যশোরের নিপু ঘোষ ১ লক্ষ টাকা বিনিয়োগ করে রেল বাজারে একটি মিষ্টির দোকান দেয়। সে চার জন কর্মচারী নিয়োগ করে ভালোভাবে 'পরিচালনা করে। অল্পসময়ের মধ্যে সুনাম আশেপাশে ছড়িয়ে যায়। দোকানে প্রচুর ভিড় থাকে। বিভিন্ন অনুষ্ঠানাদিতে প্রচুর অর্ডার আসে।

Updated: 9 months ago
উত্তরঃ

ব্যবসায় শুরু করার জন্য সরকারি অনুমতিপত্রই হলো ট্রেড লাইসেন্স।

উত্তরঃ

একমালিকানা ব্যবসায়ের মালিকের অসীম দায় বলতে ব্যবসায়ে বিনিয়োগকৃত নিজস্ব মূলধনের বাইরেও দায় সৃষ্টি হওয়াকে বোঝায়। এরূপ দায়ের কারণে মালিকের নিজস্ব ব্যক্তিগত অন্য সকল সম্পত্তি প্রয়োজনে দায়বদ্ধ হয় এবং সেজন্য সে দেউলিয়াও ঘোষিত হতে পারে। কোম্পানি সংগঠনে শেয়ারহোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ার মূল্য পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কিন্তু একমালিকানা ব্যবসায়ে মালিকের নিজস্ব মূলধন অপেক্ষাও অনেক বেশি দায় সৃষ্টি হতে পারে এবং যা তার ব্যক্তিগত সকল সম্পত্তিকে দায়বদ্ধ করে। উল্লেখ্য, এজন্য সে দেউলিয়াও ঘোষিত হতে পারে।

উত্তরঃ

উদ্দীপকে নিপু ঘোষের মিষ্টির ব্যবসায়টি একটি একমালিকানা ব্যবসায় সংগঠন।

একক ব্যক্তির মালিকানা ও নিয়ন্ত্রণাধীন ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে। এ ব্যবসায়ে মালিক পরিচালনাগত সকল সিদ্ধান্ত নিজেই গ্রহণ করেন।

উদ্দীপকে যশোরের নিপু ঘোষ কোনো আইনগত আনুষ্ঠানিকতা পালন না করেই নিজস্ব ১ লক্ষ টাকা বিনিয়োগ করে একটি মিষ্টির দোকান দিয়ে ব্যবসায় শুরু করেন। তিনি একা ব্যবসায় সংগঠনটি গঠন করায় তিনি একাই ঝুঁকি নিয়ে ব্যবসায় পরিচালনা করেন এবং একাই ব্যবসায়ের অর্জিত মুনাফা ভোগ করবেন। তার ব্যবসায়ে কোনো অংশীদার না থাকায় তার ব্যবসায়ে একক সত্তার অধিকারী। ফলে তিনি ইচ্ছা করলে ব্যবসায় সম্প্রসারণ করতে পারেন আবার অবসানও ঘটাতে পারেন। তাই বলা যায়, নিপু ঘোষের মিষ্টির ব্যবসায়টি একটি একমালিকানা ব্যবসায় সংগঠন।

উত্তরঃ

উদ্দীপকের যশোরের নিপু ঘোষ ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বিধায় তিনি সফলতা পেয়েছেন বলে আমি মনে করি। তবে এক্ষেত্রে তার দক্ষ পরিচালনা ও পণ্যের মান ভূমিকা রেখেছে।

সঠিক স্থান নির্বাচন যেকোনো ব্যবসায়ের সাফল্যের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হয়। কেননা একটা ব্যবসায়ের সাফল্য তখনই হয় যখন ব্যবসায়ের অসংখ্য ভোক্তা থাকে। যেখানে ভোক্তার সংখ্যা কম সেখানে সফলতা আসবে না।

উদ্দীপকের যশোরের নিপু ঘোষ ১ লক্ষ টাকা বিনিয়োগ করে রেল বাজারে একটি মিষ্টির দোকান দেয়। সে দোকানটি ভালোভাবে পরিচালনা করে। অল্প সময়ের মধ্যে সুনাম আশেপাশে ছড়িয়ে পড়ে। নিপু ঘোষ যথাযোগ্য স্থানে তার ব্যবসায়টি শুরু করে অল্প সময়ের মধ্যে বহুসংখ্যক ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন এবং সুদক্ষ পরিচালনার কারণে পণ্যের মান বজায় রাখতে পেরেছেন বিধায় তিনি সফল হয়েছেন। তার এ সফলতা অর্জনের ক্ষেত্রে সঠিক স্থান নির্বাচন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই বলা যায়, ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচন করেছেন বলেই তিনি সফলতা পেয়েছেন।

299

পৃথিবীর প্রাচীনতম ও সহজ প্রকৃতির ব্যবসায় সংগঠন হিসেবে একমালিকানা ব্যবসায় পরিচিত । একক মালিক কম পুঁজি নিয়ে যেকোনো জায়গায় স্বাধীনভাবে নিজ সিদ্ধান্তে আইনানুগ আনুষ্ঠানিকতা ছাড়াই এ ধরনের সংগঠন গড়ে তুলতে পারে। এতে ঝুঁকির পরিমাণও অত্যন্ত কম। তাই ব্যবসা সংগঠনের ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখি, ব্যবসায় শুরুর প্রাথমিক পর্যায় থেকেই একমালিকানা ব্যবসায় যাত্রা শুরু করে আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বেও জনপ্রিয়তার সাথে সফলভাবে টিকে আছে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নতিতে একমালিকানা সংগঠন ব্যাপকভাবে অবদান রাখতে পারছে।

এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—

  • মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ধারণা ।
  • একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য।
  • একমালিকানা ব্যবসায়ের গুরুত্ব।
  • একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ।
  • বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায় টিকে থাকার কারণসমূহ ।

সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স

Related Question

View All
উত্তরঃ

এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।

এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।

উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব রক্তিম প্রতিষ্ঠিত হতে পেরেছেন।

RA HAT
RA HAT
8 months ago
616
উত্তরঃ

এক মালিকানা ব্যবসায় প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের বৈশিষ্ট্যটি উদ্দীপকের ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে।

এ ধরনের ব্যবসায় এক মালিকানায় গঠিত পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্যবসায় পরিধির ছোট হয় মালিক নিজেই ব্যবসা পরিচালনা করেন। এতে মালিকের সাথে গ্রাহকদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। ফলে গ্রাহকের পরামর্শ নিয়ে সহজেই ব্যবসায়ী সফলতা লাভ করা যায়।

উদ্দীপকের জনাব প্রণয় নিজস্ব ও ধার করা অর্থ দিয়ে একটি মনিহারি দোকান দেন। স্বল্প পুঁজির কারণে তার দোকানে পর্যাপ্ত পণ্য নেই। তাই তিনি ক্রেতাদের চাহিদা পূরণে ব্যর্থ হন। তিনি একাই দোকানটি পরিচালনা করেন। তাই গ্রাহকদের সাথে তার সরাসরি যোগাযোগ হয়। তিনি স্থানীয় ক্রেতাদের পরামর্শ নিয়ে তাদের চাহিদা সম্পর্কে জানেন এবং এরপর সে অনুযায়ী পণ্য দোকানে তোলেন। ফলে তার গ্রাহকদের সংখ্যা বেড়ে যায়। তাই বলা যায় যে গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের সম্পর্কের কারণে জনাব রক্তিম প্রতিষ্ঠিত হতে পেরেছেন।

RA HAT
RA HAT
8 months ago
571
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews