মি. আতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি একটি পোল্ট্রী হ্যাচারি স্থাপনের জন্য বেশকিছু দিন থেকে স্থান খুঁজছিলেন। অবশেষে ঢাকার সাভারে তার ফার্মের কার্যক্রম শুরু করেন। প্রতিষ্ঠানের আশেপাশে ব্যাংক, বিমা, বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান থাকায় তিনি অল্প সময়ে ব্যবসায়ে সফলতা লাভে সক্ষম হন। 

Updated: 9 months ago
উত্তরঃ

কোনো নির্দিষ্ট অঞ্চলে শিল্পকারখানা বা ব্যবসা বাণিজ্য কেন্দ্রীভূত করাকেই কেন্দ্রীকরণ বলে।

উত্তরঃ

কর অবকাশ সুযোগ হলো নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিশেষ কোনো অঞ্চলে কর প্রত্যাহার করা বা স্বল্প পরিমাণে কর ধার্য করা।
বাংলাদেশের গ্রাম্য অবস্থানে কর অবকাশের সুযোগ বেশি। বাংলাদেশের গ্রাম্য অবস্থানে শহুরে অবস্থানের তুলনায় শিল্প-কারখানা বা ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতি কম। তাই গ্রাম্য অবস্থানে শিল্পকারখানা বা ব্যবসা-বাণিজ্য কেন্দ্রীভূত করার লক্ষ্যে সরকার উক্ত অবস্থানে কর অবকাশ সুবিধা প্রদান করেছে। শহুরে অবস্থানে প্রতিষ্ঠিত ব্যবসায়কে বিভিন্ন ধরনের পৌরকর, ভূমিকর, উন্নয়ন কর ইত্যাদি প্রদান করতে হলেও গ্রাম্য অবস্থানের ব্যবসায় এ সকল করের আওতামুক্ত।

উত্তরঃ

মি. আতিকের ব্যবসায়ের অবস্থানটি হলো শহুরে অবস্থান।
শহরকে কেন্দ্র করে কোনো শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনকে ব্যবসায়ে শহুরে অবস্থান বলে। অধিক জনসমাগম, সহজ যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, বিমাসহ সহায়ক বিভিন্ন প্রতিষ্ঠান, শক্তিসম্পদ ও উপকরণাদির সহজপ্রাপ্যতা ইত্যাদির জন্য শহুরে অবস্থা বেশ গুরুত্বপূর্ণ।
উদ্দীপকের মি. আতিক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করে ঢাকার সাভারে পোল্ট্রি হ্যাচারী বা ফার্মের কার্যক্রম শুরু করেন। প্রতিষ্ঠানের আশেপাশে ব্যাংক, বিমা, বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। এ সকল প্রতিষ্ঠান বা উপাদানের উপস্থিতি শহুরে অবস্থানেই বেশি পরিলক্ষিত হয়। সুতরাং মি. আতিকের ব্যবসায়টি অবস্থানের দিক দিয়ে শহরে অবস্থানে রয়েছে।

উত্তরঃ

সেবাখাতের সুবিধার জন্য মি. আতিকের ব্যবসায়ে সফলতা আসে বলে আমি মনে করি।
বিভিন্ন ধরনের সেবাখাতের উপস্থিতি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপনের একটি অন্যতম বৈশিষ্ট্য বলে গণ্য হয়। সেবাখাতের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন- ব্যাংক, বিমা, বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান ইত্যাদি কোনো স্থানে কেন্দ্রীভূত হলে ঐ স্থানে বেশকিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। উদ্দীপকে মি. আতিক এমবিএ ডিগ্রি লাভের পর একটি পোল্ট্রি হ্যাচারী স্থাপনের জন্য স্থান খুঁজতে থাকেন। অবশেষে তিনি ঢাকার সাভারে ফার্মের কার্যক্রম শুরু করেন। প্রতিষ্ঠানের আশেপাশে ব্যাংক, বিমা, বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান থাকায় তিনি অল্পসময়ে ব্যবসায়ে সফলতা লাভে সক্ষম হন। এর উল্লেখযোগ্য প্রধান কারণ হলো কোনো স্থানে এ ধরনের প্রতিষ্ঠান কেন্দ্রীভূত হলে বিশেষ কিছু সুবিধা যেমন- দক্ষ শ্রমিক, বাজার, কাঁচামালের সহজলভ্যতা, মেরামতি শপ, বিজ্ঞাপনী সংস্থা ইত্যাদি লাভ করা যায়। এছাড়া ব্যাংক, বিমার মতো আর্থিক প্রতিষ্ঠান তার ব্যবসায়ে মূলধন সংস্থানে ভূমিকা পালন করে।
সুতরাং আমি মনে করি সেবাখাতের সুবিধার জন্য কিছু বাড়তি সুবিধা আসায় মি. আতিকের ব্যবসায়ে সফলতা আসে।

114
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

বিপণনকৃত পণ্য ও সেবাসামগ্রী বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের নিকটবর্তী অবস্থানকে বাজারের নৈকট্য বলে।

387
উত্তরঃ

শহরের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হলে তাকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে।
স্বাভাবিকভাবেই যেকোনো শহরে গ্রামের তুলনায় অধিকসংখ্যক লোক বসবাস করে। ফলে সেখানে ক্রেতা বা ভোক্তার অভাব হয় না। এছাড়াও শহরের মানুষের জীবনধারা, ক্রয় অভ্যাস, নিরাপত্তা ব্যবস্থা, লোকজনের আয় ইত্যাদি বিষয়গুলোও ব্যবসায় সহায়ক। এ সকল কারণেই শহরে অবস্থানরত ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রয় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তাই বলা যায়, ব্যবসায়ের শহুরে অবস্থান বিক্রয় বৃদ্ধিতে সহায়ক।

260
উত্তরঃ

মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে শহুরে অবস্থানের প্রতি পুরুত্ব দিয়েছেন।
শহরের মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হলে তাকে ব্যবসায়ের শহুরে অবস্থান বলে। উত্তম যোগাযোগ ব্যবস্থা, ক্রেতাদের ব্যাপক আনা-গোনা, সহযোগী প্রতিষ্ঠানের অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি কারণে শহুরে অধিক হারে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখা যায়।
উদ্দীপকে ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। তার এই দোকান স্থাপন কার্যক্রমটি ব্যবসায়ের শহুরে অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. হাসান 'একদর ফার্মেসি' স্থাপনে শহুরে অবস্থানের প্রতি গুরুত্ব দিয়েছেন।

247
উত্তরঃ

মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানকৃত ধাপ হলো 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ'; যা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।

সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো শনাক্ত করার কার্যকে গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ বলে। কোনো ব্যবসায়ের জন্য অবস্থান নির্বাচন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানসমূহ চিহ্নিতকরণ করা আবশ্যক। কেননা ব্যবসায় অবস্থানের ওপরই ব্যবসায়ের সাফল্য নির্ভর করে।
ঢাকার 'মিরপুর' এলাকায় সরকারি হাসপাতাল ছাড়াও অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। এতে মিরপুর এলাকায় প্রতিদিন প্রচুর রোগীর সমাগম ঘটে। বিষয়টি চিন্তা করে মি. হাসান মিরপুরে 'একদর ফার্মেসি' নামে একটি ওষুধের দোকান স্থাপন করেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে।
যেকোনো ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে ব্যবসায়ের অবস্থানে ওপর। কারণ ব্যবসায় স্থাপন করলেই যে, ক্রেতার সমাগম হবে বিষয়টি এমন নয়। এক্ষেত্রে কোন স্থানে কোন ধরনের পণ্যের ক্রেতার সমাগম বেশি তা বিবেচনা করতে হবে। তাই উদ্দীপকের মি. হাসান ব্যবসায় স্থাপন করার পূর্বে ব্যবসায় অবস্থানের ওপর গুরুত্বারোপ করেছেন। এতে তার দোকানে প্রচুর ক্রেতার সমাগম ঘটছে। তাই বলা যায়, মি. হাসানের অবস্থান নির্বাচন প্রক্রিয়ায় 'গুরুত্বপূর্ণ অবস্থান চিহ্নিতকরণ' সিদ্ধান্তটি তার প্রতিষ্ঠানের সাফল্যের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।

207
উত্তরঃ

যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।

258
উত্তরঃ

যে স্থানে ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করা হয় তাকে ব্যবসায়ের অবস্থান বলে।
যে সকল বিষয় ব্যবসায়ের সফলতাকে প্রভাবিত করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এর অবস্থান। পর্যাপ্ত পরিমাণ মূলধন, দক্ষ কর্মী, আধুনিক যন্ত্রপাতি ও সাজসজ্জা থাকা সত্ত্বেও ব্যবসায়ের অবস্থান যদি সঠিক স্থানে না হয় তাহলে সেই প্রতিষ্ঠানের সফলতা লাভের কোনো সুযোগ থাকে না। অন্যদিকে অন্যান্য বিষয়ের কিছুটা ঘাটতি থাকলেও শুধু উপযুক্ত অবস্থানের কারণে অনেক প্রতিষ্ঠান ক্রমান্বয়ে সফলতার দিকে ধাবিত হচ্ছে। তাই বলা যায়, ব্যবসায়ে সফলতা নির্ভর করে উপযুক্ত স্থান নির্বাচনের ওপর।

370
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews