উদ্দীপকে মি. রনির কাজে আন্তঃব্যক্তিক ভূমিকা গুরুত্বপূর্ণ।
অন্যের সাথে কথা বলা ও আলাপ-আলোচনা করার কাজকে একজন ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা বলে।
উদ্দীপকে মি. রনি একটা কোম্পানির জনসংযোগ কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ইমেজ সৃষ্টিতে কাজ করেন। যা আন্তঃব্যক্তিক ভূমিকার অন্তর্ভুক্ত। আন্তঃব্যক্তিক ভূমিকার ক্ষেত্রে উপদেশ ও পরামর্শ দিতে হয়, তাদের স্বমতে নিয়ে আসতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে হয়। মাঝে মধ্যেই অধস্তনদের নিয়ে সভা করতে হয়। মাঝে মধ্যে সমস্যা নিয়ে আলোচনা, পরামর্শ ও সমাধান দেওয়ার প্রয়োজন পড়ে। এরূপ ভূমিকা ব্যবস্থাপকের মানবীয় দক্ষতা, যোগাযোগ দক্ষতা ইত্যাদির ওপর নির্ভর করে।
তাই উদ্দীপকের মি. রনির কাজে আন্তঃব্যক্তিক ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
Related Question
View Allফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
ফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!