মি. শাহীন পণ্যের মাননিয়ন্ত্রণের প্রতিটি পর্যায় অত্যন্ত যত্নসহকারে পর্যবেক্ষণ করেন- উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)

Updated: 10 months ago
উত্তরঃ

মি. শাহীন পণ্যের মাননিয়ন্ত্রণের প্রতিটি পর্যায় অত্যন্ত যত্নসহকারে পর্যবেক্ষণ করেন- উক্তিটি যৌক্তিক।
যে প্রক্রিয়ায় পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা হয় এবং মানের বিচ্যুতি হলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে মান নিয়ন্ত্রণ বলে। মান নিয়ন্ত্রণ করা উৎপাদন ব্যবস্থাপনার একটি অপরিহার্য কাজ।
উদ্দীপকে মি. শাহীন এমবিএ শেষ করে মান ব্যবস্থাপক হিসেবে
একটি 'পোশাক কারখানায় যোগদান করেন। সম্প্রতি তিনি মান ব্যবস্থাপনার ওপর জাপান থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। অতঃপর তিনি মান ব্যবস্থাপনায় ভোক্তাদের সন্তুষ্টি বিধানের জন্য পরিদর্শক, পরীক্ষণসংক্রান্ত ব্যয়ের ওপর বেশি জোর দেন। এছাড়াও তিনি পণ্যের মান নিয়ন্ত্রণের প্রতিটি পর্যায়কে যত্নসহকারে পর্যবেক্ষণ করেন।
মান নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাঙ্ক্ষিতমাত্রায় রাখা সম্ভব। এর মাধ্যমে প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য সম্পর্কে ক্রেতাদের মনে আগ্রহের সৃষ্টি হয় এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হয়। ফলে প্রতিষ্ঠানের পক্ষে দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন করা এবং প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভবপর হয়। এক্ষেত্রে উদ্দীপকের মি. শাহীনও যে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছে তা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত যৌক্তিকতাপূর্ণ।

162

Related Question

View All
উত্তরঃ

পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা এবং মানের বিচ্যুতি হলে তার সংশোধনমূলক ব্যবস্থাকে মান নিয়ন্ত্রণ বলে।

333
উত্তরঃ

সার্বিক মান ব্যবস্থাপনা একটি দর্শন যাতে মান উন্নয়ন ও ক্রেতাসন্তুষ্টি অর্জনের প্রতিষ্ঠানের সকল স্তরে গুণগত মান নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হয়।
সার্বিক মান ব্যবস্থাপনা হলো সেই মতবাদ, যা তিনটি নীতির ওপর গুরুত্ব দেয়। এগুলো হলো: ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়ন। অর্থাৎ সার্বিক মান ব্যবস্থাপনা হলো মানের ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে ক্রেতাদের প্রত্যাশা সন্তুষ্টিসহকারে পূরণার্থে পণ্যের নক্সাকরণ, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়করণ, উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে উন্নত জ্ঞান অর্জন, প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং সকলকে সম্পৃক্ত করে উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ।

1.3k
উত্তরঃ

মি. সাফিক যে কাজগুলো সম্পাদন করেন সেগুলো মান ব্যবস্থাপনার উপাদান।
ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণকে মান ব্যবস্থাপনা বলে। যেকোনো প্রতিষ্ঠানের জন্য মান ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রেতাদের প্রত্যাশা পূরণার্থে মান ব্যবস্থাপনা পণ্যের নক্সাকরণ, কাঁচামাল ক্রয়করণ, উৎপাদন প্রক্রিয়া নির্দিষ্টকরণ, প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং সর্বোপরি উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ ইত্যাদি কাজ সম্পাদন করে থাকে উদ্দীপকে মি. সফিক ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ অর্জন করে একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ, মানের নিশ্চয়তা এবং মান উন্নয়নের সাথে জড়িত। তার এই কাজগুলো মান ব্যবস্থাপনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. সাফিক যে কাজগুলো সম্পাদন করেন সেগুলো মান ব্যবস্থাপনার উপাদান।

288
উত্তরঃ

পণ্যের মান নির্ধারণে মি. সাফিকের গৃহীত মান ব্যবস্থাপনার কার্যক্রমে ক্রেতাগণের খুশি হওয়ার বিষয়টি যথার্থ।
বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিপণন পরিবেশে যেকোনো প্রতিষ্ঠানের জন্য মান ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। মান ব্যবস্থাপনা বলতে ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণ কার্যকে বোঝায়।
উদ্দীপকে মি. সাফিক ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ অর্জন করে একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ, মানের নিশ্চয়তা এবং মান উন্নয়নের সাথে জড়িত। তিনি বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ক্রেতাদের ওপর গুরুত্ব দিয়ে পণ্যের মান নির্ধারণ করেন। ফলে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মানে ক্রেতাগণ বেশ খুশি।
প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধি নির্ভর করে প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মানের ওপর। এক্ষেত্রে মান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধিকল্পে ক্রেতাদের প্রয়োজন ও' অভাবকে গুরুত্ব দিয়ে থাকে। এতে ক্রেতাগণ তাদের মনেরমতো পণ্য পেয়ে খুশি থাকে। উদ্দীপকের মি. সাফিকও তাই প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মান নির্ধারণে মান ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিয়েছে। তাই বলা যায়, পণ্যের মান নির্ধারণে মি. সাফিকের গৃহীত মান ব্যবস্থাপনার কার্যক্রমে ক্রেতাগণের খুশি হওয়ার বিষয়টি যথার্থ।

261
উত্তরঃ

প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত দক্ষ ও যোগ্য কর্মীদের উৎপাদন কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়ন করে ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টিবিধান করাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে।

409
উত্তরঃ

ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণকে মান ব্যবস্থাপনা বলে।
পণ্য ও সেবার মানের মধ্যে পণ্য ও সেবার কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্বতা ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পণ্য ও সেবার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা তা দেখা মান ব্যবস্থাপনার কাজ। এ কাজে কোনো ত্রুটি কোনো অবস্থাতেই প্রতিষ্ঠানের জন্য কাম্য নয়। মান এমন একটি পরিমাপক যা দ্বারা প্রতিযোগী কোম্পানি থেকে কোনো কোম্পানিকে, পণ্যকে ও ব্র্যান্ডকে পৃথক করা যায়। তাই বলা হয়, মান ব্যবস্থাপনা পণ্য ও সেবার মানের সর্বোৎকৃষ্ট নিশ্চয়তা প্রদান করে।

288
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews