কোনো নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয়, তাকে একার্থক পরিকল্পনা বলে।
প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের জন্য কোন কাজ কে করবে, কীভাবে করবে, কখন করবে, কতটুকু সময়ের মধ্যে করা হবে ইত্যাদি নির্ধারণ করার অগ্রিম কর্মসূচি প্রণয়নের কাজকে পরিকল্পনা বলে।
পরিকল্পনা বর্তমান পরিস্থিতির আলোকেই ভবিষ্যতের জন্য প্রণয়ন করা হয়। পরিকল্পনার মাধ্যমেই ভবিষ্যতের যেকোনো কাজ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। এজন্যই বলা হয়, পরিকল্পনা হলো ভবিষ্যতের আয়না।
মি. সাহেদ পরিকল্পনা প্রণয়নের 'পরিকল্পনা আঙিনা স্থাপন' পদক্ষেপটি অনুসরণ করেননি।
ভবিষ্যতে কোন পরিস্থিতির উদ্ভব হবে এবং সে পরিস্থিতিতে কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে তা পূর্বেই নির্ধারণ করাকে পরিকল্পনার আঙিনা স্থাপন বলা হয়। ভবিষ্যৎ পরিস্থিতি অনুকূল না থাকলে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয় না। পরিকল্পনার আঙিনা স্থাপন যত সঠিক হবে পরিকল্পনাও তত নির্ভুল হবে। এ পর্যায়ে পরিকল্পনা প্রণেতাকে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান করতে হয়। এর আলোকেই পরিকল্পনার আঙিনা নির্ধারণ করতে হয়। এ পর্যায়ে শুধু প্রতিষ্ঠানের অবস্থা নয় এর বাইরের বিভিন্ন উপাদান যেমন- কাঁচামাল, প্রতিযোগী, ভোক্তা, সরকারসহ বিভিন্ন পক্ষের অবস্থা ও তাদের সম্ভাব্য ভূমিকা কী হতে পারে সে সম্পর্কে অনুমান করা প্রয়োজন পড়ে। উদ্দীপকে জনাব মি. সাহেদ পরিকল্পনা প্রণয়নের পরিকল্পনা আঙিনা স্থাপন পদক্ষেপটি অনুসরণ করেন নি। পরিকল্পনা প্রণয়নের পূর্বে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বানুমান করতে হয়। প্রতিযোগী, অবস্থান ইত্যাদি সম্পর্কে অনুমান করতে হয়। মি. সাহেদ এসব অনুসরণ করেননি বলে লোকসানের সম্মুখীন হয়েছেন।
মি. সাহেদের রাজশাহীতে জুস তৈরির কারখানা স্থাপনের পরিকল্পনা অত্যন্ত যৌক্তিক।
পরিকল্পনা প্রণয়নে প্রতিষ্ঠানের বাইরের যেসব পরিস্থিতি বিবেচনা করতে হয় সেগুলোর মধ্যে শিল্পের অবস্থান, নিয়ন্ত্রণকারী উপাদান, কাঁচামাল অন্যতম। কেননা কাঁচামালের সহজ প্রাপ্তি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাকে গতিশীল রাখতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।
উদ্দীপকের জুস তৈরির প্রধান কাঁচামাল আম। রাজশাহীতে প্রচুর পরিমাণে আম পাওয়া যায়। রাজশাহীতে জুস তৈরির কাঁচামাল পাওয়া সহজ বিধায় এর উৎপাদন খরচও কম হয় এবং সারাবছরের জন্য জুস উৎপাদন করা সম্ভব হয়। তাই আম পাওয়ার নিশ্চয়তা থাকার দরুন মি. সাহেদ মৌসুমে সেখান থেকে প্রচুর আম সংগ্রহ করে জুস তৈরির পর মজুদ করে রাখতে পারবেন বলে তিনি তার জুস তৈরির কারখানাটি রাজশাহীতে স্থানান্তর করতে পারেন।
পরিশেষে বলা যায়, কাঁচামাল প্রাপ্তির নিশ্চয়তার জন্য মি. সাহেদ সিলেট থেকে রাজশাহীতে জুস তৈরির কারখানা স্থানান্তর পরিকল্পনটি যৌক্তিক এবং যুক্তিযুক্ত।
Related Question
View Allপরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
পরিকল্পনা হলো ভবিষ্যতে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের অভিপ্রায়ে প্রস্তুতকৃত একটি নকশা অথবা কর্মসূচির তালিকা যাতে সম্পদ ও সময়ের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ থাকে। পরিকল্পনাকে সাধারণত লক্ষ্য অর্জনের প্রয়োজনে প্রস্তুতকৃত প্রয়োজনীয় পদক্ষেপসমূহের একটি অস্থায়ী তালিকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!