মি. "X" একজন মতাদর্শ প্রচারক। বিচক্ষণ ও দুর্দশাগ্রস্ত এই ব্যক্তি তার কাজের অনুকূলে প্রচার কার্য সফলভাবে পরিচালনা করেন। তিনি প্রতিষ্ঠিত শাসকগোষ্ঠীকে পরাজিত করে তার নেতাকে ক্ষমতা গ্রহণের আমন্ত্রণ জানান। অনেক ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে তিনি তার নেতাকে খিলাফতে প্রতিষ্ঠিত করেন। কিন্তু পরবর্তীতে ঐ নেতাই তাকে হত্যা করে।

Updated: 5 months ago
উত্তরঃ

পাশ্চাত্যের মামুন বলা হতো আল-মুইজকে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

সেনাপতি জওহর আল-সিকিল্লির সহায়তায় খলিফা আল-মুইল ৯৬৯ খ্রিস্টাব্দে মিসর জয় করেন।
মিসর বিজয় ছিল খলিফা আল-মুইজের সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি। এটি তার জীবনের স্বপ্ন ছিল। তৎকালীন মিসরীয় শাসক কাফুরের অযোগ্য ও কুশাসনে অতিষ্ঠ জনগণ আল-মুইজকে মিসর বিজয়ে আমন্ত্রণ জানালে তিনি সেখানে অভিযান প্রেরণ করেন। প্রায় বিনা বাধায় তার সুযোগ্য সেনাপতি জওহর আল-সিকিল্লি প্রথমে আলেকজান্দ্রিয়া ও পরে রাজধানী ফুস্তাত দখল করেন। এভাবে আল-মুইজের মিসর জয়ের স্বপ্ন পূরণ হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

উদ্দীপকের "X" প্রচারকের সাথে ফাতেমি যুগের আবু আব্দুল্লাহ আশ-শিয়ীর সাদৃশ্য রয়েছে।

পৃথিবীতে এমন কতক সেনাপতি রয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রম আর একাগ্রতায় নতুন নতুন রাজবংশের উত্থান ঘটেছে। আবু আব্দুল্লাহ আশ-শিয়ী এ রকমই একজন সেনাপতি। তিনি তার অসাধারণ সাংগঠনিক দক্ষতার মাধ্যমে উত্তর আফ্রিকায় ফাতেমি বংশের প্রথম খলিফা হিসেবে ওবায়দুল্লাহ আল-মাহদীকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। উদ্দীপকেও অনুরূপ বিষয় লক্ষণীয়।
মি "X" একজন মতাদর্শ প্রচারক। তিনি তার বিচক্ষণতা দ্বারা সফলভাবে প্রচারণা কাজ চালান। একটি প্রতিষ্ঠিত শাসকগোষ্ঠীকে পরাজিত করে তিনি তার নেতাকে শাসনক্ষমতায় প্রতিষ্ঠিত করেন। কিন্তু পরবর্তীতে উক্ত শাসক তাকে হত্যা করে। একইভাবে আবু আব্দুল্লাহ আশ-শিয়ী নবম শতকের শেষের দিকে আফ্রিকায় গমন করেন। কুসংস্কারে বিশ্বাসী এখানকার অধিবাসীদের তিনি ইসমাঈলীয় মতাদর্শে বিশ্বাসী করে তোলেন। দলে দলে জনগণ তার সমর্থকে পরিণত হয়। তিনি উত্তর আফ্রিকার শাসনকর্তা জিয়াদাতুল্লাহকে পরাজিত করে ইসমাঈলীয় সম্প্রদায়ের শাসন প্রতিষ্ঠা করেন। ৯০৯ খ্রিষ্টাব্দে সকল বাধা অতিক্রম করে তিনি তার আধ্যাত্মিক নেতা ওবায়দুল্লাহ আল-মাহদীকে সিংহাসনে বসান। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে বর্ণিত মতাদর্শ প্রচারকের সাথে আবু আব্দুল্লাহ আশ-শিয়ীর কর্মকাণ্ডই সামঞ্জস্যপূর্ণ।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
উত্তরঃ

ফাতেমি বংশের উত্থানে ভূমিকা পালনকারী আবু আব্দুল্লাহ আশ-শিয়ীর করুণ পরিণতি সাম্রাজ্যের স্থিতিশীলতার জন্য প্রয়োজন হলেও নৈতিক দিক থেকে যৌক্তিক নয়।

উত্তর আফ্রিকার ফাতেমি খিলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে শিয়া মতবাদ প্রচারক আবু আব্দুল্লাহ আশ-শিয়ী কার্যকর ভূমিকা পালন করেন। তার কৃতিত্ব ও নৈপুণ্যে তিনি আগলাবি বংশের ধ্বংসস্তূপের ওপর ওবায়দুল্লাহ আল-মাহদীর নেতৃত্বে ফাতেমি খিলাফত প্রতিষ্ঠা করেন। কিন্তু তিনিই পরবর্তীতে ওবায়দুল্লাহ আল-মাহদী কর্তৃক নির্মমভাবে নিহত হন। যে হত্যাকাণ্ড নৈতিকতার দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক হলেও ফাতেমি বংশের স্থায়িত্বের জন্য প্রয়োজন ছিল।
উদ্দীপকে দেখা যায় "X" নামক একজন মতাদর্শ প্রচারক সফলভাবে প্রচারকার্য পরিচালনা করে তার নেতাকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেন। যিনি পরবর্তীতে তার নেতার মাধ্যমে নির্মমভাবে নিহত হন। অনুরূপ ঘটনা ফাতেমি বংশের ক্ষেত্রেও পরিলক্ষিত হয়। শিয়া মতবাদ প্রচারক আবু আব্দুল্লাহ আগলাবিদের রাজধানী দখল করে তথায় আগলাবি বংশের ধ্বংসস্তূপের ওপর ফাতেমি খিলাফত প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা রাখেন। কিন্তু এই সফলতা সত্ত্বেও আবু আব্দুল্লাহর পরিণতি ভালো হয়নি। তিনি স্বীয় ত্যাগ ও তৎপরতায় যাকে খলিফা হিসেবে প্রতিষ্ঠিত করেন সেই ওবায়দুল্লাহ আল-মাহদীর হাতেই তাকে জীবন দিতে হয়। ওবায়দুল্লাহ তাকে নির্মমভাবে হত্যা করেন। তার এ হত্যাকান্ড ছিল অত্যন্ত জঘন্য কাজ। কিন্তু নব প্রতিষ্ঠিত ফাতেমি বংশের স্থায়িত্ব ও স্থিতিশীলতার জন্য এ হত্যাকাণ্ড প্রয়োজন ছিল। কেননা আবু আব্দুল্লাহর প্রভাব এতো বৃদ্ধি পেয়েছিল যে, যেকোনো মুহূর্তে তার ইশারায় ফাতেমি বংশের পতন ঘটতে পারত।
উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আবু আব্দুল্লাহর হত্যাকান্ড ছিল ইতিহাসের অন্যতম নির্মম ঘটনা। কিন্তু তৎকালীন বাস্তব অবস্থার প্রেক্ষিতে ফাতেমি বংশের স্বার্থে এ হত্যাকাণ্ডের যথার্থতা ছিল।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
56

Related Question

View All
উত্তরঃ

জওহর ছিলেন ফাতেমি খলিফা আল-মুইজের সেনাপতি এবং আল কাহিরা (কায়রো) নগরীর গোড়াপত্তনকারী।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
127
উত্তরঃ

ফাতেমি খলিফা আল-মুইজের শাসনামলে মিসরে প্রতিষ্ঠিত রাজধানী 'আল-কাহিরা' নামে পরিচিত।
আল-কাহিরা অর্থ 'বিজয়ী শহর'। চতুর্থ ফাতেমি খলিফা আল-মুইজের সেনাপতি জওহর ৯৬৯ খ্রিষ্টাব্দে মিসর জয় করেন এবং খলিফার নির্দেশে কায়রোকে রাজধানীর উপযোগী করে নির্মাণ করেন। সরকারিভাবে কায়রোর নামকরণ করা হয় 'আল-কাহিরা' বা বিজয়ী শহর। ৯৭৩ খ্রিষ্টাব্দে 'আল-কাহিরা' বা কায়রো রাজধানীর মর্যাদা লাভ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
144
উত্তরঃ

উদ্দীপকে বর্ণিত মুর্তজার ক্ষমতা গ্রহণের সাথে ফাতেমি খলিফা আল-হাকিমের ক্ষমতায় আরোহণের সাদৃশ্য রয়েছে।

ফাতেমি খলিফা আল-আজিজের মৃত্যুর পর পুত্র আল-হাকিম মাত্র ১১ বছর বয়সে সিংহাসনে আরোহণ (৯৯৬ খ্রি.) করেন। তিনি নাবালক হওয়ায় পিতার আমলের প্রাদেশিক শাসনকর্তা বারজোয়ান তার প্রতিনিধি হিসেবে শাসনকার্য পরিচালনা করেন। কিন্তু বারজোয়ান ক্ষমতাশালী হয়ে উঠলে এক পর্যায়ে আল-হাকিম গুপ্তচরের সাহায্যে তাকে হত্যা করে নিজে সকল ক্ষমতা গ্রহণ করেন। একই পরিস্থিতি উদ্দীপকে বর্ণিত মুর্তজার ক্ষেত্রেও লক্ষ করা যায়।
পিতার মৃত্যুর পর মুর্তজা গৃহশিক্ষক আসিফের তত্ত্বাবধানে সিংহাসনে বসেন। কিন্তু আসিফ লোভী ও ক্ষমতালিঙ্গু হয়ে উঠলে মুর্তজা তাকে গুপ্তচরের সহায়তায় হত্যা করে নিজে ক্ষমতা দখল করেন। খলিফা আল-হাকিমও তত্ত্বাবধায়ক বারজোয়ানের অতিরিক্ত লোভ এবং অপতৎপরতাকে বরদাশত করেননি। বারজোয়ান সেনাধ্যক্ষ ইবনে আমরকে পরাজিত ও হত্যা করে নিজেকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত করলে আল-হাকিম তাকে হত্যার নির্দেশ দেন। গুপ্তঘাতক নিযুক্ত করে তিনি তাকে হত্যা করেন এবং নিজে ক্ষমতায় অধিষ্ঠিত হন। সুতরাং উদ্দীপকের মুর্তজা এবং খলিফা আল-হাকিমের ক্ষমতা দখলের ঘটনা একই সূত্রে গাঁথা।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
102
উত্তরঃ

উদ্দীপকের মুর্তজার মতোই খলিফা আল-হাকিমও রাজ্য শাসনের ক্ষেত্রে উদ্ভট, বিচিত্র ও খামখেয়ালিপূর্ণ অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন।
ইতিহাসে এমন অনেক শাসক রয়েছেন, যারা রাজ্য শাসনের ক্ষেত্রে কোনো যুক্তির বাধ-বিচার করেননি। নিজেদের ভালো লাগা এবং খামখেয়ালিপনায় তারা রাজ্য শাসন করেছেন। এমনই দুজন শাসক উদ্দীপকের মুর্তজা এবং ফাতেমি খলিফা আল-হাকিম।
আল-হাকিম জটিল চরিত্রের অধিকারী এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে অনেক ঐতিহাসিক অভিযোগ করেন। তিনি জিম্মিদের প্রতি কঠোর নীতি অবলম্বন করেন এবং বহু খ্যাতনামা লোককে হত্যা করেন। তিনি খ্রিষ্টানদের গির্জা ধ্বংস করে তাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার নির্দেশ দেন। ১০০১ খ্রিষ্টাব্দে খলিফা আদেশ জারি করেন যে, দিনে কোনো কাজকর্ম করা যাবে না; দোকান বন্ধ থাকবে এবং মানুষ আরাম করবে। অন্যদিকে রাতে অফিস-আদালতের কাজকর্ম চলবে এবং বেচাকেনা অব্যাহত থাকবে। তিনি একাকী থাকতে পছন্দ করতেন। রাত্রিবেলা ঘুরে ঘুরে প্রজাদের সুখ-দুঃখ অবলোকন করতেন। তিনি প্রায়ই মুকাত্তাম (কায়রোর নিকটে) পাহাড়ের ওপর একটি নির্জন গৃহে যেতেন। জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতায় তিনি অনবদ্য অবদান রাখেন। তিনি আব্বাসীয়দের অনুকরণে বায়তুল হিকমার আদলে মিসরে দারুল হিকমা নামক বিজ্ঞানাগার নির্মাণ করেন (১০০৫ খ্রি.)। উদ্দীপকের মুর্তজাও এ ধরনের উদ্ভট সিদ্ধান্ত নিয়ে রাজ্য শাসন করেছেন। তিনিও আল-হাকিমের মতো রাতে ব্যবসায়িক ও প্রশাসনিক কাজ-কর্ম করার এবং দিনে বিশ্রাম নেওয়ার নির্দেশ জারি করেন। তিনি নির্জনতা পছন্দ করতেন এবং জ্ঞান-বিজ্ঞানের প্রতি অনুরাগী ছিলেন।
উপর্যুক্ত আলোচনায় দেখা যায়, মূর্তজার মতোই খলিফা আল-হাকিম উদ্ভট ও বিচিত্র সিদ্ধান্ত নিয়ে রাজ্য শাসন করেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
98
উত্তরঃ

ফাতেমি খলিফা আল-হাকিম ১০০৫ খ্রিষ্টাব্দে কায়রোতে একটি বিখ্যাত বিজ্ঞান ভবন নির্মাণ করেন। এটি দারুল হিকমা নামে পরিচিত। বাগদাদের বায়তুল হিকমার অনুকরণে এটি নির্মাণ করা হয়েছিল। মিশরের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আলী-ইবন-ইউসুফ এ জ্ঞানগৃহ নির্মাণে পৃষ্ঠপোষকতা করেন। এখানে শিয়া ধর্ম বিষয়ে আলোচনা ও গবেষণা হতো। এখানে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখার বহু অমূল্য গ্রন্থরাজি সংগৃহীত ছিল। দেশ-বিদেশের বহু প্রখ্যাত পণ্ডিত ব্যক্তি এখানে হাজির হতেন এবং জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন আলাপ-আলোচনায় অংশগ্রহণ করতেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রখ্যাত দার্শনিক ও পদার্থবিজ্ঞানী ইবনে হায়সাম।

Md Durjoy islam
Md Durjoy islam
5 months ago
189
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews