মি. জামান বন্ডে বিনিয়োগ করেছেন।
যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংগ্রহ করে তাকে বন্ড বলা হয়। এর বিপরীতে কোম্পানি স্থায়ী সম্পত্তি বা দলিলপত্র জামানত হিসেবে রাখে। তবে এক্ষেত্রে বন্ড মালিকরা কোম্পানির পাওনাদার।
উদ্দীপকে মি. জামান একজন বিনিয়োগকারী। তিনি খান এন্ড কোং কোম্পানিতে বিনিয়োগ করতে আগ্রহী। এজন্য তিনি জামানতের বিপরীতে ১ লক্ষ টাকা বিনিয়োগ-করেন। কিন্তু কোম্পানির সাধারণ সভায় কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। বন্ডের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত বা মতামত দেওয়ার অধিকার থাকে না। তাছাড়া এক্ষেত্রে কোম্পানি স্থায়ী সম্পত্তি জামানতের মাধ্যমে বিনিয়োগকারীর কাছ থেকে টাকা সংগ্রহ করে।
তাই বলা যায়, মি. জামানের বিনিয়োগের হাতিয়ারটি হলো বন্ড।
Related Question
View Allযে নীতি অনুযায়ী লাভ বা মুনাফার অংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করা হয় তাকে লভ্যাংশ নীতি বলে। সব কোম্পানিকে প্রতিবছর লভ্যাংশ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
