যে সাঁতার জানে না প্রবহমান নদী তাকে ভাসিয়ে রাখে।
দেশমাতৃকার প্রতি কবির ভালোবাসার দিকটি কবিতায় প্রতিফলিত হয়েছে।
দেশাত্মবোধে উজ্জীবিত হলে দেশপ্রেমিকের চেতনায় দেশই মাতৃরূপে ফিরে আসে। আর চেতনায় দেশমাতাকে ধারণ করলে জন্মদাত্রী মায়ের আবেদন তার কাছে তুচ্ছ হয়ে যায়। প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা কবি এ কথাটিই বোঝাতে চেয়েছেন।
উনোনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার সাথে উদ্দীপকের শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির চেতনা ঐক্য রয়েছে।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় প্রতিফলিত হয়েছে ঐতিহ্যসচেতন শিকড়সন্ধানী মানুষের সর্বাঙ্গীণ মুক্তির দৃপ্ত ঘোষণা। 'উনোনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা' কথাটার মধ্য দিয়ে উঠে আসা মুক্ত জীবনের প্রত্যাশার সঙ্গে উদ্দীপকের চেতনার ঐক্য পরিলক্ষিত হয়। কেননা মুক্তির প্রত্যাশা মানুষের চিরন্তন। পরাধীনতার সকল গ্লানি মুছে ফেলে মানুষ মুক্ত জীবনের স্বাদ গ্রহণ করতে চায়, যা প্রশ্নোক্ত কবিতার চরণে উঠে এসেছে।
উদ্দীপকের চরণগুলোতে মুক্তির প্রত্যাশায় যুদ্ধের আহ্বান করা হয়েছে। সেখানে নানা অনুষঙ্গের ব্যবহারে কবির এ প্রত্যাশার দিকটি মহিমান্বিত হয়ে উঠেছে। সবশেষে কবি শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের আহ্বান করেছেন, যা কবির ব্যাকুলতার প্রকাশ। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায়ও এ বিষয়টি অত্যন্ত স্পষ্ট। সেখানে আগুনের উত্তাপে পরিশুদ্ধ হয়ে সকল গ্লানি মুছে ফেলতে চেয়েছেন কবি। উজ্জ্বল জানালার অনুষঙ্গ ব্যবহারে কবির মুক্ত জীবনের প্রত্যাশাই ব্যক্ত হয়েছে এখানে। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে প্রশ্নোক্ত চরণে উঠে আসা কবির প্রত্যাশা সামঞ্জস্যপূর্ণ।
উত্ত ঐক্যের অর্থাৎ মুক্তি কামনার প্রেক্ষাপট 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় সম্পূর্ণভাবে সার্থক হয়ে উঠেছে।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য বাঙালির দীর্ঘ-সংগ্রামের ইতিহাস উঠে এসেছে। কবি বিভিন্ন অনুসঙ্গের মাধ্যমে শিকড়সন্ধানী মানুষের মুক্তির ঘোষণা দিয়েছেন।
উদ্দীপকে নানা দিক বিবেচনায় কবি যুদ্ধের আহ্বান জানিয়েছেন। সেখানে কবির সকল চাওয়ার সমন্বয়ে মুক্তি কামনার দিকটিই মুখ্য হয়ে উঠেছে। এখানে কবি ভাবের বিস্তার, অনুষঙ্গের ব্যবহার এবং ধারাবাহিক নান্দনিক উপস্থাপনার মাধ্যমে কবিতাংশটুকুতে তাঁর চাওয়াকে শিল্পরূপ দিয়েছেন।
'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি মুক্ত জীবনের প্রত্যাশার প্রেক্ষাপট হিসেবে তুলে ধরেছেন বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে। সেখানে জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অনিন্দ্য অনুষঙ্গগুলো মূর্ত হয়ে উঠেছে। কবি তাঁর একান্ত মুক্তির প্রত্যাশাকে পূর্বপুরুষের ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে গেছেন, যা সংগত কারণেই হৃদয়স্পর্শী হয়ে উঠেছে। আলোচ্য উদ্দীপকে কবিতাংশের প্রেক্ষাপট উপস্থাপনায়ও কবি এমন দক্ষতার পরিচয় দিয়েছেন; এক্ষেত্রে প্রশ্নোক্ত উক্তিটি যথাযথ।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!