যমুনা নদীর তীরে পিকনিক স্পট প্রতিষ্ঠা করা যথার্থ ছিল। যমুন নদীর তীরে নদী বহমান প্রাকৃতিক দৃশ্য, বিশুদ্ধ বাতাস, কোলাহলমুক্ত পরিবেশ যেকোনো মানুষকে আকর্ষণ করে। মানুষ সাধারণত বছরে একবার বিভিন্ন দর্শনীয় স্থানে পিকনিক করতে যায়। সেক্ষেত্রে তারা প্রাকৃতিক দৃশ্য, বিশুদ্ধ বাতাস, কোলাহলমুক্ত পরিবেশ এবং নতুন ধরনের আকর্ষণীয় স্থান পছন্দ করে। তাছাড়া পর্যাপ্ত খোলামেলা জায়গা এবং খেলাধুলার জন্য প্রশস্ত মাঠ চায়। এছাড়াও উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ সুলভ মূল্যে দর্শনীয় স্থান উপভোগ করতে চায়।
উদ্দীপকে মি. শফিক যমুনা নদীর তীরে স্বল্পমূল্যে চল্লিশ একর জমি নিয়ে মনোরম পরিবেশে একটি পিকনিক স্পট প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা ও খেলার সামগ্রী দিয়ে স্পটটি সুন্দরভাবে সাজান। জনপ্রতি ৫০ টাকা প্রবেশ ফি নির্ধারণ করেন। তিনি টেলিভিশনের চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করেন। ফলে ধীরে ধীরে দর্শনার্থীর সমাগম বৃদ্ধি পেতে থাকে এবং পিকনিক স্পট থেকে আয়ের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে।
তাই বলা যায়, উদ্দীপকে যমুনা নদীর তীরে পিকনিক স্পট প্রতিষ্ঠা করা যথার্থ ছিল।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!