শীতলক্ষ্যার পাড়ে দীর্ঘদিন ধরে একটি কেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন মি. চৌধুরী। ইদানীং তার পাশে একই ধরনের নতুন শিল্প গড়ে উঠেছে। প্রতিযোগীদের যন্ত্রপাতি অনেক উন্নত হওয়ায় তাদের উৎপাদনের মান ও পরিমাণ উভয়ই ভালো। তাই মি. চৌধুরী একটু বিপদে। এরপর নতুন বিপদ হলো- এতদিন কারখানার তরলবর্জ্য নদীতে ফেলেছেন। বর্জ্য শোধনযন্ত্র বসাননি। ইতোমধ্যে সরকারি একটি টিম এসে বড় অঙ্কের জরিমানা করেছে। তাই এরূপ যন্ত্রপাতি না বসিয়ে কারখানা চালানো যাচ্ছে না।

Updated: 9 months ago
উত্তরঃ

পরিবেশের প্রাকৃতিক উপাদান হলো- জলবায়ু, নদনদী, ভূ- প্রকৃতি, পাহাড়-পর্বত, উদ্ভিদ জগৎ, প্রাণিজগৎ, খনিজ সম্পদ ইত্যাদি ।

উত্তরঃ

কোনো সমাজের বা জাতির মানুষের সংখ্যা, তাদের ধর্ম, বিশ্বাস, চিন্তাধারা, শিক্ষা-সংস্কৃতি, রীতিনীতি ও দেশীয় ঐতিহ্য ইত্যাদিকে পরিবেশের সামাজিক উপাদান বলে।

সমাজ বলতে পরস্পর সম্পর্কযুক্ত মানবগোষ্ঠীকে বোঝায়। সমাজে বসবাসরত মানুষের সভ্যতা জীবনধারাকে প্রভাবিত করে এমনসব উপাদানের সমন্বয়ে গঠিত হয় সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশগত উপাদানগুলো ব্যবসায়কে অসীমভাবে প্রভাবিত করে থাকে। সামাজিক পরিবেশ অনুকূল ও সুন্দর হলে ব্যবসায়ের প্রসার ত্বরান্বিত হয়।

উত্তরঃ

পরিবেশের আইনগত উপাদানকে অবহেলা করায় উদ্দীপকের প্রতিষ্ঠানের জরিমানা হয়েছে।

দেশে ব্যবসায়-বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে সরকারি যেসব আইনগত বিধি-বিধান পালন করতে হয় সেসবের সমষ্টিই আইনগত পরিবেশ। দেশে প্রচলিত সাধারণ আইন, বিশেষ আইন, শিল্প আইন, বাণিজ্যিক আইন, বিনিয়োগ নীতি, শ্রম আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন, আমদানি-রপ্তানি নীতি ইত্যাদি আইনগত পরিবেশের উপাদান।

উদ্দীপকে মি চৌধুরী একজন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর মালিক। তার কারখানায় বর্জ্য শোধনযন্ত্র না থাকায় তরল বর্জ্য নদীতে ফেলেছেন। ইতোমধ্যে সরকারি একটি টিম এসে বড় অঙ্কের জরিমানা করেছে। কারখানার বর্জ্য নদীতে ফেলায় পরিবেশ দূষণ হবে। এর ফলে জনগণ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হবে যা পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর।

পরিশেষে বলা যায়, পরিবেশের আইনগত উপাদানকে অবহেলা করায় উদ্দীপকের প্রতিষ্ঠানের জরিমানা হয়েছে।

উত্তরঃ

মি. চৌধুরীর প্রতিষ্ঠানে প্রযুক্তিগত পরিবেশ উন্নয়নের বিকল্প নেই- উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ।

বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে সৃষ্ট পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়।

উদ্দীপকে মি. চৌধুরী শীতলক্ষ্যার পাড়ে দীর্ঘদিন ধরে একটি কেমিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন। তার ইন্ডাস্ট্রিতে উন্নত প্রযুক্তির ব্যবহার ও উন্নত যন্ত্রপাতি ব্যবহার করা হয় না। ইদানীং তার পাশে একই ধরনের নতুন শিল্প গড়ে উঠেছে। সেখানকার যন্ত্রপাতি অনেক উন্নত এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে উৎপাদনের মান ও পরিমাণ উভয়ই ভালো। উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় এবং পণ্যের গুণগত মানও ভালো হয়। মি. চৌধুরী উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করতে না পারায় মানসম্মত পণ্য উৎপাদন করতে পারছেন না। তাই মি. চৌধুরী একটু বিপদে পড়েছেন।

সুতরাং, মি. চৌধুরীর প্রতিষ্ঠানে প্রযুক্তিগত পরিবেশ উন্নয়নের বিকল্প নেই- উদ্দীপকের আলোকে বক্তব্যটি যথার্থ।

101

বলা হয় মানুষ পরিবেশের দাস। জন্ম থেকে মৃত্যু অবধি পরিবেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মানুষকে চালিত করে । আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। অপরদিকে ব্যবসায় পরিবেশ সামগ্রিক পরিবেশের একটি অংশ, যা শুধু ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে জড়িত। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ মুক্তবাজার অর্থনীতির যুগে ব্যবসায়ের সাফল্য অর্জন সম্পূর্ণরূপে নির্ভর করে ব্যবসায়ের পরিবেশের উপর। যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসায়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করে তার সমষ্টিকে ব্যবসায়ের পরিবেশ বলে। পরিবেশের উপাদানগুলো ব্যবসায়ের কার্যাবলিকে ব্যাপকভাবে প্রভাবিত করে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • ব্যবসায় পরিবেশের ধারণা।
  • ব্যবসায় পরিবেশের বিভিন্ন উপাদান।
  • ব্যবসায়ের উপর পরিবেশের উপাদানগুলোর প্রভাব ।
  • ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর মধ্যে কোনগুলো বাংলাদেশে অনুকূল বা প্রতিকূল তা চিহ্নিতকরণ।
  • বাংলাদেশে ব্যবসায় পরিবেশ উন্নয়নের সমস্যা ।
  • বাংলাদেশে ব্যবসায়ের পরিবেশ উন্নয়নের পথে বিদ্যমান সমস্যাগুলো দূর করার উপায় চিহ্নিতকরণ ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews