মাসুম ও মহসিন হযরত মুহাম্মদ (স.)-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিল। মাসুম হযরত মুহাম্মদ (স.)-এর আবির্ভাবকালীন আরবের অবস্থা বর্ণনা করে তাঁর শৈশব সম্পর্কে আলোচনা করল। মহসিন মুহাম্মদ (স.)-এর বিবাহ ও নবুয়ত লাভের ঘটনাটি বর্ণনা করল। আলোচনা শেষে তারা একমত হলো যে, মুহাম্মদ (স.) ছিলেন সমগ্র মানবজাতির আদর্শ। আমরা তাঁর জীবনাদর্শ অনুসরণ করব।

Updated: 11 months ago
উত্তরঃ

৫৭০ খ্রিস্টাব্দের ২০ এপ্রিল / রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (স.) জন্মগ্রহণ করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

আমাদের প্রিয়নবি হযরত মুহাম্মদ (স.)-এর জন্মের সময় আরবের লোকেরা ছিল নানা পাপে লিপ্ত। মারামারি, কাটাকাটি, ঝগড়া-ফাসাদ, চুরি, ডাকাতি, হত্যা, লুণ্ঠন ইত্যাদি করেই তৎকালের 'লোকদের জীবন চলত। এক আল্লাহকে ভুলে তারা নানা দেবদেবীর মূর্তিপূজা করত। পবিত্র কাবা শরীফ তারা মূর্তিতে ভরে রেখেছিল। বাজারে পণ্যের মতো মানুষ বেচাকেনা হতো। মনিবরা দাসদাসীদের প্রতি অমানুষিক নির্যাতন করত। এসব বিবেচনায় এ সময়কে আইয়‍্যামে জাহিলিয়া বা মূর্খতার যুগ বলা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

মুহাম্মদ (স.)-এর শৈশব মাসুম ও মহসীনের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তারা রাসুল (স.)-এর শৈশব জীবনের আদর্শের আলোকে নিজেদের জীবন পরিচালনা করতে সচেষ্ট হবে। তারা তাদের ছোট ভাই-বোনদের ব্যাপারে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হবে। তারা শৈশব থেকে পরিশ্রমী হবে এবং সকলের সাথে মিলেমিশে চলবে। তারা সকল সদগুণ অর্জনে চেষ্টা করবে। বিশেষত সত্যবাদী হতে এবং তারা অন্যের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখবে।

সর্বোপরি হযরত মুহাম্মদ (স.)-এর বাল্যজীবন থেকে মাসুম ও মহসীন সর্বপ্রকার মানবীয় গুণাবলির শিক্ষালাভ করতে পারে। কেননা মানব চরিত্রে যত মহৎ গুণ হতে পারে, অনিন্দ্যসুন্দর যা কিছু মানুষ কল্পনা করতে পারে, হযরত মুহাম্মদ (স.)-এর বাল্যজীবনেই তার পূর্ণ সমাবেশ ঘটেছিল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

হযরত মুহাম্মদ (স.) শিশু বয়স থেকে মানুষের মুক্তির জন্য, শান্তির জন্য ভাবতেন। যুবক বয়সে তাঁর এ ভাবনা আরও গভীর হয়। খাদিজার সঙ্গে বিয়ে হওয়ার পর তাঁর ধ্যানধারণা আরও বৃদ্ধি পায়। মূর্তিপূজায় লিপ্ত এবং নানা দুঃখ-কষ্টে জর্জরিত মানুষের মুক্তির জন্যই তাঁর সব ভাবনা। মানুষ তাঁর সৃষ্টিকর্তাকে ভুলে থাকবে, এটি হয় না। কী করা যায়, কীভাবে মানুষের হৃদয়ে এক আল্লাহর ভাবনা জাগানো যায়, শিরক ও কুফর থেকে তাদের মুক্ত করা যায় এ সকল বিষয়ের চিন্তাভাবনায় তিনি মগ্ন। বাড়ি থেকে বেশ দূরে হেরা গুহায় গিয়ে নির্জনে ধ্যান করতেন এ বিষয়ে। কখনো কখনো একাধারে দু-তিন দিনও সেখানে ধ্যানমগ্ন থাকতেন। এভাবে দীর্ঘদিন ধ্যান করার পর
অবশেষে চল্লিশ বছর বয়সে তিনি নবুয়তপ্রাপ্ত হন।

আমরা মহানবি হযরত মুহাম্মদ (স.)-এর জন্ম থেকে নবুয়ত লাভের পূর্ব পর্যন্ত জীবন আলোচনা থেকে জানতে পারি যে, তিনি ছিলেন সুন্দরতম চরিত্রের অধিকারী। তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, কাউকে গালি দেননি, কারও সাথে প্রতারণা করেননি, ওয়াদা ভঙ্গ করেননি। তিনি ছিলেন মানুষের কল্যাণকামী, শত্রুও তাঁর আচরণে মুগ্ধ হয়ে যেত। তিনি সমগ্র মানবজাতির আদর্শ। তাঁর আদর্শ অনুসরণ করলে পৃথিবীতে শান্তি আসবে। আমরা তাঁর জীবনাদর্শ অনুসরণ করব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
71

আদর্শ জীবন বলতে বোঝায় যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয়। পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাঁদের জীবনচরিত অন্যের জন্য আদর্শ। সুতরাং বাস্তব জীবনে এসব মনীষীর সমাজসেবামূলক কাজ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, আত্মত্যাগ, ক্ষমা, পরমতসহিষ্ণুতা ও দেশপ্রেমসহ অন্যান্য গুণ অনুসরণ ও অনুকরণ করলে সুন্দর সুশৃঙ্খল ও সফল জীবন লাভ করা যায়।

এ অধ্যায় শেষে আমরা-

  • আদর্শ জীবনচরিতের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • মহানবি (স.)-এর পরিচয়, সততা, বিশ্বস্ততা, সমাজসেবা, শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক মূল্যবোধ ও তাঁর অন্যান্য চারিত্রিক গুণাবলি বর্ণনা করতে পারব।
  • পরিচয়সহ হযরত আবু বকর (রা.)-এর দানশীলতা, ত্যাগ ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর অবদান বর্ণনা করতে পারব।
  • সাম্য, গণতান্ত্রিক চেতনাবোধ, দেশপ্রেম ও আইনের শাসন প্রতিষ্ঠায় হযরত উমর ফারুক (রা.)-এর অবদান উল্লেখ করতে পারব।
  • হযরত খাদিজা (রা.)-এর পরিচয়, দানশীলতা, সহমর্মিতাসহ তাঁর চারিত্রিক মাধুর্য ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারব।
  • হযরত ইমাম আবু হানিফা (র.)-এর পরিচয়, ফিকাহশাস্ত্রে তাঁর আবদান বর্ণনা করতে পারব।
  • হযরত আব্দুল কাদির জিলানী (র.)-এর পরিচয়, মানবপ্রেমসহ তাঁর চরিত্রের মহৎ গুণাবলি ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

সত্যবাদী, পরোপকারী, শান্তিকামী যুবক হিসেবে হযরত মুহাম্মদ (স.)-এর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। তাঁর সত্যবাদিতা, বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে আপনপর সকলে তাঁকে আল-আমিন (বিশ্বাসী) উপাধিতে ভূষিত করল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
1k
উত্তরঃ

বিশ্বের শ্রেষ্ঠ 'মহামানব মুহাম্মদ (স.)-এর আদর্শের সাথে উদ্দীপকের সাঈদের কাজের আংশিক মিল রয়েছে। মহানবি (স.) শুধু একজন দীন প্রচারকই ছিলেন না বরং তিনি ছিলেন সর্বোত্তম মানবীয় গুণের অধিকারী। মানবতার মুক্তি ও কল্যাণ কামনাই ছিল রাসুল (স.)-এর সাধনা। তিনি আরববাসীকে মুক্তি দেওয়ার জন্য কুরাইশ গোত্রের সমমনা কয়েকজনকে সাথে নিয়ে 'হিলফুল ফুযুল' নামের একটি মানব কল্যাণমূলক সংগঠন গড়ে তোলেন।

উদ্দীপকের সাঈদ সাহেব মহানবি (স.)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কুরআনের শিক্ষা প্রসারের উদ্দেশ্যে এলাকায় মক্তব প্রতিষ্ঠা করেন। গরিব-দুঃখীদের অবস্থা চিন্তা চিন্তা করে করে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
244
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত আফরোজা বেগমের কার্যক্রম মহানবি (স.)-এর সহধর্মিণী হযরত খাদিজা (রা.)-এর সাথে মিল রয়েছে।

হযরত খাদিজা (রা.) ছিলেন আরবের একজন বিখ্যাত ধনাঢ্য ব্যবসায়ী। তিনি মহানবির সুন্দর চরিত্র, সততা দেখে তাঁর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

হযরত মুহাম্মদ (স.) হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় নবুয়তপ্রাপ্ত হয়ে বাড়িতে এসে খাদিজা (রা.)-এর নিকট উক্ত ঘটনা বর্ণনা করেন। সব শুনে তিনি মহানবিকে সান্ত্বনা দিলেন এবং ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলাম প্রচারে মুহাম্মদ (স.)-কে সাহস ও উৎসাহ প্রদান করতেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
206
487
উত্তরঃ

আইনের শাসন বলতে আইনের যথাযথ প্রয়োগকে বোঝায়। অর্থাৎ যেখানে দোষী বা অপরাধীকে আইন মোতাবেক শাস্তি দেওয়া হয় এবং এক্ষেত্রে ন্যায়পরায়ণতা অবলম্বন করা হয় তাই আইনের শাসন। এক কথায় আইনের শাসনের মাধ্যমে দুষ্টের দমন ও শিষ্টের লালন করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
139
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews