বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণির মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা বিভিন্ন বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যাঁরা সরাসরি অংশ্রগহণ করতে পারেননি, তাঁরা নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। গ্রামের সাধারণ মানুষই মুক্তিযোদ্ধাদের খাবার, চিকিৎসা, অর্থ ও আশ্রয় দিয়ে সহযোগিতা করেছেন। অনেকে আবার শত্রুবাহিনীর খবর সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের জানিয়েছেন। নারীরা খাবার রান্না করে, জামা-কাপড় সংগ্রহ করে এবং আহত মুক্তিযোদ্ধাদের, সেবা দিয়ে সহায়তা করেছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাধারণ মানুষও এ যুদ্ধে অবদান রাখেন। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান ভুলে যাওয়ার নয়।
Related Question
View All১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন সংঘটিত হয়।
পাকিস্তানি বাহিনী ১৯৭১ সালে ২৫শে মার্চ গণহত্যা চালায়।
১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করেও বেশি দিন টিকতে পারেনি।
১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করে।
শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে বিশাল জনসমাবেশে ভাষণ দেন।
মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!