উদ্দীপকে মিসেস পারভীনের সঞ্চয়ের মাধ্যমে ক্যাপিটাল ব্যাংক-এর আমানত সংগ্রহ ও সুদ প্রদানের কাজটি সম্পাদিত হচ্ছে।
বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ধরনের চলতি, সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে। সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের আমানতকারীদের ব্যাংক নির্দিষ্ট হারে সুদ দেয়। তবে চলতি হিসাবে কোনো সুদ দেয় না।
উদ্দীপকে মিসেস পারভীন গত দু'বছর ধরে ক্যাপিটাল ব্যাংক-এ টাকা জমা রাখছেন। ব্যাংকটি উক্ত টাকা সঞ্চয়ী হিসাবের মাধ্যমে সংগ্রহ করছে। ফলে তিনি ১০% হারে ব্যাংক থেকে সুদ পাচ্ছেন।
বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। তাই ব্যাংক জনগণের কাছ থেকে কম সুদে আমানত নেয়। আবার উক্ত আমানত থেকে বেশি সুদে ঋণ দেয়। এই দুই সুদের পার্থক্যই হলো ব্যাংকের মুনাফা। এজন্য আমানত সংগ্রহ ও ঋণদান বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ। তাই আমি মনে করি, উদ্দীপকে ক্যাপিটাল ব্যাংক আমানত সংগ্রহ ও সুদদান কাজটি করছে।
Related Question
View Allবাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে
ব্যাংক যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় তখন সরাসরি নগদ অর্থ না দিয়ে তার হিসাবের জমা বা ক্রেডিট করে। ফলে তা পুনরায় ব্যাংকে আমানত হিসেবে জমা হয়। এরপর ঋণগ্রহীতা চেকের মাধ্যমে আমানত হিসাব থেকে উও্লন করে । এভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণের আমানত সৃষ্টি করে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
