মাহিরা তার বাবার সাথে ভোলা শহরের রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ ভীড় দেখে কাছে গিয়ে দেখল একটি টিউবওয়েল চাপ দেওয়ায় পানি পড়ছে এবং একটি ছেলে ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে টিউবওয়েলের কাছে ধরার সাথে সাথেই সেখানে আগুন জ্বলে উঠল। মাহিরা তার বাবার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, মাটির নিচ থেকে এক ধরনের বায়বীয় পদার্থ পানির সাথে মিশেছে বলেই এ ঘটনা ঘটেছে। তিনি আরও বললেন, উক্ত বায়বীয় পদার্থটি গৃহস্থালি ও কলকারখানার জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়।

Updated: 10 months ago
উত্তরঃ

বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ হচ্ছে মাটি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

মূলত একটি দেশের জীবন-জীবিকা সেখানকার খনিজ সম্পদের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। বাংলাদেশের মাটির নিচে রয়েছে নানা রকম মূল্যবান খনিজ সম্পদ। এগুলোর মধ্যে কয়লা, গ্যাস, চুনাপাথর, চিনামাটি, সিলিকা বালু উল্লেখযোগ্য। এসব খনিজ সম্পদ আহরণ করার জন্য একটি শ্রেণিও তৈরি হয়েছে এদেশে। তাই খনিজ সম্পদ ও জীবিকার সাথে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান তা জীবিকা অর্জনের সাথে সম্পৃক্ত।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

মাহিরার দেখা সম্পদটি হচ্ছে খনিজ সম্পদ বা প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদটি হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এ প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাংলাদেশে প্রায় সবক্ষেত্রেই রয়েছে। রান্না করা থেকে শুরু করে বিভিন্ন কলকারখানা এবং যানবাহনেও এ গ্যাসের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অধিকাংশ সার কারখানায় এ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় কাঁচামাল হিসেবে। এছাড়া বর্তমানে সিমেন্ট শিল্পে ব্যাপক মাত্রায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শুরু হয়েছে। বাংলাদেশে এখনও নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হচ্ছে। যার মাধ্যমে বাংলাদেশের সকল চাহিদা ভবিষ্যতে পূরণ করা সম্ভব হবে।

পরিশেষে বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মাহিরার দেখা সম্পদ অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব অপরিসীম।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
উত্তরঃ

উক্ত সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আর প্রাকৃতিক গ্যাসের প্রাচুর্যই দেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক-এ বক্তব্যের সমর্থনে নিচে যুক্তি প্রদর্শন করা হলো-

১. প্রাকৃতিক গ্যাসের ব্যবহারের ফলে দেশে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। দেশ জুড়ে গ্যাসভিত্তিক অনেক শিল্পকারখানা গড়ে উঠেছে। সেখানে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং পণ্যের উৎপাদন আগের থেকে অনেক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রাকৃতিক গ্যাসের ভূমিকা অনস্বীকার্য।

২. এ সম্পদের ব্যবহারের ফলে জনগণের জীবনমান বৃদ্ধি পেয়েছে।

৩. প্রাকৃতিক গ্যাসের যথোপযুক্ত ব্যবহারের ফলে শিল্পে অগ্রগতি দেখা দিয়েছে। কারণ আজকে আমাদের দেশে অনেক শিল্পকারখানা প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল। তাছাড়া বস্ত্র শিল্পে, কাগজ শিল্পে, সিমেন্ট শিল্পে, সার শিল্পে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। ফলে শিল্পের প্রসার যেখানে ঘটে সেখানে জনগণের আর্থসামাজিক উন্নয়নও জড়িত।

পরিশেষে বলা যায়, এ সম্পদের প্রাচুর্যই বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
178

প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকেই প্রাকৃতিক সম্পদ বলা হয়। মানুষ প্রকৃতি থেকেই এসব সম্পদ আহরণ করে। এর ফলে মানুষের অর্থনৈতিক এবং সামাজিক জীবনের অগ্রগতি ঘটে। প্রাকৃতিক সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করলে দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব ।

এ অধ্যায় পাঠ শেষে আমরা-
•বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যথা: বনজ, জলজ, কৃষিজ, খনিজ, মৎস্য ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারব;
• বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের সাথে আর্থ-সামাজিক অগ্রগতির সম্পর্ক বিশ্লেষণ করতে পারব,
• বাংলাদেশের জীববৈচিত্র্যের বর্ণনা করতে পারব ;
• বাংলাদেশের প্রধান প্রধান শিল্প যেমন- পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, ঔষধ, গার্মেন্টস, চিংড়ি, চা, চামড়া, তুলা, তামাক ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারব ;
• বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এসব শিল্পের অবদান ব্যাখ্যা করতে পারব; • জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের গুরুত্ব উপলব্ধি করে এগুলো সংরক্ষণে ভূমিকা পালন করব।

Related Question

View All
উত্তরঃ

প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকেই প্রাকৃতিক সম্পদ রলা হয়। মানুষ প্রকৃতি থেকেই এসব সম্পদ আহরণ করে। এর ফলে মানুষের অর্থনৈতিক এবং সামাজিক জীবনের অগ্রগতি ঘটে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
279
উত্তরঃ

প্রকৃতির মধ্যে নানা ধরনের মূল্যবান প্রাকৃতিক সম্পদ রয়েছে। এসব প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে- পানি, বায়ু, মাটি, গাছপালা, জীবজন্তু, ফসল, খনিজ দ্রব্য ইত্যাদি।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
338
উত্তরঃ

মাটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এদেশের সমতল ভূমি খুবই উর্বর। বেশিরভাগ এলাকায় বছরে তিনটি ফসল উৎপন্ন হয়। দেশের ১০ ভাগের এক ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা। পাহাড়ে প্রচুর প্রাণিজ, বনজ ও খনিজ সম্পদ রয়েছে।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
232
উত্তরঃ

বাংলাদেশে ছোটো-বড়ো, অনেক নদী আছে। নদীগুলো মালামাল পরিবহনের সহজ- মাধ্যম। নদীর পানি প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এছাড়া আমাদের নদ-নদীতে বিপুল পরিমাণ মৎস্যসম্পদ রয়েছে। এসব মানুষের নদ-নদীকেন্দ্রিক জীবনব্যবস্থা এবং জালের মতো ছড়ানো ছিটানো অসংখ্য নদী থাকার কারণে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
185
উত্তরঃ

যেসব পদার্থ মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকে এবং যেগুলোকে উত্তোলন করে ব্যবহার করা যায় তাকে খনিজ সম্পদ বলে। বাংলাদেশের মাটির নিচে রয়েছে নানা রকম মূল্যবান খনিজসম্পদ। এগুলো মধ্যে কয়লা, গ্যাস, চুনাপাথর, চিনামাটি, সিলিকা বালি ইত্যাদি উল্লেখযোগ্য।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
299
উত্তরঃ

বাংলাদেশে মোট বনভূমির পরিমাণ ২৪.৯৩৮ বর্গকিলোমিটার। দেশের মোট ভূ-ভাগের ১৬ ভাগ হচ্ছে বন। বনে রয়েছে মূল্যবান পাছপালা। এগুলো আমাদের ঘরবাড়ি ও আসবাব তৈরির কাজে ব্যবহৃত হয়। এছাড়া বনে রয়েছে পাখি ও প্রাণিসম্পদ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য রনের গুরুত্ব অপরিসীম।

Najjar Hossain Raju
Najjar Hossain Raju
10 months ago
273
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews