"সকল অংশীদারের সমান অংশগ্রহণ"- এতে সমবায়ের কোন নীতিটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

Updated: 9 months ago
উত্তরঃ

"সকল অংশীদারের সমান অংশগ্রহণ"-এতে সমবায়ের সাম্য নীতিটি প্রতিফলিত হয়েছে।

সমবায় আইন দ্বারা সৃষ্ট সংগঠন। আইনের আলোকে সমবায় সংগঠনের সদস্যদের শেয়ার মালিকানা, সামাজিক ও পারিবারিক মর্যাদা কমবেশি হলেও সংগঠন পরিচালনায় সকল সদস্য সমান অধিকার ও মর্যাদা ভোগ করে। 'এক মাথা এক ভোট' এ পদ্ধতির জন্যই সর্বস্তরে সাম্যতা নিশ্চিত করা যায়।

উদ্দীপকে মুন গার্মেন্টসের শ্রমিকেরা নিজেদের মধ্য থেকে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দিয়ে দোকানের ব্যবসায়টি চালায়। প্রতি 'তিনবছর অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনিয়োগ যাই হোক না কেন প্রত্যেকের অংশগ্রহণ থাকে সমান। আর এই সমান অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয় মূলত সমবায়ের সাম্য নীতির কারণে। কেননা সমবায় সমিতি হচ্ছে সাম্যের প্রতীক অর্থাৎ এখানে সকলের ভোটাধিকার মর্যাদা মত প্রকাশের সুযোগ সমান। তাই বলা যায়, "সকল অংশীদারের সমান অংশগ্রহণ"-এতে সমবায়ের সাম্য নীতিটি প্রতিফলিত হয়েছে।

235

“দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ”-এ চিন্তাধারা হতেই সমবায়ের জন্ম, সমবায় সংগঠন বা সমিতি হলো কতিপয় ব্যক্তির একটি স্বেচ্ছামূলক সংগঠন। এধরনের সংগঠনে সদস্যরা নিজেদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে একত্রিত হয়ে থাকে। এটি এমন এক ধরনের ব্যবসায় সংগঠন যা মুনাফা অর্জনের লক্ষ্যে সৃষ্টি না হয়ে সদস্যদের পারস্পরিক কল্যাণার্থে সৃষ্টি হয়। সমবায় সমিতি গঠনের মাধ্যমে সমাজে পুঁজিপতিদের শোষণ হতে অপেক্ষাকৃত দূর্বল শ্রেণির মানুষদের কল্যাণ সাধন করা হয় ।

এ অধ্যায় পাঠশেষে আমরা জানতে পারব—

  • সমবায় সমিতির ধারণা ও ইতিহাস।
  • সমবায় সমিতির বৈশিষ্ট্য । 
  • সমবায় সমিতির নীতিমালা ।
  • সমবায় সমিতির গঠন প্রণালি ।
  • সমবায় সমিতির প্রকারভেদ।
  • বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় সমিতির অবদান মূল্যায়ন ।
  • সমবায় সমিতির মাধ্যমে ব্যবসায় করার পদ্ধতি ।
  • সমবায়ের উন্নয়নে বার্ড ও সমবায় একাডেমির কার্যক্রম ও অবদান ।
  • বাংলাদেশে সমবায় বিকাশে বিরাজমান সমস্যাগুলো চিহ্নিতকরণ ।
  • বাংলাদেশের সমবায় আন্দোলনের সমস্যা দূরীকরণের উপায়।
  • সমবায়ের মাধ্যমে সফল হবার কাহিনী।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews