মিয়োসিস প্রয়োজন কেন? (অনুধাবন)

Updated: 11 months ago
উত্তরঃ

প্রজাতির স্বকীয়তা রক্ষার জন্য মিয়োসিস বিভাজন প্রয়োজন। মিয়োসিস প্রক্রিয়ায় জনন কোষ সৃষ্টি হয় এবং কোষে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে। এছাড়া জীবজগতে বৈচিত্র্য সৃষ্টির জন্য মিয়োসিস প্রয়োজন। ডিপ্লয়েড জীবে মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমেই গ্যামিট সৃষ্টি হয়। আর গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন জনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
185

Related Question

View All
উত্তরঃ

মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
155
উত্তরঃ

উদ্দীপকের (ii) নং চিত্রটি হচ্ছে একটি প্রাণিকোষ যেখানে মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপ নির্দেশ করা হয়েছে।
নিচে অ্যানাফেজ ধাপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-

১. প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দু'ভাগে বিভক্ত হয়ে যায়, ফলে প্রত্যেক ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে।
২. ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে।
৩. এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার V, L, J অথবা I আকৃতিবিশিষ্ট হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
145
উত্তরঃ

উদ্দীপকের (i) নং চিত্রটি হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপ ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিসের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। নিচে তা আলোচনা করা হলো-

মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে অবস্থান করে। এসময় উভয় মেরুর ক্রোমোজোমকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে। এ পর্যায়ের শেষের দিকে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে। আর ক্যারিওকাইনেসিসের পরপরই সাইটোকাইনেসিস শুরু হয়। অর্থাৎ টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষপ্লেট গঠন করে। কোষপ্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষপ্রাচীর গঠন করে। অর্থাৎ সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। আর এই ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যবর্তী অবস্থা হচ্ছে টেলোফেজ।
অতএব উপরোক্ত আলোচনার সাপেক্ষে বলা যায়, টেলোফেজ ধাপ ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিসের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।

Md Durjoy islam
Md Durjoy islam
11 months ago
113
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews