মি. আজাদ বি.এ. পাস করার পর তার এলাকায় কিছু পরিত্যক্ত জলাশয়ে মৎস্য চাষ শুরু করেন। প্রথমে তার খামারে অনেক মাছ মারা যেত। কিন্তু এর কারণ তিনি জানতেন না। পরবর্তীতে প্রশিক্ষণ নিয়ে তিনি এ সমস্যার সমাধান করলেন। তার দেখাদেখি গ্রামের অনেক যুবক এ কাজে আত্মনিয়োগ করল। বর্তমানে তাদের গ্রামে বেকার যুবকের সংখ্যা খুবই কম এবং এটি একটি আদর্শ গ্রামে রূপান্তরিত হয়েছে।

Updated: 9 months ago
উত্তরঃ

হ্যাঁ, কাঁচামালের সহজলভ্যতা আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে বিবেচ্য।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। 

অন্যদিকে ঝুঁকি নিয়ে নিজের চেষ্টায় নতুন কিছু করা হলো উদ্যোগ। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে কাজ করেন। অন্যদিকে, নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও মানুষের কাজের ব্যবস্থা করা হরে সেটা উদ্যোগের আওতায় পড়ে। অর্থাৎ, একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি নিজের সাথে অন্যের কর্মসংস্থান নিয়ে চিন্তা করলে তিনি উদ্যোক্তায় পরিণত হন। তাই সব উদ্যোগকে আত্মকর্মসংস্থান বলা গেলেও, সব আত্মকর্মসংস্থানকে উদ্যোগ বলা যায় না।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

মি. আজাদের মৎস্য খামার আত্মকর্মসংস্থানমূলক কাজ। 

এর মাধ্যমে স্বল্প পুঁজি, নিজস্ব চিন্তা, চেষ্টা, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে জীবিকা অর্জনের ব্যবস্থা করা হয়। বেকার সমস্যা সমাধানে আত্মকর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ। 

উদ্দীপকে উল্লেখ্য, বি.এ. পাস করার পর মি. আজাদ কিছু পরিত্যক্ত জলাশয়ে মৎস্য চাষ শুরু করেন। তিনি কারও অধীনে চাকরি করেন না। তার পেশাটি স্বাধীন এবং নিজের জীবিকা অর্জনের ব্যবস্থা তিনি নিজেই করেছেন। তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা ও নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে খামার পরিচালনা করছেন। এগুলো আত্মকর্মসংস্থানমূলক পেশার বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, মি. আজাদের মৎস্য খামার আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
উত্তরঃ

 মি. আজাদের আত্মকর্মসংস্থানের কাজটি গ্রাম উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে আমি মনে করি।

এর মাধ্যমে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এ কাজের মাধ্যমে কেউ স্বাবলম্বী হলে তারা অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এতে বেকার সমস্যা কমে যায়।

উদ্দীপকের মি. আজাদ বি.এ. পাস করে মাছ চাষ শুরু করেছেন। এ কাজ শুরুর আগে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। এ প্রশিক্ষিত জ্ঞান কাজে লাগিয়ে তিনি সফল হয়েছেন। তার দেখাদেখি গ্রামের অনেক যুবক ঐ কাজে আত্মনিয়োগ করেছে। বর্তমানে গ্রামটি আদর্শ গ্রাম হিসেবে সমাদৃত। মি. আজাদের গ্রামে অনেক বেকার যুবক ছিল। তারা মি. আজাদের মাছ চাষের সফলতা দেখে এ কাজ শুরু করেছে। এক্ষেত্রে মি. আজাদ তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তিনি মাছ চাষ না করলে বেকার যুবকরা এ কাজ সম্পর্কে জানতে পারতো না। তাছাড়া মি. আজাদকে দেখে তারাও প্রশিক্ষণ দিয়ে কাজ শুরু করেছে। এতে তাদের সফলতার হার বেড়েছে। আর বেকার যুবকের সংখ্যা কমে যাওয়ায় ঐ গ্রাম অর্থনৈতিক দিক দিয়েও এগিয়ে যাচ্ছে। গ্রামের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হচ্ছে। 

তাই বলা যায়, মি. আজাদের কাজটি গ্রাম উন্নয়নে ব্যাপক সহায়তা করেছে।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
128

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আদমশুমারি ও গৃহ গণনা ২০১১-এর হিসাব অনুযায়ী, ২০১২ সালের ১৬ জুলাই দেশের অনুমিত লোক সংখ্যা ১৫ কোটি ২৫ লক্ষ ১৮ হাজার ১৫ জন। মোট জনসংখ্যার প্রায় ৮০ ভাগ মানুষ গ্রামে বাস করে। ‘বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ ২০১১'-এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান ২০%, শিল্পখাতের ৩০% ও সেবাখাতের অবদান ৫০%। কিন্তু জনসংখ্যার দ্রুত হারে বৃদ্ধির প্রবণতা, অর্থনৈতিক অনগ্রসরতা ও চাহিদার তুলনায় কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্য দেশের বেকার সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন-২০১০-এর মতে, বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা ২৬ লক্ষ। দেশের মোট শ্রম শক্তির পরিমাণ ৫ কোটি ৬৭ লক্ষ, যাদের এক- তৃতীয়াংশ হচ্ছে যুবক-যুবতী। বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে মজুরি ও বেতনভিত্তিক চাকরির মাধ্যমে কাজে লাগানো সম্ভব নয়। প্রয়োজন আত্মকর্মসংস্থান। এ অধ্যায়ে আমরা আত্মকর্মসংস্থানের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারব।


এ অধ্যায় শেষে আমরা-

  • আত্মকর্মসংস্থানের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারব ।
  • আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব ।
  • বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্রগুলো চিহ্নিত করতে পারব ।
  • আত্মকর্মসংস্থানে সহায়তাকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।
  •  আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণের উপায়গুলো বর্ণনা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ ২০১১-এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান শতকরা ২০ ভাগ।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
2.4k
উত্তরঃ

যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কাজের ব্যবস্থা করতে না পারাই' হলো বেকারত্ব। বাংলাদেশ একটি উন্নয়নশীল ও জনবহুল দেশ। এদেশে চাকরির চাহিদা যে হারে বাড়ছে সে হারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। অর্থনৈতিক অনগ্রসরতার কারণে এখানে চাকরির নতুন ক্ষেত্র তৈরি করাও কষ্টকর। এসব কারণেই বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বাড়ছে ।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
836
উত্তরঃ

সামীর হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা আত্মকর্মসংস্থানমূলক কাজের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে স্বল্প পুঁজি, নিজস্ব চিন্তা, চেষ্টা ও দক্ষতাকে কাজে লাগিয়ে জীবিকা অর্জনের ব্যবস্থা করা হয়। এভাবে কোনো ব্যক্তি নিজেই তার বেকারত্ব দূর করতে পারে। তাই একে স্ব-কর্মসংস্থানও বলা হয়। উদ্দীপকে উল্লিখিত সামী কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হাঁস- মুরগি পালনের ওপর দু'মাসের প্রশিক্ষণ নেয়। এতে তার মনোবল বেড়ে যায়। বিদেশ যাওয়ার টাকা দিয়ে সে দেশেই হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান খামারে প্রয়োগ করে সে স্বাবলম্বী হয়েছে। সামী হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠার মাধ্যমে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এসব বৈশিষ্ট্য আত্মকর্মসংস্থানের সাথে সম্পর্কিত। তাই বলা যায়, সামী'র প্রতিষ্ঠিত খামারটি আত্মকর্মসংস্থানমূলক কাজের আওতাভুক্ত।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
624
উত্তরঃ

স্বাবলম্বী হওয়ার পেছনে সামীর 'আত্মবিশ্বাস' গুণটি তাকে বেশি প্রভাবিত করেছে বলে আমি মনে করি। 

আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি নিজের সিদ্ধান্তের প্রতি আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এ আত্মবিশ্বাসের জোরেই তিনি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অবিরাম কাজ করেন। কোনো কারণে ব্যর্থ হলে তিনি নতুন উদ্যমে আবার কাজ শুরু করেন। ওপর দু'মাসের প্রশিক্ষণ নেয়। এতে তার মনোবল বেড়ে যায়। নিজের সিদ্ধান্তেই সে হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠা করে। সামী'র বিশ্বাস ছিল আত্মকর্মসংস্থানের মাধ্যমে সে সফল হবে। তাই তার বাবা তাকে বিদেশে পাঠাতে চাইলেও সে রাজি হয়নি। তার আত্মবিশ্বাস ছিল বিদেশ না গিয়ে দেশে থেকে সে সফল উদ্যোক্তা হতে পারবে। এ কারণেই প্রশিক্ষণলব্ধ জ্ঞান খামারে প্রয়োগ করে সে স্বাবলম্বী হয়ে ওঠে। এভাবে আত্মবিশ্বাসের গুণই তাকে স্বাবলম্বী করে তুলেছে।

উদ্দীপকের সামী বি. কম পাস করে এদেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। এজন্য সে চাকরির পেছনে না ছুটে হাঁস-মুরগি পালনের  ।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
420
উত্তরঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন-২০১০ অনুযায়ী দেশের মোট শ্রমশক্তির এক-তৃতীয়াংশ হচ্ছে যুবক-যুবতী।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
674
উত্তরঃ

স্বল্প পুঁজি, নিজস্ব জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেই নিজের কাজের ব্যবস্থা করা হলো আত্মকর্মসংস্থান। 

আত্মকর্মসংস্থানের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে আয়ের সম্ভাবনা অসীম। ঝুঁকি নিয়ে আত্মকর্মসংস্থান হিসেবে কোনো ব্যবসায় শুরু করার প্রথম দিকে আয় কম হতে পারে। কিন্তু, ব্যবসায় সম্প্রসারিত হলে ব্যক্তির আয় বাড়তে থাকে। এ সুবিধা চাকরি বা অন্যান্য পেশায় পাওয়া যায় না।

Shagor Hasan
Shagor Hasan
1 year ago
1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews