উদ্দীপকে মি. মানিক প্রথমত হেনরি ফেয়লের কর্মবিভাজনের নীতি অনুসরণ করেছেন।
প্রতিষ্ঠানের প্রত্যেক স্তরের কার্যসমূহকে বিভিন্ন অংশে ভাগ করে দেওয়াকে কর্মবিভাজনের নীতি বলে। এরূপ বিভাজনের ফলে প্রত্যেক বিভাগ ও উপবিভাগে নিয়োজিত জনশক্তিকে কাজ সুনির্দিষ্ট করে দেওয়া হয়।
উদ্দীপকে মি. মানিক একটা নতুন শিল্প ইউনিটের ব্যবস্থাপক। তিনি তার শিল্পপ্রতিষ্ঠানে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন এবং তার অধীনে বিভিন্ন উপবিভাগ প্রতিষ্ঠা করেন। যাতে কর্মী তার কাজ, কর্তৃত্ব ও ক্ষমতা বুঝে নিয়ে সেভাবে কাজ করতে পারে। এতে একই ধরনের কাজ করতে যেয়ে কর্মীর কার্যদক্ষতা যেমনি বাড়ে তেমনি ব্যৱস্থাপকের পক্ষে অধস্তনদের কাজ তত্ত্বাবধান ও জবাবদিহি করা সহজ হয়। ফলে প্রশাসনিক কার্যক্রম সহজ হয় এবং কর্মীরা সর্বোচ্চ দক্ষতা ও যোগ্যতার সাথে কার্যসম্পাদন করতে পারে। এক্ষেত্রে যোগ্য কর্মী যথাস্থানে দেওয়া ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য মি. মানিক কর্মবিভাজনের নীতি অনুসরণ করেছেন।
Related Question
View Allফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
ফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!