যে দলিলে সমবায় সমিতির অভ্যন্তরীণ ও বাহ্যিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণসংক্রান্ত নিয়মনীতি লেখা থাকে তাকে সমরায় সমিতির উপবিধি বলে।
একাধিক উদ্দেশ্য অর্জনের জন্য কোনো সমবায় সমিতি গঠিত হলে তাকে বহুমুখী সমবায় সমিতি বলে।
বহুমুখী সমবায় সমিতি উৎপাদন, ক্রয়-বিক্রয়, ঋণদান ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্য অর্জনের জন্য গঠিত হতে পারে। কারণ এ ধরনের সমবায় সমিতির উদ্দেশ্য সীমিত নয়। যেকোনো বৈধ উপায়ে সদস্যদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই বহুমুখী সমবায়ের কাজ।
"সকল অংশীদারের সমান অংশগ্রহণ"-এতে সমবায়ের সাম্য নীতিটি প্রতিফলিত হয়েছে।
সমবায় আইন দ্বারা সৃষ্ট সংগঠন। আইনের আলোকে সমবায় সংগঠনের সদস্যদের শেয়ার মালিকানা, সামাজিক ও পারিবারিক মর্যাদা কমবেশি হলেও সংগঠন পরিচালনায় সকল সদস্য সমান অধিকার ও মর্যাদা ভোগ করে। 'এক মাথা এক ভোট' এ পদ্ধতির জন্যই সর্বস্তরে সাম্যতা নিশ্চিত করা যায়।
উদ্দীপকে মুন গার্মেন্টসের শ্রমিকেরা নিজেদের মধ্য থেকে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দিয়ে দোকানের ব্যবসায়টি চালায়। প্রতি 'তিনবছর অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনিয়োগ যাই হোক না কেন প্রত্যেকের অংশগ্রহণ থাকে সমান। আর এই সমান অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয় মূলত সমবায়ের সাম্য নীতির কারণে। কেননা সমবায় সমিতি হচ্ছে সাম্যের প্রতীক অর্থাৎ এখানে সকলের ভোটাধিকার মর্যাদা মত প্রকাশের সুযোগ সমান। তাই বলা যায়, "সকল অংশীদারের সমান অংশগ্রহণ"-এতে সমবায়ের সাম্য নীতিটি প্রতিফলিত হয়েছে।
উদ্দীপকের সমবায় সংগঠন থেকে শ্রমিকেরা ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্যসামগ্রী ক্রয়ের সুবিধা ও দোকানের অর্জিত লভ্যাংশসহ আর্থসামাজিক উন্নয়নে বহুবিধ সুবিধা পাচ্ছে বলে আমি মনে করি।
ভোক্তাগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় কোনো সমবায় সমিতি গঠনপূর্বক বিপণি স্থাপন ও পরিচালনা করলে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। এতে একদিকে তেমনি ন্যায্যমূল্যে উন্নতমানের সামগ্রী সংগ্রহ করা যায় অন্যদিকে এ বিপণি হতে অর্জিত মুনাফাও তারা ভোগ করতে পারে। এ ধরনের সমিতিতে সদস্য ক্রেতাদের বার্ষিক ক্রয়কৃত পণ্যের মূল্য অনুসারে মুনাফা বষ্টিত হয়।
উদ্দীপকের মুন গার্মেন্টস এর শ্রমিকেরা তাদের নিজিদের কল্যাণার্থে কারখানা গেইটের সামনে একটি দোকান স্থাপন করে। এ দোকানের মালিক তারা এবং ক্রেতাও তারা। তারা তাদের সংগঠন থেকে ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্যসামগ্রী ক্রয়ের সুযোগ পাচ্ছে। তাছাড়া উত্ত ক্রয়কৃত পণ্য থেকে মধ্যস্বত্বভোগীরা কোনো সুবিধা নিতে না পারায় তাদের দোকানের লাভের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যা তাদের মধ্যে বষ্টিত হয়। এছাড়াও উক্ত সমিতির দোকান থেকে পণ্য ক্রয় করায় তাদের ব্যয় তুলনামূলক হ্রাস পাচ্ছে। ফলে তাদের আর্থ-সামাজিক কল্যাণ সাধিত হচ্ছে।
সুতরাং উদ্দীপকের সমবায় সংগঠন থেকে শ্রমিকেরা ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্যসামগ্রী ক্রয়ের সুবিধা ও দোকানের অর্জিত লভ্যাংশসহ আর্থসামাজিক উন্নয়নে বহুবিধ সুবিধা পাচ্ছে বলে আমি মনে করি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!