BSTI-এর অর্থ হলো Bangladesh Standards And Testing Institution যা বাংলাদেশের একমাত্র জাতীয় মান নির্ধারণ প্রতিষ্ঠান।
কোনো প্রতিষ্ঠানে বিভিন্ন কারণে মান সনদের প্রয়োজন হয়। ক্রেতা সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে মানসম্মত পণ্যের বিকল্প নেই। ফলে মান সনদ অর্জনের মাধ্যমে ক্রেতা বা গ্রাহকের আস্থা অর্জন করা যায়। এছাড়াও সরকার কর্তৃক নির্ধারিত মান অনুসরণ করা এবং প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের ব্যয় হ্রাসের জন্যও মান সনদের প্রয়োজন হয়।
নিম্নমানের পণ্য উৎপাদনের কারণে মুন্নি প্রিন্ট লি. অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়ের মুখোমুখি হচ্ছে।
নিম্নমানের পণ্য উৎপাদনের ফলে প্রতিষ্ঠান পরোক্ষ বা প্রত্যক্ষ তথা বিভিন্নভাবে প্রভাবিত হতে পারে। এর ফলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়। উদ্দীপকে মুন্নি প্রিন্ট লি. নিম্নমানের পণ্য উৎপাদনের কারণে উৎপাদন ক্ষতির মাধ্যমে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়ের সম্মুখীন হচ্ছে। কারণ উক্ত প্রতিষ্ঠান বিগত কয়েক বছর নিম্নমানের শাড়ি উৎপাদন করায় অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হচ্ছে। প্রতিষ্ঠান প্রত্যাশিত চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করায় তথা প্রতিষ্ঠানের উৎপাদিত শাড়ি ক্রেতাদের চাহিদা অনুযায়ী উৎপাদন না করার ফলে প্রতিষ্ঠান উৎপাদন ক্ষতিজনিত অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয়ের সম্মুখীন হচ্ছে।
মুন্নি প্রিন্ট লি.-এর উচ্চ ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ না করার ফলাফল নেতিবাচক হতে পারে।
কোনো প্রতিষ্ঠানের পণ্য নিম্নমানের হলে তা নেতিবাচকভাবে প্রভাব ফেলে। এক্ষেত্রে ক্রেতা আকর্ষণও ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
উদ্দীপকে মুন্নি প্রিন্ট লি.-এর উচ্চ ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ না করার ফলাফল নেতিবাচক হতে পারে। এতে করে মুন্নি প্রিন্ট লি. কর্তৃক উৎপাদিত শাড়ি ক্রেতা সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হতে পারে। ফলে ক্রেতারা পণ্য ক্রয় করবে না এবং উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করবে যা একদিকে যেমন বর্তমান ক্রেতা হারাবে অন্যদিকে নতুন ক্রেতাদের মনোযোগ আকর্ষণেও ব্যর্থ হবে। অন্যদিকে অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যয় সৃষ্টির ফলে প্রতিষ্ঠান বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হবে যা উৎপাদন ব্যয় বৃদ্ধি করবে। অধিকন্তু ক্রেতা হ্রাসের ফলে উৎপাদনশীলতা হ্রাস পাবে। ফলশ্রুতিতে মুনাফা হ্রাসের ফলে প্রতিষ্ঠানটির বাজারে টিকে থাকা অসম্ভব হবে।
মুন্নি প্রিন্ট লি.-এর উচ্চ ব্যবস্থাপনার পদক্ষেপ গ্রহণ না করার ফলে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে। এমনকী প্রতিষ্ঠানটি বন্ধও হয়ে যেতে পারে।
Related Question
View Allপূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা এবং মানের বিচ্যুতি হলে তার সংশোধনমূলক ব্যবস্থাকে মান নিয়ন্ত্রণ বলে।
সার্বিক মান ব্যবস্থাপনা একটি দর্শন যাতে মান উন্নয়ন ও ক্রেতাসন্তুষ্টি অর্জনের প্রতিষ্ঠানের সকল স্তরে গুণগত মান নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হয়।
সার্বিক মান ব্যবস্থাপনা হলো সেই মতবাদ, যা তিনটি নীতির ওপর গুরুত্ব দেয়। এগুলো হলো: ক্রেতাসন্তুষ্টি, কর্মীদের সম্পৃক্ততা এবং মানের ধারাবাহিক উন্নয়ন। অর্থাৎ সার্বিক মান ব্যবস্থাপনা হলো মানের ধারাবাহিক উন্নয়নের লক্ষ্যে ক্রেতাদের প্রত্যাশা সন্তুষ্টিসহকারে পূরণার্থে পণ্যের নক্সাকরণ, প্রয়োজনীয় কাঁচামাল ক্রয়করণ, উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে উন্নত জ্ঞান অর্জন, প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং সকলকে সম্পৃক্ত করে উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ।
মি. সাফিক যে কাজগুলো সম্পাদন করেন সেগুলো মান ব্যবস্থাপনার উপাদান।
ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণকে মান ব্যবস্থাপনা বলে। যেকোনো প্রতিষ্ঠানের জন্য মান ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রেতাদের প্রত্যাশা পূরণার্থে মান ব্যবস্থাপনা পণ্যের নক্সাকরণ, কাঁচামাল ক্রয়করণ, উৎপাদন প্রক্রিয়া নির্দিষ্টকরণ, প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং সর্বোপরি উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ ইত্যাদি কাজ সম্পাদন করে থাকে উদ্দীপকে মি. সফিক ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ অর্জন করে একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ, মানের নিশ্চয়তা এবং মান উন্নয়নের সাথে জড়িত। তার এই কাজগুলো মান ব্যবস্থাপনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. সাফিক যে কাজগুলো সম্পাদন করেন সেগুলো মান ব্যবস্থাপনার উপাদান।
পণ্যের মান নির্ধারণে মি. সাফিকের গৃহীত মান ব্যবস্থাপনার কার্যক্রমে ক্রেতাগণের খুশি হওয়ার বিষয়টি যথার্থ।
বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিপণন পরিবেশে যেকোনো প্রতিষ্ঠানের জন্য মান ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। মান ব্যবস্থাপনা বলতে ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণ কার্যকে বোঝায়।
উদ্দীপকে মি. সাফিক ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ অর্জন করে একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান পরিকল্পনা, মান নিয়ন্ত্রণ, মানের নিশ্চয়তা এবং মান উন্নয়নের সাথে জড়িত। তিনি বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি ক্রেতাদের ওপর গুরুত্ব দিয়ে পণ্যের মান নির্ধারণ করেন। ফলে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মানে ক্রেতাগণ বেশ খুশি।
প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধি নির্ভর করে প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মানের ওপর। এক্ষেত্রে মান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধিকল্পে ক্রেতাদের প্রয়োজন ও' অভাবকে গুরুত্ব দিয়ে থাকে। এতে ক্রেতাগণ তাদের মনেরমতো পণ্য পেয়ে খুশি থাকে। উদ্দীপকের মি. সাফিকও তাই প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের মান নির্ধারণে মান ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিয়েছে। তাই বলা যায়, পণ্যের মান নির্ধারণে মি. সাফিকের গৃহীত মান ব্যবস্থাপনার কার্যক্রমে ক্রেতাগণের খুশি হওয়ার বিষয়টি যথার্থ।
প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত দক্ষ ও যোগ্য কর্মীদের উৎপাদন কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়ন করে ক্রেতা বা ভোক্তার সন্তুষ্টিবিধান করাকে সার্বিক মান ব্যবস্থাপনা বলে।
ভোক্তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ, মান উন্নয়ন ও নিয়ন্ত্রণকে মান ব্যবস্থাপনা বলে।
পণ্য ও সেবার মানের মধ্যে পণ্য ও সেবার কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্বতা ইত্যাদি অন্তর্ভুক্ত। এসব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পণ্য ও সেবার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে কিনা তা দেখা মান ব্যবস্থাপনার কাজ। এ কাজে কোনো ত্রুটি কোনো অবস্থাতেই প্রতিষ্ঠানের জন্য কাম্য নয়। মান এমন একটি পরিমাপক যা দ্বারা প্রতিযোগী কোম্পানি থেকে কোনো কোম্পানিকে, পণ্যকে ও ব্র্যান্ডকে পৃথক করা যায়। তাই বলা হয়, মান ব্যবস্থাপনা পণ্য ও সেবার মানের সর্বোৎকৃষ্ট নিশ্চয়তা প্রদান করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!