কি আমানতকারী কর্তৃক ব্যাংকের ওপর লিখিত আদেশকে চেক বলে।
যে চেকের অর্থ ব্যাংক সরাসরি নগদে পরিশোধ করে না তাকে দাগকাটা চেক বলা হয়।
বাহক বা হুকুম চেকের উপর বামপাশে কোণায় আড়াআড়িভাবে সমান্তরাল দুটি দাগ কেটে দাগকাটা চেক প্রস্তুত করা হয়। এই চেক নির্দিষ্ট হিসাবের মাধ্যমে ব্যাংকে উপস্থাপন করতে হয়। দাগকাটা চেক সবচেয়ে বেশি নিরাপদ চেক।
মি. মমিনের চেকটি সঞ্চয়ী হিসাবের।
যে হিসাবে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা দেওয়া যায়, কিন্তু সপ্তাহে শুধু দুইবার বা নিয়ম অনুযায়ী টাকা উত্তোলন করা যায়, তাকে সঞ্চয়ী হিসাব বলা হয়। স্বল্প আয়ের মানুষ সাধারণত এই হিসাব খুলে থাকে।
উদ্দীপকে মি. মমিন চাকরি করেন। তার বেতনের টাকা ব্যাংকে জমা হয়। তিনি এই হিসাব থেকে কিছু টাকা উপার্জনও করেন। আবার তিনি এটিএম কার্ডও ব্যবহার করেন। এখানে মি. মমিন একজন সীমিত আয়ের মানুষ। প্রতি মাসেই তার ব্যাংক হিসাবে টাকা জমা হয়। তিনি সীমিত হারে সুদও পান। তার হিসাবের বিপরীতে ব্যাংক চেক ও এটিএম কার্ডও ইস্যু করেছে। এসব বৈশিষ্ট্য সঞ্চয়ী হিসাবের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. মমিনের চেকটি সঞ্চয়ী হিসাবের ছিল।
ম্যানেজার বাহক চেকের নিরাপত্তা বাড়ানোর জন্য চেককে দাগকাটা চেকে রূপান্তর করার জন্য বলেছেন।
দাগকাটা চেক বাহক চেকের তুলনায় বেশি নিরাপদ। কারণ এই চেকের অর্থ ব্যাংক সরাসরি নগদে পরিশোধ করে না।
উদ্দীপকে মি. মমিন চাকরি করেন। ব্যাংকে তার একটি সঞ্চয়ী হিসাব আছে। তার সঞ্চয়ী হিসাবের যে চেক বই ছিল সেটি হারিয়ে যায়। কিছুদিন পর মি. মমিন বিষয়টি ব্যাংককে লিখিতভাবে অবহিত করেন। ব্যাংক ম্যানেজার বললেন যে, বাহক চেকের নিরাপত্তা কম। কিন্তু চেকে দাগকাটার মাধ্যমে এর নিরাপত্তা বাড়ানো যায়।
বাহক বা হুকুম চেকের উপর বামপাশে কোণায় আড়াআড়িভাবে সমান্তরাল দুটি দাগ টেনে দাগকাটা চেক প্রস্তুক করা হয়। মি. মমিন তার চেকগুলোকে দাগকাটা চেকে রূপান্তর করলে নিরাপত্তা বেড়ে যেত।
কারণ এই চেক ব্যবহার করে কেউ ব্যাংক থেকে নগদে টাকা উত্তোলন করতে পারতো না। কারণ দাগকাটা চেক কোনো নির্দিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে উপস্থাপন করতে হয়। তাই দাগকাটা চেক দিয়ে নিরাপত্তা বাড়ালে মি. মমিনের হিসাব থেকে কেউই টাকা উত্তোলন করতে পারবে না। তাই ব্যাংক ম্যানেজার চেকের উপর দাগ টেনে দাগকাটা চেকে রূপান্তর করে নিরাপত্তা বাড়ানোর কথা বলেছেন।
Related Question
View Allব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
