ব্যবস্থাপনার যাবতীয় কাজ সহজভাবে সম্পাদনের জন্য যেসব নিয়ম পথনির্দেশক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, তাকে ব্যবস্থাপনা নীতি বলে।
ব্যবস্থাপনার কার্যপ্রক্রিয়া কখনো শেষ হয়ে যায় না বিধায় ব্যবস্থাপনাকে চলমান প্রক্রিয়া বলা হয়।
ব্যবস্থাপনা হলো কতিপয় কাজের সমষ্টি। পরিকল্পনার আলোকে সংগঠন প্রতিষ্ঠা, কর্মীসংস্থান, নির্দেশ প্রদান, যোগাযোগ ও তত্ত্বাবধান, উৎসাহ প্রদান, বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সমন্বয়সাধন এবং কার্য শেষে নিয়ন্ত্রণকার্য অথবা বিচ্যুতি নিরূপণ ও সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। নিয়ন্ত্রণ কাজের মধ্য দিয়ে যে পরবর্তী নির্দেশনা পাওয়া যায় তার আলোকে আবার নতুন পরিকল্পনা নেওয়া হয়। এভাবে প্রতিষ্ঠান যতদিন চলে ততদিন ব্যবস্থাপনা প্রক্রিয়া বা কার্যচক্র আবর্তিত হয়। এ কারণে ব্যবস্থাপনাকে চলমান প্রক্রিয়া বলা হয়।
ব্যবস্থাপনার কার্যপ্রক্রিয়া কখনো শেষ হয়ে যায় না বিধায় ব্যবস্থাপনাকে চলমান প্রক্রিয়া বলা হয়।
ব্যবস্থাপনা হলো কতিপয় কাজের সমষ্টি। পরিকল্পনার আলোকে সংগঠন প্রতিষ্ঠা, কর্মীসংস্থান, নির্দেশ প্রদান, যোগাযোগ ও তত্ত্বাবধান, উৎসাহ প্রদান, বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজের মধ্যে সমন্বয়সাধন এবং কার্য শেষে নিয়ন্ত্রণকার্য অথবা বিচ্যুতি নিরূপণ ও সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। নিয়ন্ত্রণ কাজের মধ্য দিয়ে যে পরবর্তী নির্দেশনা পাওয়া যায় তার আলোকে আবার নতুন পরিকল্পনা নেওয়া হয়। এভাবে প্রতিষ্ঠান যতদিন চলে ততদিন ব্যবস্থাপনা প্রক্রিয়া বা কার্যচক্র আবর্তিত হয়। এ কারণে ব্যবস্থাপনাকে চলমান প্রক্রিয়া বলা হয়।
ব্যবস্থাপনার 'আদেশের ঐক্য' নীতির অভাবে প্রতিষ্ঠানটি সমস্যার সম্মুখীন হচ্ছে।
আদেশের ঐক্য নীতির মূলকথা হলো একজন অধস্তন কর্মীকে শুধু একজন নির্বাহী কার্যাদেশ দেবে। ফেয়লের এ নীতির ফলে কর্মীদের দ্বৈত আদেশ দেওয়ার সুযোগ থাকে না। ফলে কর্মীদেরকে একটি কাজের জন্য একাধিক ঊর্ধ্বতন নির্বাহীর আদেশ পালন করতে হয় না।
উদ্দীপকে, মুনিয়া ফ্যাশন ভিউ একটি বৃহৎ আয়তনের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের কর্মীরা কার্যসম্পাদনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এর কারণ হলো প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশের ভিন্নতা। এজন্য প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হচ্ছে। সাধারণত ঊর্ধ্বতন বা আদেশদাতা একাধিক হলে কর্মীর পক্ষে সকলের আদেশ অনুসরণে সমস্যা হয় এবং প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ নীতির বক্তব্য হলো একজন কর্মী একটি নির্দিষ্ট কাজের জন্য মাত্র একজন ঊর্ধ্বতন থেকে আদেশ গ্রহণ করবেন। একজন অধস্তন কর্মীর কাছে একাধিক ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশ এলে কর্মী কোন আদেশ পালন করবে তা স্থির করতে পারে না। প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোতে পূর্ব থেকেই এটা নির্ধারিত থাকা উচিত যে, কোন কর্মী কার অধীনে কাজ করবে এবং কার কাছে জবাবদিহি করবে। আদেশের ঐক্য থাকলে প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তৃত্বের সঠিক ব্যবহার হয়, শৃঙ্খলা বজায় থাকে। ফলে বিশৃঙ্খলা ও দ্বন্দ্ব পরিহার করে প্রতিষ্ঠানের স্থায়িত্ব নিশ্চিত করা যায়। সুতরাং উদ্দীপকের আলোকে এটি স্পষ্ট প্রতীয়মান হয় যে, মুনিয়া ফ্যাশন ভিউ প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতির অভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কার্যভার লাঘবে 'শ্রম বিভাজনের নীতি' প্রয়োগ করার পদক্ষেপ নেওয়া যুক্তিযুক্ত। তবে পাশাপাশি নির্দেশনার ঐক্য নীতিও প্রয়োগ করতে হবে।
কার্য বা শ্রম বিভাজন ব্যবস্থাপনার একটি উল্লেখযোগ্য নীতি। এ নীতি মোট কার্যভারকে সুসমভাবে বণ্টন ও বিশেষায়নকে প্রসারিত করে যেন একজন কর্মী কিংবা কর্মকর্তা সব কাজ না করে একটি বিশেষ কাজে ব্যস্ত থাকতে পারেন। এতে সময় ও শ্রম উভয়ই সাশ্রয় হয়।
উদ্দীপকের প্রতিষ্ঠানটির কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদন করতে এর কার্যাবলিকে ধরন ও প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে প্রতিটি বিভাগের দায়িত্ব এক একজন কর্মীর ওপর অর্পণ করা উচিত। এরূপ বিভাজনের ফলে প্রত্যেক বিভাগ ও উপবিভাগে নিয়োজিত জনশক্তির কাজকে সুনির্দিষ্ট করে দেওয়া সম্ভব হবে। কেননা একই ধরনের কাজ করায় প্রতিটি বিভাগ বা জনশক্তি ঐ কাজে দক্ষতা অর্জনের সুযোগ পায়। প্রতিষ্ঠানের প্রত্যেক বিভাগে নিয়োজিত কর্মকর্তার অধীনেই প্রত্যেক বিভাগের কার্য সম্পাদিত হয় বিধায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা প্রক্রিয়া গতিশীল হয়। এ নীতি অনুযায়ী কর্মী এবং বিভাগ তাদের নির্ধারিত কাজে বিশেষজ্ঞতা অর্জনের সুযোগ পায়। ফলে নিপুণতার সাথে কার্যসম্পাদন সহজ হয়। এছাড়াও নির্দেশনার ঐক্য নীতি প্রয়োগের দ্বারা মৌল পরিকল্পনার আলোকে প্রতিষ্ঠানের সকল কাজকর্ম সম্পন্ন করা যায়। একজন কর্মীর বা কর্মকর্তার ওপর একটি কাজের দায়িত্ব অর্পণের মাধ্যমে নির্দেশ দানের সামঞ্জস্য বিধান সম্ভব হয়। প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যবস্থাপকীয় স্তর, বিভিন্ন বিভাগ, উপ-বিভাগের কাজ এক লক্ষ্যকেন্দ্রিক হওয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদ্দেশ্য বাস্তবায়নের প্রথম শর্ত।
পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের কার্যভার লাঘব শ্রম বিভাজনের নীতি এবং নির্দেশনার ঐক্য নীতির প্রয়োগ যুক্তিযুক্ত ও যথার্থ হবে বলে আমি মনে করি।
Related Question
View Allফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
ফ্রেডরিক উইনসলো টেলর (Frederick Winslow Taylor)
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!