মি. সবুজ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফাস্ট ফুডের একটি দোকান দিলেন। উন্নতমানের খাবার সরবরাহের কারণে তার দোকান যথেষ্ট সুনাম অর্জন করল। একই সাথে প্রচুর মুনাফাও অর্জিত হলো। তাই মি. সবুজ ভবিষ্যতে অধিকতর সুবিধা অর্জনের জন্য বাণিজ্য মেলা শেষে ব্যবসাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন।

Updated: 9 months ago
উত্তরঃ

আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল।

উত্তরঃ

প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে কতকগুলো ধারাবাহিক কার্যক্রম গ্রহণের মাধ্যমে কর্মীদের কার্যে অনুপ্রাণিত করার চেষ্টা করা হলে তাকে প্রেষণাচক্র বলা হয়।

কর্মীর অভাববোধ হতে এ প্রক্রিয়া বা চক্র শুরু হয় এবং কর্মীর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে এ প্রক্রিয়া শেষ হয়। এ প্রক্রিয়ায় কর্মীদের ইচ্ছা, আকাঙ্ক্ষা ও অভিপ্রায় পূরণের মধ্য দিয়ে তাদেরকে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে অনুপ্রাণিত করা হয়।

উত্তরঃ

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মি. সবুজের দোকান স্থাপন একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত।

যে পরিকল্পনা প্রতিষ্ঠানে শুধু একবার ব্যবহারের জন্য বা একটিমাত্র উদ্দেশ্য সাধনের জন্য প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। যেসব কার্যক্ষেত্রে অবস্থা দ্রুত পরিবর্তন হয় বা ফরমায়েশ অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হয় সেখানে একার্থক পরিকল্পনা উত্তম বিবেচিত হয়ে থাকে। প্রতিষ্ঠানে কোনো বিশেষ অবস্থা মোকাবিলার জন্য এ ধরনের পরিকল্পনা গ্রহণ করা হতে পারে।

উদ্দীপকে মি. সবুজ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফাস্ট ফুডের একটি দোকান দিলেন। বাণিজ্য মেলা যেকোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য - হয়ে থাকে। কখন এক সপ্তাহ, কখন একমাস সর্বোচ্চ দুই মাস হতে পারে। এ' নির্দিষ্ট সময়ের জন্য মেলায় যে পরিকল্পনা নিয়ে দোকান দেওয়া হয় মেলা শেষ হলে পরিকল্পনারও সমাপ্তি ঘটে। এখানে মেলাকে উদ্দেশ্য করে দোকান দেওয়া হয়েছে। সুতরাং বাণিজ্য মেলায় মি. সবুজের দোকান স্থাপন একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত।

উত্তরঃ

মি. সবুজ পরবর্তীতে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করেন।

যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। একই ধরনের সমস্যা বা অবস্থা মোকাবিলার জন্য এ ধরনের পরিকল্পনা প্রণীত হয়ে বারে বারে তা ব্যবহৃত হয়।

উদ্দীপকে মি. সবুজ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফাস্ট ফুডের একটি দোকান দিলেন। উন্নতমানের খাবার সরবরাহের কারণে তার দোকান যথেষ্ট সুনাম অর্জন করল। তাই মি. সবুজ ভবিষ্যতে অধিকতর সুবিধা অর্জনের জন্য বাণিজ্য মেলা শেষে ব্যবসাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ফলে যেমনি নতুন নতুন পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন পড়ে না তেমনি একই পরিকল্পনার আওতায় কাজ করতে করতে অভ্যস্ত হয়ে পড়ে। ফলে ভুলের সম্ভাবনা হ্রাস পায় যা শৃঙ্খলা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

182

ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ হলো পরিকল্পনা। এটি হলো ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি । ভবিষ্যতে আমরা কী চাই, কখন ও কিভাবে চাই ইত্যাদি বিষয়গুলো পূর্বে নির্ধারণ করাকেই পরিকল্পনা বলে । তাই পরিকল্পনা একটা চিন্তনীয় কাজ। চিন্তায় ভুল হলে পরিকল্পনায় তার যেমন নেতিবাচক প্রভাব পড়ে ঠিক একইভাবে পরিকল্পনায় ভুল হলে বাস্তবায়নমূলক কাজেও ভুল হয় । ফলে কাঙ্ক্ষিত ফললাভ সম্ভব হয় না । আমরা ব্যক্তিগত কাজ করার ক্ষেত্রে যদি সারাদিনের একটা পরিকল্পনা গ্রহণ করি এবং সে অনুযায়ী কাজ করি, তবে দেখা যাবে কাজগুলো অনেক সুন্দর হয়েছে । তাই প্রতিটা কাজের পূর্বেই ভেবে-চিন্তে পরিকল্পনা গ্রহণ আবশ্যক। পরিকল্পনার সাথে সিদ্ধান্ত গ্রহণের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত । পরিকল্পনা নিতে গেলে বিকল্প নির্ধারণ, মূল্যায়ন ও উত্তম বিকল্প গ্রহণের প্রয়োজন পড়ে । এই উত্তম বিকল্প গ্রহণের কাজকেই সিদ্ধান্ত গ্রহণ বলে । বিভিন্ন সমস্যা সমাধানে প্রতিষ্ঠানে ও ব্যক্তি জীবনে প্রায়শই সিদ্ধান্ত নিতে হয় । তাই পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কিত জ্ঞান যে কোনো ব্যক্তিকেই চলার পথে কার্যকরী সহায়তা প্রদান করতে পারে ।

চিত্র : পরিকল্পনা সংক্রান্ত একটা ধারণা মডেল

এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. পরিকল্পনার ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

২. আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্য চিহ্নিত করতে পারবে ।

৩. পরিকল্পনার লক্ষ্যসমূহ ব্যাখ্যা করতে পারবে ।

৪. পরিকল্পনার প্রণয়নের ধাপসমূহ বিশ্লেষণ করতে পারবে ।

৫. পরিকল্পনার প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে ।

৬. পরিকল্পনার গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে ।

৭. উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারবে ।

৮. একার্থক ও স্থায়ী পরিকল্পনার পার্থক্য চিহ্নিত করতে পারবে ।

৯. উদ্দেশ্য ও পরিকল্পনার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে ।

১০. সিদ্ধান্ত গ্রহণের ধারণা ব্যাখ্যা করতে পারবে ।

১১. সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে ।

১২. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে । 

১৩. সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকারী উপাদানগুলো শনাক্ত করতে পারবে ।

১৪. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবে ।

১৫. সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে ।

১৬. সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করতে পারবে এবং সমাধানকল্পে সুপারিশ করতে পারবে ।

Related Question

View All

পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

উত্তরঃ

পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

Hasnu Marma
Hasnu Marma
1 year ago
7.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews