লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করা হলো ব্যবসায় উদ্যোগ।
যেকোনো কিছু করার কর্মপ্রচেষ্টা হলো উদ্যোগ। অন্যদিকে লাভের আশায় ঝুঁকি নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠা হলো ব্যবসায় উদ্যোগ।
উদ্যোগ যেকোনো বিষয়েই হতে পারে। তবে উদ্যোগের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করা হলে সেটি ব্যবসায় উদ্যোগ হয়। ব্যবসায় উদ্যোগ ছাড়া অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য হলো জনকল্যাণ। যেমন: গাছ লাগানো হলো একটি উদ্যোগ। কিন্তু গাছ বিক্রি করে মুনাফা অর্জনের ইচ্ছা থাকলে তা হবে ব্যবসায় উদ্যোগ
উদ্দীপকে মি. মুহিদুলের কাজটিকে ব্যবসায় উদ্যোগ বলে। লাভের আশায় ঝুঁকি নিয়ে ব্যবসায় গঠন ও পরিচালনা করাই ব্যবসায় উদ্যোগ।
এর প্রধান উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। এরূপ ব্যবসায় উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।
উদ্দীপকের মি. মুহিদুল সাতক্ষীরায় একটি চিংড়ি ঘের প্রতিষ্ঠা করেন। এক্ষেত্রে তার ঝুঁকি নিতে হয়েছে। অভিজ্ঞতা না থাকার কারণে তিনি প্রথমদিকে সফল হতে পারেননি। পরবর্তীতে প্রশিক্ষণ নিয়ে নতুন উদ্যমে ব্যবসায় শুরু করেন। বর্তমানে তিনি বিভিন্ন দেশে চিংড়ি রপ্তানির মাধ্যমে মুনাফা অর্জন করতে পারছেন। এরূপ মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে কাজ করাই হলো ব্যবসায় উদ্যোগ। সুতরাং, মি. মুহিদুলের কাজটি ব্যবসায় উদ্যোগের অন্তর্ভুক্ত।
শরিফের উদ্যোগ দেশের উন্নয়নে বেশি ভূমিকা রাখতে সক্ষম"- বক্তব্যটি যথার্থ বলে আমি মনে করি।
ব্যবসায় উদ্যোগের মাধ্যমে দেশের বেকারত্ব কমে। এছাড়া সম্পদের যথাযথ ব্যবহার, ভোক্তার চাহিদা পূরণ, উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে ব্যবসায় উদ্যোগের ভূমিকা আছে। এর মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান ফুটে ওঠে।
উদ্দীপকের মি. মুহিদুল চিংড়ি চাষ করেন। তার চিংড়ি ইউরোপ- আমেরিকাসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। অন্যদিকে, শরিফ পোলট্রি ও ডেইরি ফিড তৈরির কারখানা গড়ে তোলেন। তার উৎপাদিত পণ্যের চাহিদা বর্তমানে আশপাশের অঞ্চলে বিস্তৃত হচ্ছে।
শরিফ তার পোলট্রি ও ডেইরি ফিড তৈরির কারখানার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন। এতে দেশের বেকারত্বের হার কমছে। এছাড়া তার উৎপাদিত পোলট্রি ও ডেইরি ফিড দেশের মানুষের খাবারের চাহিদা পূরণ করছে। ফলে তাদের বাইরে থেকে খাবার আনতে হচ্ছে না। তার ব্যবসায়ের সফলতা দেখে আশপাশের অনেকেই তার মতো ব্যবসায় প্রতিষ্ঠা করতে অনুপ্রেরণা পাবে। এতে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতিশীল হবে। অন্যদিকে, মি. মুহিদুলের ব্যবসায় বৈদেশিক মুদ্রার মাধ্যমে জাতীয় আয় বাড়াচ্ছে। উল্লিখিত দুটি ব্যবসায়ই দেশের জন্য গুরুত্বপূর্ণ। তবে শরিফ দেশের উন্নয়নে বেশি ভূমিকা রাখছে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
