মুক্তিযুদ্ধে কিছু সংখ্যক মানুষ পশ্চিম পাকিস্তানিদের পক্ষ নেয়। পাকিস্তান সরকার শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস নামে বিভিন্ন বাহিনী গড়ে তোলে। এসব বাহিনী মুক্তিযুদ্ধে বিপক্ষ শক্তি হিসেবে কাজ করে। তারা হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট, বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। এদেশের নারীদের ধরে নিয়ে হানাদার বাহনীর হাতে পৌঁছে দেওয়ার মতো জঘন্য কাজও তাঁরা করেছে। হানাদার বাহিনীর এদের সহায়তায় এ দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। ১০ থেকে ১৪ই ডিসেম্বরের মধ্যে তারা এদেশের বুদ্ধিজীবীদের ওপর হত্যাযজ্ঞ চালায়।
Related Question
View All১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন সংঘটিত হয়।
পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালে ২৫শে মার্চ গণহত্যা চালায়।
১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করেও বেশি দিন টিকতে পারেনি।
১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করে।
শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বিশাল জনসমাবেশে ভাষণ দেন।
মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!