মিয়ানমারের স্বৈরশাসক থান শোয়ে ক্ষমতা দখল করে মানুষের বাক স্বাধীনতা খর্ব করেন। তিনি সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করেন। সরকারবিরোধী সব পত্রিকা বন্ধ করে দেশ একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন।

Updated: 9 months ago
উত্তরঃ

ফ্যাসিও শব্দটির অর্থ হলো বল বা শক্তি।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জার্মানি ও ইতালির মধ্যে পরস্পর সহযোগিতাভিত্তিক যে চুক্তি সম্পাদিত হয়েছিল তাই আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে অক্ষশক্তি চুক্তি নামে পরিচিত। মূলত এটি ছিল কমিউনিস্টবিরোধী চুক্তি। তবে কমিউনিস্টবিরোধী চুক্তি হলেও এটিকে মিত্রশক্তির বিরুদ্ধে সামরিক জোটও বলা যেতে পারে। ইউরোপীয় রাষ্ট্রবর্গের দুর্বলতা ও তাদের পারস্পরিক দুর্বলতার সুযোগে সাম্যবাদের বিরুদ্ধে ১৯৩৬ সালে জার্মানি ও জাপান কমিউটনবিরোধী চুক্তিতে আবদ্ধ হয়। পরবর্তী বছর ১৯৩৭ সালে ইতালি এ চুক্তিতে যোগ দেয়। এর ফলেই রোম-বার্লিন-টোকিও উদ্ভব হয়। এ চুক্তি ইউরোপে নতুন শক্তিসাম্য গড়ে তোলে।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

উদ্দীপকের খানশোয়ের কর্মকান্ডের সাথে পাঠ্যবইয়ের হিটলারের চরিত্রের মিল পাওয়া যায়।
আলোচ্য উদ্দীপকে দেখা যায়, মিয়ানমারের স্বৈরশাসক ধানশোয়ে ক্ষমতা দখল করে মানুষের বাকস্বাধীনতা খর্ব করেন। সকল রাজনৈতিক দল, সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করেন। থানশোয়ের এ চরিত্রের সাথে জার্মানির নাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার তার 'নাৎসি' দল ব্যতীত সকল দল নিষিদ্ধ ঘোষণা করেন। জাতীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের সকল ক্ষেত্রে নাৎসি দলের একচ্ছত্র আধিপত্য স্থাপিত হয়। ব্যক্তিস্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের 'স্বাধীনতা সচেতনভাবে নিশ্চিহ্ন করা হয়। সংবাদপত্র সম্পর্কে হিটলারের তথ্যমন্ত্রী ড. জোসেফ গোয়েবলস বলতেন, মানুষ যেমন পিয়ানো থেকে ইচ্ছামতো সুর বের করে, তেমনি সংবাদপত্রকেও আমার ইচ্ছামতো কথা বলানোই আমার অভিপ্রায়। পুরো সংবাদপত্র শিল্পকে গলা টিপে ধরা হয়েছিল। নাৎসি অত্যাচারের কোনো সংবাদই কাগজে প্রকাশ করতে দেওয়া হতো না। নাৎসিবাদ জার্মানিতে এমন এক সর্বগ্রাসী সামাজিক বিশ্বাস দাঁড় করতে সক্ষম হয়, যার জোরে নাৎসি চেতনাকে বিশ্বাসযোগ্য করে তোলে।

সুতরাং উপরের আলোচনার আলোকে বলা যায়, থানশোয়ের চরিত্রের সাথে হিটলারের চরিত্রের মিল রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
উত্তরঃ

যুগে যুগে পৃথিবীতে এমন কিছু ব্যক্তির আবির্ভাব ঘটে যারা নিজেরা একটি ইতিহাস তৈরি করেন।

পৃথিবীর ইতিহাসে হিটলার এমনই একটি নাম, একটি ইতিহাস। বিংশ শতকের রাজনীতির মূল স্রোতধারায় ছিল জার্মানির এডলফ হিটলার। তিনি ১৮৮৯- সালে অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করে দারুণ সুনাম অর্জন করেন। যুদ্ধ শেষে হিটলার যোগ দেন জার্মান শ্রমিক পার্টিতে। তিনি ধনতন্ত্র, ইহুদি, ফ্রান্স ও ভার্সাই সন্ধির অপমানজনক শর্তাবলির তীব্র নিন্দা করে অল্প সময়ে খুব পরিচিতি লাভ করেন। ১৯২০ সালে হিটলার দলের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন 'জাতীয় সমাজতন্ত্রবাদী জার্মান শ্রমিক দল' সংক্ষেপে নাৎসি পার্টি। হিটলার দলের নেতৃত্ব নিজ হাতে নেন এবং গোয়েরিং, হেস, বোয়েম, গোয়েবলস প্রমুখ বাছাই করা সহকর্মীদের নিয়ে শক্তিশালী দল গঠন করেন। দলীয় মুখপাত্র হিসেবে 'পিপলস অবজার্ভার' নামে পত্রিকা প্রকাশ করেন। তিনি নিরাপত্তার জন্য নাৎসি পার্টির অঙ্গসংগঠন হিসেবে ১৯২১ সালে ঝটিকা বা S. A বাহিনী গঠন করেন। তার বিখ্যাত' বই 'Mein Kampf' বা 'আমার সংগ্রাম'কে নাৎসি বাইবেল বলা হয়। এ গ্রন্থে তিনি জার্মানি জাতীয়তাবাদকে এমনভাবে তুলে ধরেছেন যে, জার্মান জনসাধারণ ব্যাপকভাবে তাতে উজ্জীবিত। হয়ে হিটলারের পক্ষাবলম্বন করে। ১৯৩৩ খ্রিষ্টাব্দে ৩০ জানুয়ারি হিটলার জার্মানির চ্যান্সেলর পদে নিযুক্ত হন। অতঃপর পার্লামেন্ট এক আইন পাস করে হিটলার চার বছরের জন্য জার্মানির সর্বময় ক্ষমতা দখল করেন। ১৯৩৪ সালে প্রেসিডেন্ট হিন্ডেনবার্গের মৃত্যু হলে তিনি একাধারে প্রেসিডেন্ট এবং চ্যান্সেলর পদ গ্রহণ করে, জার্মানিতে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। হিটলার ঘোষণা করেন, জার্মানিতে একটি মাত্র রাজনৈতিক দল এবং তা হলো ন্যাশনাল সোস্যালিস্ট জার্মান ওয়াকার্স পার্টি (নাৎসি)। এ প্রেক্ষিতে তিনি ১৯৩৪ সালের ২৪ জুলাই নাৎসি দল ব্যতীত সকল দল নিষিদ্ধ ঘোষণা করেন। জাতীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের ক্ষেত্রে নাৎসি দলের একচ্ছত্র আধিপত্য স্থাপিত হয়। হিটলার জার্মানি তথা বিশ্বের ইতিহাসে এক বিস্ময়কর চরিত্র। বিশ্ব ইতিহাসে হিটলার একটি বিশেষ বিতর্কিত ব্যক্তিত্ব।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
90

The Rise of Hitler and Mussolini and the Second World War

হ্যারি এস. ট্রুম্যান (Harry S. Truman 1884-1972) (১৮৮৪-১৯৭২ খ্রিষ্টাব্দ): দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে রুজভেল্ট মারা গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি হিসেবে তিনি ক্ষমতা গ্রহণ করেন। পররাষ্ট্রনীতিতে তিনি কঠোরতা অবলম্বন করলেও অভ্যন্তরীণ নীতিতে তিনি সহনশীল ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে তিনি মিত্রশক্তির হয়ে ফ্রান্সে যুদ্ধ করেন। যুদ্ধ-পরবর্তীকালে দেশে ফিরে ব্যবসা করেন। ধীরে ধীরে ডেমোক্রেটিক পার্টির সক্রিয় সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণের কয়েক মাস পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি জার্মানি ১৯৪৫ খ্রিষ্টাব্দের ৯ই মে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বযুদ্ধে জাপানের মানসিকতা দেখে মনে হচ্ছিল যুদ্ধ বন্ধ হতে আরও এক বছর সময় লেগে যেতে পারে। যুদ্ধ দ্রুত অবসানের লক্ষ্যে ট্রুম্যান হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা ফেলার নির্দেশ দেন।

তার এ নির্দেশের ফলাফল মানব ইতিহাসে ভয়াবহ ছিল। তিনি যুদ্ধোত্তর আমেরিকান অর্থনৈতিক বিন্যাসে সক্ষম হন। স্নায়ুযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক মতবাদ প্রতিরোধ করার লক্ষ্যে পরিচালিত কোরিয়া যুদ্ধে হস্তক্ষেপ, মার্শাল পরিকল্পনার উদ্ভাবন, ট্রুম্যান নীতি কার্যকর ও NATO গঠনের জন্য তিনি বিখ্যাত। কোরিয়া যুদ্ধে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা না করতে পারলেও তার সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি উচ্চপর্যায়ে ছিল।'

রবার্ট ওপেনহেইমার (Robert Openheimer 1904-1967) (১৯০৪-১৯৬৭ খ্রিষ্টাব্দ):
বিখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানী এবং এটম বোমার আবিষ্কারক জুলিয়াস রবার্ট ওপেনহেইমার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু গবেষণা প্রকল্প ম্যানহাটান প্রজেক্টের পরিচালক হিসেবে প্রথম পরমাণু বোমা উন্নয়নের জন্য তিনি কাজ করেন। আর সে কারণে তাকে এটম বোমার জনক বলা হয়। তিনি ঐ প্রকল্প থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তিনটি এটম বোমা তৈরি করেন। প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল ১৯৪৫ খ্রিষ্টাব্দের ১৬ই জুলাই নিউ মেক্সিকোর ট্রিনিটিতে। তার তৈরি ঐ বোমা আমেরিকা ১৯৪৫ খ্রিষ্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় নিক্ষেপ করলে হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হয়। এতে তিনি ভীষণ অনুশোচনা করেন।

এরপর তিনি শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান। যুদ্ধ-পরবর্তী সময়ে তিনি United States Atomic Energy Commission-এর চেয়ারম্যান হন এবং তার লক্ষ্য পূরণের কাজ করেন।২

প্রথম বিশ্বযুদ্ধোত্তরকালে ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সমস্যা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে। যুদ্ধ-পরবর্তী সময়ের অর্থনৈতিক সমস্যা জনসাধারণের দুর্দশাকে তীব্রতর করে তোলে। জনগণের অসন্তোষ বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে প্রকাশ পেতে থাকে। গণতন্ত্রের ঐতিহ্যমণ্ডিত দেশগুলো উদ্ভূত সমস্যাসমূহের মোকাবিলা করতে সমর্থ হলেও অনেক দেশই গণতান্ত্রিক ভিত্তির দুর্বলতাজনিত কারণে তা করতে ব্যর্থ হয়। এরূপ পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশে বিশেষত জার্মানি ও ইতালিতে সম্পূর্ণ নতুন আঙ্গিকে গণতন্ত্রবিরোধী একনায়কতন্ত্রের উদ্ভব হয়।

১৯১৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ভাইমার প্রজাতান্ত্রিক সরকারের উদ্দেশ্য ছিল গণতান্ত্রিক শাসনব্যবস্থার অধীনে যুদ্ধোত্তর জার্মানির পুনর্গঠন। কিন্তু প্রজাতান্ত্রিক সরকারের সাথে ভার্সাই সন্ধিসংশ্লিষ্টতা ও বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকট, সামাজিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা থেকে দেশ ও জাতিকে উত্তরণে সরকারের ব্যর্থতা প্রভৃতি কারণে উচ্চাকাঙ্ক্ষী ও জাতীয়তাবাদী জার্মানদের মধ্যে সরকারের প্রতি বীতশ্রদ্ধ ভাব দেখা দেয়। এ সুযোগে হিটলার নানামুখী প্রচারণা চালিয়ে জনগণের আস্থা অর্জন করেন এবং নাৎসি পার্টির উত্থান ঘটান।

হিটলারের প্রচারণার বিষয়বস্তু ছিল ভার্সাই সন্ধির বিরোধিতা, জার্মান জাতির হৃত গৌরব পুনরুদ্ধার, দেউলিয়া অর্থনীতির সংস্কার, শক্তিশালী সরকার প্রতিষ্ঠা, জার্মান জাতির ঐক্য, কমিউনিজম, ইহুদিবিদ্বেষ ইত্যাদি। তার উত্থানের মধ্য দিয়ে পৃথিবী আরেকটি ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়। প্রায় একই রকম পটভূমিকায় ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান ঘটে। প্রথম বিশ্বযুদ্ধোত্তর ইউরোপে এ দুই নেতার ক্ষমতালাভের ফলে গণতন্ত্রের পতন হয়, স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। হিটলার ও মুসোলিনির আগ্রাসী নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লাটফর্ম তৈরি করে। ইউরোপে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে হিটলার ও মুসোলিনির নাম সমধিক প্রসিদ্ধ। তাদের কর্মকাণ্ড ইউরোপের ইতিহাসের গতিধারা নিয়ন্ত্রণে যথেষ্ট প্রভাব বিস্তার করে।

হিটলার ও মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ - স্যারে এর লেখা বই

Related Question

View All
উত্তরঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে জার্মানি ও ইতালির মধ্যে পরস্পর সহযোগিতাভিত্তিক যে চুক্তি সম্পাদিত হয়েছিল, তাই আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে অক্ষশক্তি চুক্তি নামে পরিচিত। মূলত এটি ছিল কমিউনিস্টবিরোধী চুক্তি। তবে কমিউনিস্টবিরোধী চুক্তি হলেও এটিকে মিত্রশক্তির বিরুদ্ধে সামরিক জোটও বলা যেতে পারে। ইউরোপীয় রাষ্ট্রবর্গের দুর্বলতা ও তাদের পারস্পরিক দুর্বলতার সুযোগে সাম্যবাদের বিরুদ্ধে ১৯৩৬ সালে জার্মানি ও জাপান কমিউনিস্টবিরোধী চুক্তিতে আবদ্ধ হয়। পরবর্তী বছর ১৯৩৭ সালে ইতালি এ চুক্তিতে যোগ দেয়। এর ফলেই রোম-বার্লিন-টোকিও উদ্ভব হয়। এ চুক্তি ইউরোপে নতুন শক্তিসাম্য গড়ে তোলে।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
303
উত্তরঃ

উদ্দীপকে আমার পাঠ্যবইয়ের বেনিতো মুসোলিনীকে ইঙ্গিত করা হয়েছে।

ফ্যাসিবাদের জনক বেনিতো মুসোলিনী ১৮৮৩ সালে ইতালির রোমানিয়া প্রদেশে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন কর্মকার। শিক্ষা শেষে স্কুলশিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সামরিক প্রশিক্ষণ এড়াতে তিনি সুইজারল্যান্ডে পালিয়ে যান। সেখানে তিনি সমাজতান্ত্রিক মতবাদের প্রতি আকৃষ্ট হয়ে সমাজতন্ত্রী দলে যোগ দিয়ে বৈপ্লবিক কর্মকাণ্ড শুরু করেন। ১৯১২ সালে সমাজতন্ত্রী দলের মুখপত্র 'আভান্তি' পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯১৯ সালে 'এক সম্মেলনে ফ্যাসিস্ট দল গঠন করেন। ফ্যাসিবাদ ছিল ইতালির সামাজিক অবক্ষয়ের যুগের একটি রাজনৈতিক ব্যাভিচার। গণতন্ত্রের ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে ফ্যাসিবাদীরা ঘৃণা করত।

উদ্দীপকে 'X' নামক ব্যক্তি পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের দেশে জন্মগ্রহণ করেন। শিক্ষকতা পেশা নিয়ে তিনি কর্মজীবন শুরু করলেও শিক্ষকতার পাশাপাশি তিনি একটি রাজনৈতিক দলে যোগ দেন। পরবর্তীতে তিনি নিজেই একটি রাজনৈতিক দল গঠন করেন। গণতন্ত্রের পরিবর্তে বল প্রয়োগে ক্ষমতা গ্রহণের পক্ষে তার মত ছিল।
তাই বলা যায়, উদ্দীপকের 'X'-দ্বারা আমার পাঠ্যবইয়ের বেনিতো মুসোলিনীকে ইঙ্গিত করা হয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
122
উত্তরঃ

উক্ত ব্যক্তির অর্থাৎ বেনিতো মুসোলিনীর পররাষ্ট্র নীতি ছিল সম্প্রসারণবাদ।

মুসোলিনীর' পররাষ্ট্র নীতির উদ্দেশ্য ছিল সম্প্রসারণবাদ। ক্ষমতা গ্রহণ করে তিনি ঘোষণা করেন, "আমি যুদ্ধ ভালোবাসি, যুদ্ধ করা আমার সহজাত প্রবণতা।" এ উপলক্ষে তিনি ইতালির পদাতিক, নৌ, বিমান বাহিনীকে ঢেলে সাজান। অস্ত্র, প্রশিক্ষণ এবং যুদ্ধের মানসিকতা প্রস্তুত করেন। তিনি যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে ভার্সাই সন্ধির প্রতারণার প্রতিশোধ নিতে মনস্থ করেন। তিনি বুঝেছিলেন যে, । ইতালির সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষাকে সফল করে তুলতে হলে ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, জার্মানি ইত্যাদি শক্তিকে পরস্পরের বিরুদ্ধে নিয়োজিত করতে হবে। এজন্য তিনি ব্রিটেন ও ফ্রান্সকে জার্মানির বিরুদ্ধে নিয়োজিত করেন এবং ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্ধে নিয়োজিত করে ইতালির প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি করার কৌশল অবলম্বন করেন। মুসোলিনী তার এসব কৌশল প্রয়োগ করে বেশকিছু উপনিবেশ পুনরুদ্ধারে সফল হন। ১৯২৩ সালে গ্রিসের কফুদ্বীপ গ্রিসকে ক্ষতিপূরণ দিয়ে তা ফেরত নিতে হয়। এতে নিজ দেশে মুসোলিনীর ভাবমূর্তি বেড়ে যায়। প্রতিবেশী দেশগুলোতে ফ্যাসিবাদী শক্তির উত্থানকে নানাভাবে সহযোগিতা প্রদান করেন। ১৯৩৬ সালে, স্পেনে জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে অভ্যুত্থান ঘটলে মুসোলিনী ফ্রাঙ্কোকে সমর্থন করেন। মুসোলিনী নিজ শক্তি বৃদ্ধি করার জন্য জার্মানির হিটলারের সাথে মৈত্রী বন্ধনে আবন্ধ হন।

পরিশেষে বলা যায়, মুসোলিনীর পররাষ্ট্র নীতির উদ্দেশ্য ছিল যুদ্ধের মাধ্যমে ইতালির সম্প্রসারণ ঘটানো এবং আন্তর্জাতিক অঙ্গনে ইতালিকে সামরিকভাবে শ্রেষ্ঠত্ব প্রদন করা।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
135
উত্তরঃ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকার চেষ্টা করে। কিন্তু মার্কিন জনগণ মিত্রপক্ষের প্রতি সহানুভূতিশীল ছিল। মার্কিন সরকার ১৯৪১ সালের মার্চ মাসে 'Lend-Lease Act' আইন পাস করে মিত্রশক্তিকে অস্ত্র ও রসদ সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করে। ফলে জার্মান ডুবোজাহাজগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজগুলো ডুবিয়ে দিতে শুরু করলে মার্কিন নৌবাহিনীও পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। অতঃপর ১৯৪১ সালের ৭ ডিসেম্বর অক্ষশক্তির সদস্য জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের 'পার্ল হারবার' আক্রমণ করলে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি যোগদান করে।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
178
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews