Related Question
View Allজুমচাষি দম্পতির একটি মেয়ে।
টিয়ারা মেয়েটিকে সাদরে অভ্যর্থনা জানাল।
অনেক খোঁজার পরে মেয়েটি টিয়াদের দেশে পৌছতে পেরেছিল। টিয়ারা তার পরিচয় পেয়ে তাকে সাদরে অভ্যর্থনা জানাল। সোনার সিঁড়ি, রুপার সিঁড়ি বেয়ে মেয়েটিকে ঘরে ওঠার জন্য বলল। তারপর স্নান শেষ করে মেয়েটিকে সুন্দর পোশাক পরতে দিল। সোনার থালা, রূপার থালায় মেয়েটিকে অনেক খাবার খেতে দিল। সোনার খাটে, রুপার খাটে কোমল বিছানায় তাকে শুতে দিল। এভাবেই মেয়েটিকে টিয়ারা অভ্যর্থনা জানাল।
উদ্দীপকের চাষি 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পের লোভী মেয়ে চরিত্রের প্রতিনিধি।
লোভ করা কখনই ভালো নয়। লোভী মানুষ সবসময়ই সমাজে ঘৃণিত। অন্যদিকে লোভহীন মানুষ সমাজে সবসময় সমাদৃত।
উদ্দীপকে লোভী চাষি রাতারাতি ধনী হওয়ার জন্য তার সোনার ডিম পাড়া হাঁসটিকে কেটে ফেলে। পরিণতিতে সে কিছুই পায়নি, কিন্তু হাঁসটিকে চিরতরে হারিয়ে ফেলে। 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পে লোভী মেয়েটি টিয়াদের দেশে গিয়ে ধন-দৌলতের প্রতি আকৃষ্ট হতে লাগল। যেন টিয়ারা তাকে জুমচাষির মেয়ের মতো সোনা-রুপার মোহর দেয়। কিন্তু টিয়ারা বুঝতে পেরে তাকে মোহরের বদলে সাপ দিয়েছিল। তাই বলা যায়, উদ্দীপকের চাষি 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পের লোভী মেয়েটির প্রতিনিধি।
উদ্দীপকটি 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পের লোভীদের প্রতিচ্ছবি-মন্তব্যটি যথার্থ।
অসততা, লোভ, হিংসা কখনই মানুষকে ভালো কিছু দিতে পারে না। তাই যতটা সম্ভব এগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে - পারা প্রত্যেক মানুষের জন্যই মঙ্গলজনক।
উদ্দীপকে বেশি লোড করার কারণে চাষি তার হাঁসটিকে চিরতরে হারিয়ে ফেলে। 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পে লোভ করার কারণে লোভী বাবা-মায়ের লোভী মেয়েটিকে টিয়ারা সোনা-রুপার মোহর দেয় না। বরং সাত.কলস ভরে বিষধর সাপ দেয় এবং সেই সাপের ছোবলে তারা নির্বংশ হয়ে যায়।
উদ্দীপকে লোভীর নির্মম পরিণতি দেখানো হয়েছে। 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পেও লোভীদের ভয়ানক পরিণতি প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
লোভীরা বিষধর সাপের দংশনে নির্বংশ হয়েছিল।
জুমচাষি দম্পতি তাদের মেয়েটিকে তাড়িয়ে দেওয়ার পরে মেয়েটি টিয়াদের দেশ থেকে অনেক সোনা-রুপার মোহর এনেছিল। এ ঘটনা দেখে এক লোভী পরিবার তাদের মেয়েকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু লোভী বাবা-মায়ের মেয়েও লোভী ছিল। টিয়াদের দেশে গিয়ে সে লোভ করেছিল এবং টিয়ারা তা বুঝতেও পেরেছিল। এজন্য টিয়ারা মেয়েটিকে সাতটি কলসি ভরে সোনার মোহর না দিয়ে বিভিন্ন ধরনের বিষধর সাপ দিয়েছিল। আর সেই বিষধর সাপের দংশনে লোভীরা নির্বংশ হলো।
উদ্দীপকের করিম 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পের নির্লোভমেয়েটির প্রতিনিধি।
অন্যের সম্পদের প্রতি লোভ করার চেয়ে নিজের ক্ষুদ্র জিনিস নিয়ে সন্তুষ্ট থাকাই শ্রেয়। কারণ অন্যের সম্পদে লোভ করলে পরিণামে ধ্বংস হতে হয়। আর নিজের সামান্য কিছু নিয়ে সন্তুষ্ট থাকলে পুরস্কার পাওয়া যায়।
উদ্দীপকের করিম ছিল একজন সৎ ও নির্লোভ বালক। সে জন্যই প্রায় সাত বছর পরেও দোকানের মালিক ফেরত এলে সে বিনা দ্বিধায় তাকে তার দোকান ফেরত দিতে চেয়েছে। 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পে জুমচাষি দম্পতির মেয়েটি ছিল অত্যন্ত সৎ ও নির্লোভ। তাকে টিয়ারা বিভিন্নভাবে ধনসম্পদ দিয়ে পরীক্ষা করলেও সে লোভীর মতো সেগুলো চেয়ে নেয়নি। সে সম্পূর্ণ তার মতো সাদামাটাভাবে থেকেছে। তাই বলা যায়, উদ্দীপকের করিম 'হলুদ টিয়া সাদা টিয়া' গল্পের নির্লোভ মেয়েটির প্রতিনিধি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
