মি. চৌধুরীর প্রতিষ্ঠানে প্রযুক্তিগত পরিবেশ উন্নয়নের বিকল্প নেই- উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ।
বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়।
উদ্দীপকে মি. চৌধুরী শীতলক্ষ্যার পাড়ে দীর্ঘদিন ধরে একটি কেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন। তার ইন্ডাস্ট্রিতে উন্নত প্রযুক্তির ব্যবহার ও উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। ইদানীং তার পাশে একই ধরনের নতুন শিল্প গড়ে উঠেছে। সেখানকার যন্ত্রপাতি অনেক উন্নত এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে উৎপাদনের মান ও পরিমাণ উভয়ই ভালো। উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় এবং পণ্যের গুণগত মানও ভালো হয়। মি. চৌধুরী উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করতে না পারায় মানসম্মত পণ্য উৎপাদন করতে পারছেন না। তাই মি. চৌধুরী একটু বিপদে পড়েছেন।
সুতরাং, মি. চৌধুরীর প্রতিষ্ঠানে প্রযুক্তিগত পরিবেশ উন্নয়নের বিকল্প নেই- উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ।
Related Question
View Allসঞ্চয় ও বিনিয়োগ অর্থনীতিক পরিবেশের উপাদান
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!