মি. রশিদ ১,০০,০০০ টাকা দিয়ে একটি বিমা চুক্তি করলেন এটা ভেবে যে ভবিষ্যতে তার অনুপস্থিতিতে তার সন্তানেরা এ বিমা পলিসি দ্বারা সুবিধা পাবেন। অন্যদিকে, মি. জব্বার ১,০০,০০০ টাকার একটি বিমা চুক্তি করলেন। এ বিমাটি প্রিমিয়াম ভিত্তিক এবং প্রতি বছর শেষে ৫,০০০ টাকা করে ২০ বছর প্রিমিয়াম দিতে হবে। 

Updated: 1 year ago
উত্তরঃ

প্রিমিয়ামের বিনিময়ে অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেওয়ার জন্য বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে যে চুক্তি হয় তাকে বিমা চুক্তি বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার যে আর্থিক স্বার্থ থাকে তাকে বিমাযোগ্য স্বার্থ বলে।

এ ধরনের স্বার্থ না থাকলে বিমা চুক্তি করা যায় না। সাধারণত বিমাযোগ্য স্বার্থ বিমাকারী প্রতিষ্ঠান দ্বারা সংরক্ষিত। বিমার বিষয়বস্তুর ওপর বিমাকারীর আর্থিক স্বার্থ থাকায় বিমাকারী প্রতিষ্ঠান এ বিমাকৃত বিষয়বস্তুর আর্থিক ক্ষতি হলে তা পূরণের দায়িত্ব নেয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকে মি. রশিদ আজীবন বিমা পলিসি গ্রহণ করলেন।

যে বিমা চুক্তিপত্রের মাধ্যমে এককালীন বা নির্দিষ্ট সময় পর্যন্ত বা আজীবন প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বিমা কোম্পানি, বিমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বিমা দাবি পরিশোধ করে তাকে আজীবন বিমাপত্র বলে। এরূপ বিমাপত্রের কোনো নির্দিষ্ট মেয়াদকাল থাকে না।

উদ্দীপকে মি. রশিদ ১ লক্ষ টাকা দিয়ে একটি বিমা চক্তি করলেন। তার অনুপস্থিতিতে তার সন্তানদের আর্থিক সুবিধা বিবেচনা করে বিমা পলিসিটি গ্রহণ করেন। অর্থাৎ, তার অবর্তমানে তার সন্তানরা যেন আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন না হয় সেজন্য তিনি বিমা পলিসিটি গ্রহণ করেছেন। এক্ষেত্রে মি. রশিদের বিমা পলিসিটি তার মৃত্যুর পর আর্থিক ঝুঁকি মোকাবিলার ব্যবস্থা। যেখানে তার অবর্তমানে বিমা কোম্পানি তাঁর সন্তানদের বিমা দাবি পরিশোধ করবে। তাই বলা যায়, মি. রশিদ আজীবন বিমাপত্র গ্রহণ করেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

ব্যক্তিগত সুবিধা বিবেচনায় মি. জব্বারের মেয়াদি জীবন বিমা পলিসি মি. রশিদের আজীবন বিমা পলিসি অপেক্ষা উত্তম বলে আমি মনে করি।

মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি বিমা দাবির অর্থ পায়। তবে এ সময়ের পরেও বিমাগ্রহীতা জীবিত থাকলে মেয়াদ শেষে লাভসহ অর্থ তাকে ফেরত দেওয়া হয়। অন্যদিকে, আজীবন বিমা পলিসি শুধু নমিনিদের স্বার্থ রক্ষা করে।

উদ্দীপকে মি. রশিদ তার অবর্তমানে সন্তানদের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত করতে একটি আজীবন বিমাপত্র গ্রহণ করেন। অন্যদিকে, মি. জব্বার ১ লক্ষ টাকার একটি বিমা চুক্তি করেন। এ বিমাটি প্রিমিয়াম ভিত্তিক। তিনি প্রতি বছর শেষে পাঁচ হাজার করে বিশ বছর প্রিমিয়াম পরিশোধ করবেন।

মি. জব্বারের গৃহীত বিমাপত্রটি একটি মেয়াদি জীবন বিমাপত্র। বিমাপত্রটি তার মৃত্যুর পর পরিবারের জন্য আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করবে। অপরদিকে, সে জীবিত থাকলে মেয়াদ শেষে সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। ফলে এ অর্থ সে অন্য কোথাও বিনিয়োগ করতে পারবে। অর্থাৎ, বিমাপত্রটি ব্যক্তিগতভাবে তাকে বিনিয়োগ ও মুনাফার সুবিধা প্রদান করবে। আর এসব সুবিধা মি. রশিদের আজীবন বিমাপত্রে পাওয়া সম্ভব নয়। কারণ আজীবন বিমাপত্রে বিমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তি বা নমিনি আর্থিক সুবিধা পেয়ে থাকে। এ বিমায় বিমাগ্রহীতা নিজে কোনো সুবিধা ভোগ করে যেতে পারে না। তাই বলা যায়, ব্যক্তিগত সুবিধা বিবেচনায় মি. জব্বারের বিমা পলিসিটি উত্তম।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
109

Related Question

View All
উত্তরঃ

প্রিমিয়ামের বিনিময়ে অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেওয়ার জন্য বিমাকারী ও বিমাগ্রহীতার মধ্যে যে চুক্তি হয় তাকে বিমা চুক্তি বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
272
উত্তরঃ

বিমাযোগ্য স্বার্থের নীতির আলোকে স্বামী তার স্ত্রীর জীবনের ওপর বিমা করতে পারে।

বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার আর্থিক স্বার্থই বিমাযোগ্য স্বার্থ। এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতিতে বিমাগ্রহীতা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। স্ত্রীর জীবনে কোনো ক্ষতি হলে, স্বামীও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই স্ত্রীর জীবনের ওপর স্বামীর বিমাযোগ্য স্বার্থ রয়েছে। এই বিমাযোগ্য স্বার্থ থাকার কারণেই স্বামী তার স্ত্রীর জীবনের ওপর বিমা করতে পারে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
219
উত্তরঃ

উদ্দীপকে মি. রকিব দ্বৈত বিমাপত্র গ্রহণ করেছেন।

এ ধরনের বিমা পলিসিতে একক বিষয়বস্তুকে একাধিক বিমা প্রতিষ্ঠানের কাছে বিমা করা হয়। বিমাকৃত মূল্য না পাওয়ার ঝুঁকি এড়ানোই এরূপ বিমার মূল উদ্দেশ্য। সাধারণত অধিক মূল্যের সম্পত্তির ক্ষেত্রে এ ধরনের বিমা পলিসি গ্রহণ করা হয়।

উদ্দীপকে মি. রকিব EPZ এ অবস্থিত একটি সাইকেল কারখানার মালিক। তিনি তার কারখানার জন্য 'X' বিমা কোম্পানি ও 'Y' বিমা কোম্পানির সাথে পৃথকভাবে ত্রিশ লক্ষ টাকার দুটি বিমা চুক্তি করেন। একই বিষয়বস্তুর জন্য একাধিক বিমা কোম্পানির সাথে চুক্তি করলে তাকে দ্বৈত বিমা বলে। উদ্দীপকের মি. রকিবও দ্বৈত বিমা করেছেন। এক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতিতে তাকে আনুপাতিক হারে বিমা দাবি পরিশোধ করা হবে। ফলে বিমা দাবি ফেরত না পাওয়ার সম্ভাবনা হ্রাস পাবে। তাই বলা যায়, উদ্দীপকের মি. রকিব তার কারখানার জন্য দ্বৈত বিমাপত্র গ্রহণ করেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
230
উত্তরঃ

আনুপাতিক হারে অংশগ্রহণের নীতি অনুযায়ী বিমা কোম্পানি কর্তৃক মি. রকিবের বিমা দাবি প্রত্যাখ্যান করা যৌক্তিক বলে আমি মনে করি।

এ নীতি সাধারণত দ্বৈত বিমার ক্ষেত্রে অধিক ব্যবহৃত হয়। নির্দিষ্ট সম্পত্তি একাধিক বিমাকারীর নিকট বিমা করা হলে বিমা কোম্পানিগুলো আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করে। সব বিমা কোম্পানি একত্রে বিমাগ্রহীতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে।

উদ্দীপকে মি. রকিব EPZ এ অবস্থিত একটি সাইকেল কারখানার মালিক। তিনি তার কারখানার জন্য 'X' ও 'Y' দুটি বিমা কোম্পানির সাথে পৃথকভাবে বিমা করেন। উভয় কোম্পানিতেই তিনি ৩০ লক্ষ টাকা করে বিমা করেন। পরবর্তীতে দূর্ঘটনা জনিত কারণে তার কারখানার ৪ লক্ষ ।

উদ্দীপকের টাকার ক্ষতি হয়। মি. রাকিব উভয় কোম্পানির নিকট হতে পৃথকভাবে ৪ লক্ষ টাকা করে দাবি করেন। কিন্তু বিমা কোম্পানিগুলো তা প্রত্যাখ্যান করে। মি. রকিব দ্বৈত বিমা করেন। দ্বৈত বিমায় আনুপাতিক হারে ক্ষতিপূরণ প্রদান করা হয়। অর্থাৎ, বিমা কোম্পানিগুলো একত্রে মি. রকিবকে সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে ৪ লক্ষ টাকা প্রদান করবে। মি. রকিব উভয় বিমা কোম্পানিতে সমান টাকায় বিমা করেন। তাই উভয় বিমা কোম্পানি সমানভাবে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করবে। কিন্তু মি. রকিব প্রত্যেক বিমা কোম্পানির কাছ থেকে ৪ লক্ষ টাকা দাবি করেন, যা যৌক্তিক নয়। তাই বলা যায়, আনুপাতিক হারে অংশগ্রহণের নীতি অনুযায়ী মি. রকিবের বিমা দাবি প্রত্যাখ্যান করা সম্পূর্ণ যৌক্তিক।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
211
উত্তরঃ

বিমা প্রতিষ্ঠানের মুনাফার যে অংশ বিমা গ্রহীতাদের মধ্যে দেওয়া হয় তাকে বোনাস বলে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
251
উত্তরঃ

বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার স্বার্থ থাকায় বিমা ব্যবসায়ে বিমাযোগ্য স্বার্থ গুরুত্বপূর্ণ।

বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার আর্থিক স্বার্থকে বিমাযোগ্য স্বার্থ বলে। আইনানুযায়ী বিমা একটি বৈধ ব্যবসায়। অসুস্থ মৃতপ্রায় কোনো ব্যক্তির জীবন বা অন্যের সম্পত্তি বিমা করে বিমা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করা গেলে তা জুয়াখেলা হতো। কিন্তু বিমার ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুতে বিমাগ্রহীতার আর্থিক স্বার্থ থাকে। এ স্বার্থকে আর্থিকভাবে সুরক্ষিত করতেই বিমার উদ্ভব হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
312
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews