মেন্ডেলিফের পর্যায় সূত্র অনুযায়ী, কম পারমাণবিক ভরবিশিষ্ট পরমাণু পর্যায়সারণির আগে বসবে এবং বেশি পারমাণবিক ভরবিশিষ্ট পরমাণু সারণির পরে বসবে। কিন্তু এর ব্যতিক্রম ঘটছে Ar ও K এর ক্ষেত্রে। যেমন Ar এর পারমাণরিব ভর 40 ও K এর পারমাণবিক ভর 39। অর্থাৎ Ar এর পারমাণবিক ভর তুলনামূলক বেশি হওয়া সত্ত্বেও K এর পূর্বে Ar কে বসানো হয়েছে- এটাই মেন্ডিলিফের পর্যায় সারণির অন্যতম একটি ত্রুটি।
Related Question
View Allসর্বপ্রথম মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতুতে বিভক্ত করেন বিজ্ঞানী ল্যাভয়সিয়ে ।
ল্যাভয়সিয়ে 1789 সালে মৌলিক পদার্থসমূহকে ধাতু ও অধাতুতে বিভক্ত করেন।
ডোবেরাইনারের ত্রয়ীসূত্র আবিষ্কৃত হয় 1829 সালে ।
ত্রয়ীসূত্রে তিনটি করে মৌল সাজানো হয়।
প্রথম ত্রয়ী মৌল ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন।
অষ্টক সূত্র প্রদান করেন বিজ্ঞানী নিউল্যান্ড।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!