মিসেস শীলার কার্যাবলির ধরন বিবেচনায় তিনি কোন ব্যাংকের কর্মকর্তা তা বর্ণনা করো (প্রয়োগ)

Updated: 11 months ago
উত্তরঃ

উদ্দীপকে মিসেস শীলার কার্যাবলি বিবেচনায় তিনি একটি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য সেবা লেনদেন করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে।
বাণিজ্যিক ব্যাংক একটি মুনাফাভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান।
উদ্দীপকে মিসেস শীলা রোজারিও একটি প্রতিষ্ঠিত ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা। তার দুই প্রতিবেশী মোঃ আরাফ ও মৃদুল শেখের তাদের ব্যবসায় সম্প্রসারণে সহযোগিতার প্রয়োজন পড়ে। মিসেস শীলা তার প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের সাহায্য করেন। মোঃ আরাফ একজন আবাসন প্রকল্পের ব্যবসায়ী এবং মৃদুল শেখ একজন আন্তর্জাতিক পাট ব্যবসায়ী। আবাসন প্রকল্পের ব্যবসায়ী হওয়ায় জনাব আরাফের বড় অঙ্কের ঋণের প্রয়োজন হয়। মিসেস শীলা রোজারিও তার প্রতিষ্ঠানের মাধ্যমে সেই ঋণের ব্যবস্থা করেন। অন্যদিকে মৃদুল শেখের আন্তর্জাতিক ব্যবসায়ের ক্ষেত্রেও মিসেস শীলা রোজারিও তার প্রতিষ্ঠানের মাধ্যমে দেনা-পাওনা নিষ্পত্তি, ঋণদান ইত্যাদি সহায়তা করে থাকেন। এ সব কাজ বাণিজ্যিক ব্যাংক করে থাকে। সুতরাং, কাজের ধরন বিবেচনায় বলা যায়, তিনি একটি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা।

265

এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীৱা বৰ্তমান বিশ্ব অর্থনীতিতে প্রধান ভূমিকা পালনকারী বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংকের প্রধান ও বিশেষ কার্যাবলি, উদ্দেশ্য, সমাজ গঠনে তার ভূমিকা, আমদানি-রপ্তানিতে তার সহায়তা, অর্ণ হাসার, কৃষি ও উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করা যাবে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকের তহবিলের উৎস, তহবিল  বিনিয়োগ এবং তার আয়-ব্যয়ের ক্ষেত্র সম্পর্কে শিক্ষার্থীরা ধারণা লাভ করতে পারবে।

এই অন্যার পাঠ শেষে আমরা -

  • বাণিজ্যিক ব্যাংকের ধারণা ও পরিচিত্তি ব্যাখ্যা করতে পারব।
  • বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য মূল্যায়ন করতে পারব।
  • বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি বিশ্লেষণ করতে পারব। 
  • বাণিজ্যিক ব্যাংকের আর ও ব্যরের খাত সমূহ চিহ্নিত করতে পারব।

Related Question

View All
উত্তরঃ বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য হলো মুনাফা অর্জন।
Satt AI
Satt AI
2 weeks ago
729
উত্তরঃ

বাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে

ব্যাংক যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় তখন সরাসরি নগদ অর্থ  না দিয়ে তার হিসাবের জমা বা ক্রেডিট করে। ফলে তা পুনরায় ব্যাংকে আমানত হিসেবে জমা হয়। এরপর ঋণগ্রহীতা চেকের মাধ্যমে আমানত হিসাব থেকে উও্লন করে । এভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণের আমানত সৃষ্টি‌ করে

Lucifer
Lucifer
2 years ago
2.9k
উত্তরঃ

মিসেস শীলার কার্যাবলির ধরন বিবেচনায় তিনি একটি বাণিজ্যিক ব্যাংকের (Commercial Bank) কর্মকর্তা।

বাণিজ্যিক ব্যাংক হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত এমন এক আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং সেই আমানত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে প্রদান করে। এই ব্যাংকগুলো দেশের অর্থনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেমন - ব্যবসা-বাণিজ্য, শিল্প ও আবাসন খাতে অর্থায়ন করে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে সহায়তা করে।

উদ্দীপকে দেখা যায়, মিসেস শীলা রোজারিও ব্যাংকের উচ্চপদে আসীন থেকে তার দুই প্রতিবেশী মোঃ আরাফকে আবাসন প্রকল্পের জন্য বড় অঙ্কের ঋণ এবং মৃদুল শেখকে আন্তর্জাতিক পাট ব্যবসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আবাসন প্রকল্প ও আন্তর্জাতিক ব্যবসা উভয়ের জন্যই বড় অঙ্কের ঋণের ব্যবস্থা করা এবং দেশের মানুষদের সেবা প্রদান করার কথা বলা - এই সকল কার্যক্রমই বাণিজ্যিক ব্যাংকের মৌলিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। এগুলি একটি বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ও জনসেবামূলক বৈশিষ্ট্যের সুস্পষ্ট প্রমাণ।

Satt AI
Satt AI
2 weeks ago
640
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews