একটি নির্দিষ্ট কাজ কীভাবে সম্পন্ন করতে হবে সে সংক্রান্ত বিশেষ ও স্বতন্ত্র ধারণাই হলো কারিগরি দক্ষতা।
উদ্দেশ্য অর্জনের জন্য পূর্বনির্দেশনার সাথে মিল রেখে পরবর্তী নির্দেশনা প্রদানের কাজকেই ব্যবস্থাপনায় নির্দেশনার ঐক্য নীতি বলে।
নির্দেশনার ঐক্য নীতির মূলকথা হলো একটি প্রধান উদ্দেশ্য বা মৌল পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের সকল কাজকর্ম সম্পন্ন করতে হবে। অর্থাৎ উচ্চ পর্যায় থেকে সকল বিভাগ ও উপবিভাগে সকল ব্যক্তির সকল কর্মপ্রচেষ্টা একক লক্ষ্যকেন্দ্রিক হবে এবং তার আলোকে নির্দেশনা প্রদত্ত হবে। এ নীতি অনুযায়ী একটি কাজের জন্য একাধিক নির্দেশনা বা পরস্পর সমাজবদ্ধহীন ও বিরোধী নির্দেশনা জারি করা যাবে না।
উদ্দীপকে মি. রনির কাজে আন্তঃব্যক্তিক ভূমিকা গুরুত্বপূর্ণ।
অন্যের সাথে কথা বলা ও আলাপ-আলোচনা করার কাজকে একজন ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকা বলে।
উদ্দীপকে মি. রনি একটা কোম্পানির জনসংযোগ কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ রক্ষা ও প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ইমেজ সৃষ্টিতে কাজ করেন। যা আন্তঃব্যক্তিক ভূমিকার অন্তর্ভুক্ত। আন্তঃব্যক্তিক ভূমিকার ক্ষেত্রে উপদেশ ও পরামর্শ দিতে হয়, তাদের স্বমতে নিয়ে আসতে হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যোগাযোগ রক্ষা ও তাদের পরামর্শ গ্রহণ করতে হয়। মাঝে মধ্যেই অধস্তনদের নিয়ে সভা করতে হয়। মাঝে মধ্যে সমস্যা নিয়ে আলোচনা, পরামর্শ ও সমাধান দেওয়ার প্রয়োজন পড়ে। এরূপ ভূমিকা ব্যবস্থাপকের মানবীয় দক্ষতা, যোগাযোগ দক্ষতা ইত্যাদির ওপর নির্ভর করে।
তাই উদ্দীপকের মি. রনির কাজে আন্তঃব্যক্তিক ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে জনাব জনি কল্পনাসংক্রান্ত দক্ষতার অধিকারী তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
ভবিষ্যৎ অবস্থা বা পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা করতে পারার সামর্থ্যকেই ব্যবস্থাপকের কল্পনাসংক্রান্ত দক্ষতা বলে।
উদ্দীপকে জনাব জনি একজন ব্যস্ত মানুষ। প্রতিষ্ঠান সামনে কোন দিকে কীভাবে এগুবে তা তাকে ভাবতে হয়। তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে ভবিষ্যৎকে যেন অনুমান করতে পারেন। তাই পরিচালক পর্ষদ তার এরূপ কল্পনাসংক্রান্ত দক্ষতাকে সমীহ করেন। সঠিকভাবে পূর্বানুমান করে পরিকল্পনা গ্রহণ, সিদ্ধান্ত প্রদান ইত্যাদি ব্যবস্থাপকের কল্পনাসংক্রান্ত দক্ষতার সাথে সম্পৃক্ত। প্রয়োজনীয় নীতি, কৌশল নির্ধারণ-দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বিধায় প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের নির্বাহীদের এ ধরনের দক্ষতার অধিক প্রয়োজন পড়ে।
তাই বলা যায়, জনাব জনি কল্পনাসংক্রান্ত দক্ষতার অধিকারী যা নিঃসন্দেহে প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Related Question
View Allফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
ফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!