মি. শফিকের জন্য কোথায় বিনিয়োগ করাটা লাভজনক হবে? বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 1 year ago
উত্তরঃ

মি. শফিকের জন্য কোথায় বিনিয়োগ করাটা লাভজনক হবে তা প্রকৃত সুদের হার নির্ণয়ের মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া হলো।

বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে প্রকৃত সুদের হার নির্ণয় :
এখানে

বার্ষিক সুদের হার (i) = ১০% বা, ০.১০

বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ২ বার

আমরা জানি,

প্রকৃত সুদের হার (EAR) = ১+imm-১× ১০০

=১+০.১০২২-১× ১০০

=১.০৫২-১×১০০

= ০.১০২৫×১০০

= ১০.২৫%

সরকারি বন্ডের ক্ষেত্রে প্রকৃত সুদের হার নির্ণয়:
এখানে

বার্ষিক সুদের হার (i) = ৯ %

বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = 8 বার

আমরা জানি

প্রকৃত সুদের হার (EAR) = ১+imm-১×১০০

=১+০.০৯৪৪-১×১০০

=১.০২২৫৪-১×১০০

=০.০৯৩০৮৩ ×১০০

= ৯.৩১%

লক্ষণীয় যে, বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে প্রকৃত সুদের হার ১০.২৫% যা সরকারি বন্ডের প্রকৃত সুদের হার ৯.৩১% হতে বেশি। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক থেকে অধিক লাভ পাওয়া যাবে। এমতাবস্থায় বলা যায়, মি. শফিকের জন্য বাণিজ্যিক ব্যাংকে বিনিয়োগ করাটা লাভজনক হবে।

147

Related Question

View All
উত্তরঃ

একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে বৃত্তি বলে।

325
উত্তরঃ

'বিধি ৬৯' বলতে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে যে কোনো পরিমাণ বিনিয়োগকৃত অর্থ কত বছরে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে বোঝায়।

বিধি ৬৯' প্রয়োগ করে দুটি বিষয় নির্ণয় করতে পারি।

১. বিনিয়োগকৃত অর্থ কত বছরে দ্বিগুণ হবে:  n=  ৬৯i+০.৩৫

২. বিনিয়োগকৃত অর্থ শতকরা কত সুদের হারে দ্বিগুণ হবে: i=৬৯n+ ০.৩৫

535
উত্তরঃ

কার্যকরী সুদের হার নির্ণয় :
এখানে

সুদের হার (i) =  ১২%   বা, ০.১২

বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ১২

কার্যকরী সুদের হার (EAR) = কত?

আমরা জানি,

কার্যকরী সুদের হার (EAR) =  1+imm-1× 100

  = 1+0.121212-1× 100

= 1.0112-1×100  

=(১.১২৬৮২৫ – ১) × ১০০ 

= ০.১২৬৮২৫ × ১০০ 

= ১২.৬৮% 

সুতরাং কার্যকরী সুদের হার ১২.৬৮%।

261
উত্তরঃ

মেয়াদ শেষে নাহিন মোটর সাইকেলটি কিনতে সক্ষম হবে কিনা

তা জানার জন্য সোনালী ব্যাংকের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় :

এখানে

বর্তমান মূল্য (PV) = ৭০,০০০ টাকা

মেয়াদকাল (n) = ৫ বছর

সুদের হার (i) = ১২% বা, ০.১২

বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ১২

  আমরা জানি,

ভবিষ্যৎ মূল্য (FV) = PV 1imn×m

= ৭০,০০০ 1+0.12125×12

= ৭০,০০০ (১.০১) ৬০

= ৭০,০০০ × ১.৮১৬৬৯৭

= ১,২৭,১৬৮.৭৯ টাকা

লক্ষণীয় যে, সোনালী ব্যাংক থেকে ৫ বছর শেষে পাওয়া যাবে ১,২৭,১৬৮.৭৯ টাকা কিন্তু ৫ বছর শেষে মটর সাইকেল কিনতে প্রয়োজন হবে ১,৫০,০০০ টাকা। অর্থাৎ (১,৫০,০০০ – ১,২৭,১৬৮.৭৯) = ২২,৮৩১.২১ টাকার ঘাটতি থাকে। এমতাবস্থায় বলা যায়, মেয়াদ শেষে নাহিন মোটর সাইকেলটি কিনতে সক্ষম হবে না।

234
উত্তরঃ

বর্তমানের নির্দিষ্ট পরিমাণ অর্থ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে সুদসহ যে মূল্য হবে তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে।

260
উত্তরঃ

প্রকৃত সুদের হার বলতে ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে বোঝায়।

প্রকৃত সুদের হার মূলত চক্রবৃদ্ধিকরণের সাথে জড়িত। বছরে চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে প্রকৃত সুদের হার বৃদ্ধি পায়। চক্রবৃদ্ধির সংখ্যা কমলে প্রকৃত সুদের হারও কমে। প্রকৃত সুদের হার নির্ণয়ের

সূত্রটি হলো : EAR = 1+imm-1×100

530
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews