ম্যানেজার বাহক চেকের নিরাপত্তা বাড়ানোর জন্য চেককে দাগকাটা চেকে রূপান্তর করার জন্য বলেছেন।
দাগকাটা চেক বাহক চেকের তুলনায় বেশি নিরাপদ। কারণ এই চেকের অর্থ ব্যাংক সরাসরি নগদে পরিশোধ করে না।
উদ্দীপকে মি. মমিন চাকরি করেন। ব্যাংকে তার একটি সঞ্চয়ী হিসাব আছে। তার সঞ্চয়ী হিসাবের যে চেক বই ছিল সেটি হারিয়ে যায়। কিছুদিন পর মি. মমিন বিষয়টি ব্যাংককে লিখিতভাবে অবহিত করেন। ব্যাংক ম্যানেজার বললেন যে, বাহক চেকের নিরাপত্তা কম। কিন্তু চেকে দাগকাটার মাধ্যমে এর নিরাপত্তা বাড়ানো যায়।
বাহক বা হুকুম চেকের উপর বামপাশে কোণায় আড়াআড়িভাবে সমান্তরাল দুটি দাগ টেনে দাগকাটা চেক প্রস্তুক করা হয়। মি. মমিন তার চেকগুলোকে দাগকাটা চেকে রূপান্তর করলে নিরাপত্তা বেড়ে যেত।
কারণ এই চেক ব্যবহার করে কেউ ব্যাংক থেকে নগদে টাকা উত্তোলন করতে পারতো না। কারণ দাগকাটা চেক কোনো নির্দিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে উপস্থাপন করতে হয়। তাই দাগকাটা চেক দিয়ে নিরাপত্তা বাড়ালে মি. মমিনের হিসাব থেকে কেউই টাকা উত্তোলন করতে পারবে না। তাই ব্যাংক ম্যানেজার চেকের উপর দাগ টেনে দাগকাটা চেকে রূপান্তর করে নিরাপত্তা বাড়ানোর কথা বলেছেন।
Related Question
View Allব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র হলো "জনগণের বিশ্বাস ও মানসম্পন্ন সেবা প্রদান।"
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
