মি. সোহাগ 'R' জেলার জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি যে নির্বাচনে অংশগ্রহণ করেন সেখানে ভোটার ছিলেন ঐ জেলার অন্তর্ভুক্ত সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা কাউন্সিল ও উপজেলা পরিষদসমূহের নির্বাচিত প্রতিনিধিগণ। অন্যদিকে মি. পারভেজ একটি সাংবিধানিক সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে উক্ত নির্বাচনটি পরিচালনা করেন।

Updated: 10 months ago
উত্তরঃ

রাজনৈতিক দল হলো কতগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে সংগঠিত একটি জনসমষ্টি।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বিরোধী দল গঠনমূলক সমালোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনার মাধ্যমে সরকার পরিচালনায় পরোক্ষভাবে ভূমিকা পালন করে।
সংসদীয় সরকারব্যবস্থায় বিরোধী দলকে বিকল্প সরকার মনে করা হয়। ফলে জাতীয় সংসদে ক্ষমতাসীন ও বিরোধী দল একসাথে আলাপ- আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। সংসদ সদস্যরা বিশেষ করে বিরোধী দলের সদস্যরা সংসদে সরকারের কাজের সমালোচনা করার সুযোগ পায়। ফলে সরকার তার কাজে সংযত হয় ও ভালো কাজ করার চেষ্টা করে। এভাবেই বিরোধী দল সরকার পরিচালনায় পরোক্ষভাবে ভূমিকা রাখে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের মি. সোহাগ পরোক্ষ নির্বাচনে অংশগ্রহণ করেন।
যে পদ্ধতিতে জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বা একটি মধ্যবর্তী সংস্থা নির্বাচন করে এবং এই নির্বাচিত জনপ্রতিনিধিগণ ভোট দিয়ে রাষ্ট্রপতি বা সংসদের সংরক্ষিত আসনের সদস্য অথবা কোনো সংস্থার প্রতিনিধি নির্বাচন করে, তাকে পরোক্ষ নির্বাচন বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি মধ্যবর্তী সংস্থা দ্বারা নির্বাচিত হন।
উদ্দীপকে বলা হয়েছে, মি. সোহাগ 'R' জেলার জেলা পরিষদ চেয়ারম্যান। তিনি যে নির্বাচনে অংশগ্রহণ করেন সেখানে ভোটার ছিলেন ঐ জেলার অন্তর্ভুক্ত সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা কাউন্সিল ও উপজেলা পরিষদসমূহের নির্বাচিত প্রতিনিধিগণ। এ থেকে বোঝা যায়, মি. সোহাগ পরোক্ষ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উদ্দীপকের 'মি. পারভেজের সংস্থাটির অর্থাৎ নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকাই সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত'- এ বিষয়টির সাথে আমি একমত।
উদ্দীপকের মি. পারভেজ একটি সাংবিধানিক সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নির্বাচন পরিচালনা করেন। এখানে সংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে বোঝানো হয়েছে। জাতীয় ও স্থানীয় পর্যায়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের গুরুত্ব অপরিসীম।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম উপায়। আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করে। কমিশন দল ও প্রার্থীর জন্য আচরণবিধিও তৈরি করে। জাল ভোট বন্ধ করতে নির্বাচন কমিশন একটি সঠিক ভোটার তালিকা প্রণয়ন এবং যথাসময়ে তা হালনাগাদ করে। নির্বাচনের দিন জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করাও এ কমিশনের দায়িত্ব।
এজন্য কমিশন প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও সশস্ত্র বাহিনীর সাহায্য নেয়। এছাড়াও প্রার্থীদের অনিয়ম বন্ধ করার জন্য কমিশন বিচারিক ক্ষমতা প্রয়োগ থেকে শুরু করে যেকোনো পদক্ষেপ গ্রহণ করে।
সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নানা ধরনের ভূমিকা পালন করে। এ কারণেই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন অপরিহার্য।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
73

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য । আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা মূলত রাজনৈতিক দলেরই শাসন । জনগণের ভোটের মাধ্যমে গঠিত সরকার হচ্ছে গণতান্ত্রিক সরকার । আর রাজনৈতিক দল ছাড়া এই গণতান্ত্রিক সরকার গঠন সম্ভব নয়। এ অধ্যায় পাঠের মাধ্যমে আমরা রাজনৈতিক দল কী, গণতন্ত্রের সাথে রাজনৈতিক দল ও নির্বাচনের সম্পর্ক, নির্বাচন কমিশন কী ইত্যাদি সম্পর্কে জানব ।

এ অধ্যায় পাঠের মাধ্যমে আমরা-

♦ রাজনৈতিক দলের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব

♦ গণতন্ত্রের বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা বিশ্লেষণ করতে পারব

♦ বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের বর্ণনা দিতে পারব

♦ গণতন্ত্র ও নির্বাচনের সম্পর্ক নিরূপণ করতে পারব

♦  বাংলাদেশের নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলি বর্ণনা করতে পারব ।

Related Question

View All
উত্তরঃ

রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা।
গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ ও কর্মসূচিভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা এবং নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা। রাজনৈতিক দল একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সচেষ্ট হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
2.5k
উত্তরঃ

'খ' ব্যক্তি প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচিত হন।
নির্বাচন হচ্ছে জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া। স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোটাধিকার প্রাপ্ত সব নাগরিক ভোট দিয়ে জনপ্রতিনিধি বাছাই করে। প্রত্যক্ষ ও পরোক্ষ এ দুই প্রকার নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিরা নির্বাচিত হন। প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রকাশ্য অথবা গোপন ভোটদান পদ্ধতি অবলম্বন করা হয়। প্রকাশ্য ভোটদান পদ্ধতিতে ভোেটারগণ তাদের পছন্দের ব্যক্তিকে সকলের সামনে প্রকাশ্যে ভোট দেয়। এতে ভোটাররা প্রকাশ্যে 'হ্যাঁ' ধ্বনি বা 'হাত তুলে' সমর্থন দান করে। অন্যদিকে গোপন ভোটদান পদ্ধতিতে ভোটারগণ গোপনে ব্যালটপত্রে পছন্দকৃত ব্যক্তির নামের পাশে নির্ধারিত চিহ্ন একে বা সিল দিয়ে ভোট প্রদান করে।
উদ্দীপকে দেখা যাচ্ছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনে ঢাকার একটি আসনের ভোটাররা 'খ' ব্যক্তিকে সৎ ও যোগ্য মনে করে ভোট দিয়ে জয়যুক্ত করেন। অর্থাৎ 'খ' ব্যক্তি জনগণের প্রত্যক্ষ ভোটে গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন। আর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় গোপন ভোটদান পদ্ধতির প্রচলন রয়েছে। গোপন ভোটদান পদ্ধতিতে ভোটাররা গোপনে ব্যালটপেপারে পছন্দের ব্যক্তির নামের পাশে নির্ধারিত চিহ্ন এঁকে বা সিল দিয়ে ভোট দেন। অর্থাৎ উদ্দীপকের 'খ' ব্যক্তিও প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গোপন ভোটদান পদ্ধতিতে নির্বাচিত হয়েছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
718
উত্তরঃ

নির্বাচনে 'ক' ও 'খ' ব্যক্তির কাজগুলোর মধ্য দিয়ে রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ জনমত গঠনের প্রতিফলন ঘটেছে।
রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে দলীয় আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা। এই জনমত গঠনে রাজনৈতিক দল বিভিন্ন সভা, মিছিল ও গণযোগাযোগের কর্মসূচি গ্রহণ করে। এছাড়াও রাজনৈতিক দল জনগণকে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতন করে তোলার মাধ্যমে দলীয় কর্মসূচির ব্যাখ্যা এবং অন্য দলের কাজের গঠনমূলক সমালোচনা করে।
উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনে 'ক' ও 'খ' ব্যক্তি ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা ভোটারদের বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন। এছাড়াও নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে মিটিং, মিছিল কর্মসূচি পালন করে জনসমর্থন আদায়ের চেষ্টা করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে 'ক' ও 'খ' ব্যক্তি জনমত গঠনের মাধ্যমে নির্বাচনে জয়লাভের চেষ্টা চালিয়েছেন।
সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের 'ক' ও 'খ' ব্যক্তির ভোটারদের সাথে কুশল বিনিময়, মিটিং, মিছিল প্রভৃতি কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক দলের জনমত গঠনের দিকটি প্রকাশ পেয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
624
উত্তরঃ

আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরাতন ও বৃহত্তম রাজনৈতিক দল।
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকায় আওয়ামী মুসলীম লীগ নামে দলটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য ১৯৫৫ সালে দলের নাম থেকে 'মুসলীম' শব্দটি বাদ দেওয়া হয়। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও শোষণমুক্ত সমাজ বিনির্মাণ আওয়ামী লীগের মূলনীতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দল পাকিস্তানে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। এর মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
292
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews