ্রেস।অন্যদিকে, যুক্তরাজ্য প্রকৃত বিচারে সংসদীয় গণতন্ত্রব্যবস্থা বিদ্যমান। এর আইনসভার নাম পার্লামেন্ট। আইনসভা দুই স্তরবিশিষ্ট। নিম্নকক্ষ হাউজ অব কমন্স যার সদস্যসংখ্যা ৬৫০, সকলেই নির্বাচিত। উচ্চকক্ষ হাউজ অব লর্ডস। যুক্তরাজ্যে সংবিধান সময়ের ব্যবধানে কিছু কিছু লিখিত হলেও অধিকাংশই প্রচলিত নীতি ও প্রথানির্ভর।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
213
উত্তরঃ

পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম হলো অস্ট্রেলিয়া মহাদেশ।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
250
উত্তরঃ

যে সমস্ত রাজনৈতিক অঞ্চলের কেবল নামীয় পরিচিতি রয়েছে সেগুলোকে নামীয় অঞ্চল বলে।

মহাদেশ ও মহাদেশের অংশবিশেষ নামীয় অঞ্চলের প্রকৃষ্ট উদাহরণ।
যেমন- এশিয়া, দক্ষিণ এশিয়া, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগরীয় অঞ্চল, ইউরেশিয়া, অস্ট্রেলিয়া প্রভৃতি এলাকাও নামীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। নামীয় অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয় এবং এসব অঞ্চলের একক নিয়ন্ত্রণকেন্দ্রও থাকে না; যেমন- এশিয়া, ইউরোপ, আফ্রিকার কোনো রাজধানী নেই। তাই বলা যায় নামীয় অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
295
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews