বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি ঋণ দেয়।
বাণিজ্যিক ব্যাংককে মুদ্রা বাজারের মধ্যমণি বলা হয়।
মুদ্রাবাজারে এ ব্যাংক স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত হয়। উদাহরণস্বরূপ ঋণ নেওয়া, চেক, বিনিময় বিল এবং প্রত্যয়পত্র ইত্যাদি দলিলের মাধ্যমে যে কেউ স্বল্পমেয়াদি ঋণের চাহিদা পূরণ করতে পারে। এসব কাজ সম্পাদনে বাণিজ্যিক ব্যাংক মুখ্য ভূমিকা পালন করে। আর এ কারণেই বাণিজ্যিক ব্যাংককে মুদ্রাবাজারের মধ্যমণি বলা হয়
উদ্দীপকে হবিগঞ্জে ডাচ-বাংলা ব্যাংক জনতা ব্যাংকের তুলনায় অধিক গ্রাহক সুবিধা দেওয়ার কারণে বেশি জনপ্রিয়।
বাণিজ্যিক ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান ও মধ্যস্থব্যবসায়ী বাণিজ্যিক ব্যাংকের সফলতার পূর্বশর্ত হলো গ্রাহক সন্তুষ্টি। আর অধিক গ্রাহক সুবিধা দেওয়ার মাধ্যমেই এ গ্রাহক সন্তুষ্টি অর্জন সম্ভব।
উদ্দীপকে মি. আরিফ বৈদেশিক মুদ্রা ভাঙাতে গিয়ে দেখেন জনতা ব্যাংক শুধু আমানত গ্রহণ ও ঋণদান কাজের মধ্যেই সীমাবদ্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় করা হয় এরূপ লেখাসম্পন্ন সাইনবোর্ড থাকলেও বাস্তবিক পক্ষে জনতা ব্যাংকে তা করা হয় না। পরবর্তীতে তিনি ডাচ-বাংলা ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রার বিনিময় করেন। ডাচ্-বাংলা ব্যাংক এ ধরনের বৈদেশিক মুদ্রার বিনিময় ছাড়াও প্রত্যয়পত্র, গ্রাহকদের পক্ষে বিভিন্ন প্রকার বিল পরিশোধ, বিনিময়ের মাধ্যম সৃষ্টি ইত্যাদি গ্রাহক সেবা দিয়ে থাকে। এরূপ গ্রাহক সেবা দেওয়ার কারণেই ডাচ-বাংলা ব্যাংক ঐ অঞ্চলে বেশি জনপ্রিয়।
একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা অপরিসীম।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান অর্থ ও অর্থের মূল্যে পরিমাপযোগ্য সেবা লেনদেন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংককে অর্থবাজারের মধ্যমণিও বলা হয়ে থাকে। উদ্দীপকে জনতা ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক দুটি বাণিজ্যিক ব্যাংক। এ
বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন স্থানে শাখা খুলে সঞ্চয় সংগ্রহ ও মূলধন গঠন করছে। মূলধন গঠন যেকোনো দেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী হিসেবে বাণিজ্যিক ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ঋণ দিয়ে দেশের উন্নয়ন অব্যাহত রাখছে। ঋণ দেওয়া ছাড়াও এ ব্যাংক লাভজনক খাতে অর্থ বিনিয়োগ করে। এটি বিনিময় মাধ্যম সৃষ্টিতে সহায়তা করে, যা অর্থনৈতিক লেনদেনের পরিমাণ বাড়ায়। বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্যে ঋণ দিয়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আন্তর্জাতিক ব্যবসায়ে অর্থসংস্থান করেও এ ব্যাংক বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণে ভূমিকা রাখে। এছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, অর্থ স্থানান্তরে সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মনোন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তাই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা অপরিসীম।'
Related Question
View Allবাণিজ্যিক ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে
ব্যাংক যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয় তখন সরাসরি নগদ অর্থ না দিয়ে তার হিসাবের জমা বা ক্রেডিট করে। ফলে তা পুনরায় ব্যাংকে আমানত হিসেবে জমা হয়। এরপর ঋণগ্রহীতা চেকের মাধ্যমে আমানত হিসাব থেকে উও্লন করে । এভাবে বাণিজ্যিক ব্যাংক ঋণের আমানত সৃষ্টি করে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
