প্রধান কর্মসূচির আওতাধীন কোনো বিশেষ পদক্ষেপের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে প্রকল্প বলে।
পরিকল্পনার বিষয়টি চিন্তার সাথে সম্পৃক্ত। কারণ একজন ব্যবস্থাপককে ভবিষ্যৎ অবস্থার চুলচেরা বিশ্লেষণ করে পরিকল্পনা তৈরি করতে হয়। মন ও চিন্তার মাধ্যমে ব্যবস্থাপক এ বিশ্লেষণমূলক কাজ করে থাকেন। পরিকল্পনা কোনো শারীরিক শ্রমের কাজ নয়। পরিকল্পনা হলো কাজ শুরুর পূর্বে চিন্তা-ভাবনার প্রক্রিয়া। এজন্য পরিকল্পনাকে ব্যবস্থাপনার চিন্তন প্রক্রিয়া বলা হয়।
মি. চম্পক বসু কর্তৃক ২ লক্ষ ফ্যান বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণে সাথে লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মিল রয়েছে।
যে পরিকল্পনা নির্ধারিত ফল লাভের উদ্দেশ্যে প্রণীত হয় তাকে লক্ষ্য বলে। প্রতিটি প্রতিষ্ঠানই তার কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের নিমিত্তে কার্য পরিচালনা করে। এ জন্য প্রতিষ্ঠানগলো প্রথমে তাদের লক্ষ্য নির্ধারণ করে এবং তার নিরিখে তাদের গতিপথ নির্ধারণ করেন। লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনের চেষ্টা করা হলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পূর্ব থেকেই লক্ষ্য নির্ধারিত থাকায় কর্মীরা তা অর্জনে সক্ষম হয়।
মি. চম্পক বসু একজন ইলেট্রনিক ব্যবসায়ী। প্রতিযোগিতায় টিকে থেকে মুনাফা বৃদ্ধির লক্ষ্যে তিনি আগামী গরম মৌসুমের জন্য ২ লক্ষ ফ্যান বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে রাখেন। সুতরাং বলা যায়, মি. চম্পক বসু কর্তৃক ২ লক্ষ ফ্যান বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের সাথে লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মিল রয়েছে।
প্রতিযোগীদের কৌশল অনুযায়ী পরিকল্পনা প্রণয়নসংক্রান্ত মি. চম্পক বসুর সিদ্ধান্ত বাস্তবসম্মত।
তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে উদ্দেশ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদি অর্জনের জন্য দীর্ঘমেয়াদি সিদ্ধান্তমূলক কোনো পরিকল্পনা গ্রহণকে কৌশলগত পরিকল্পনা বলে। স্বাভাবিকভাবেই এরূপ পরিকল্পনা প্রতিষ্ঠানের জন্য সর্বোচ্চ পর্যায়ের নির্বাহীদের কর্তৃক দীর্ঘ চিন্তা-ভাবনা সহযোগে প্রণীত হয়।
উদ্দীপকে মি. চম্পক বসু একজন ইলেট্রনিক ব্যবসায়ী। প্রতিযোগিতায় টিকে থেকে মুনাফা বৃদ্ধির লক্ষ্যে তিনি আগামী গরম মৌসুমের জন্য ২ লক্ষ ফ্যান বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে রাখেন। কিন্তু এ বছর গরম কম পড়ায় ফ্যানের চাহিদা কম থাকায় কাঙ্ক্ষিত ফ্যান বিক্রয়ে ব্যর্থ হন এবং প্রচুর লোকসান দেন। এ অবস্থা মোকাবিলায় তিনি ভবিষ্যতে প্রতিযোগী প্রতিষ্ঠানের কৌশল দেখে পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
তাই বলা যায়, প্রতিযোগীদের কৌশল অনুযায়ী পরিকল্পনা প্রণয়নসংক্রান্ত মি. চম্পক বসুর সিদ্ধান্ত বাস্তবসম্মত।
Related Question
View Allপরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!