রচনামূলক প্রশ্নের উত্তর লিখন :

Updated: 5 months ago
উত্তরঃ

এক ছিল তাঁতি। সে সুতা কেটে, সংসার চালাত। তার ছিল দুই মেয়ে। বড়ো মেয়ের নাম সুখু আর ছোটো মেয়ের নাম দুখু। ছোটো মেয়ে দুখুর স্বভাব ছিল অনেক ভালো। সে ঘরের সব কাজ করত। এদিকে বড়ো মেয়ে সুখুর স্বভাব ছিল বাজে। সে ঘরের কোনো কাজ করত না। শুধু বসে বসে খেত।

Md Zahid Hasan
Md Zahid Hasan
5 months ago
উত্তরঃ

তাঁতির ছোটো মেয়ে দুখু ছিল অনেক ভালো স্বভাবের। সে সময় পেলে বাবার জন্য সুতা কেটে দেয়। একদিন দুখু তুলা রোদে দিয়ে উঠানে বসে ছিল। হঠাৎ দমকা বাতাস এসে দুখুর তুলা উড়িয়ে নিয়ে যায়। দুখু তখন মনের দুঃখে কাঁদতে লাগে। তখন বাতাস দুখুকে তার পিছু পিছু চলতে বলে। বাতাসের সাথে চলতে চলতেই দুখু চরকা কাটা বুড়ির কাছে পৌছাল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
5 months ago
উত্তরঃ

দুখু চরকা কাটা বুড়ির কাছে পৌঁছানোর পর বুড়ির সঙ্গে কুশল বিনিময় করল। এরপর সে বুড়ির কথামতো কাজ করল। প্রথমে কাপড়ের ঘরে গিয়ে সাধারণ একটা কাপড় আর গামছা নিলো। এরপর পুকুরে গিয়ে একটা ডুব দিলো। ফলে তার শরীর গয়নায় ভরে গেল। এরপর খাবারের ঘরে গিয়ে একটু পান্তা ভাত খেল। তারপর বুড়ির নির্দেশে তুলার ঘরে গিয়ে তার যতটুকু তুলা উড়ে গিয়েছিল সেটুকু নিয়ে বাড়ির পথে রওয়ানা হলো।

Md Zahid Hasan
Md Zahid Hasan
5 months ago
উত্তরঃ

দুখুর সব কথা শুনে সুখুর লোভ হলো। তারও ইচ্ছে হলো সে দুখুর মতো সবকিছু নেবে। তাই সে পরদিন উঠানে চরকা কাটতে বসল। কিন্তু চরকা ঘোরানোর আগেই জোরে বাতাস এলো। সেই বাতাস সুখুর সব তুলা উড়িয়ে নিয়ে গেল। সুখু সেই বাতাসের পিছন পিছন ছুটতে লাগল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
5 months ago
উত্তরঃ

সুখু চরকা কাটা বুড়ির সঙ্গে খুব বাজে ব্যবহার করে। কারণ তার মধ্যে কেবল লোভ ছিল সে' কখন সব পাবে। সে কাপড়ের ঘরে গিয়ে সবচেয়ে দামি আর ভালো কাপড় নেয়। এরপর পুকুরে ডুব দিতে গিয়ে লোভের বশে একের অধিক ইচ্ছেমতো ডুব দিতে থাকে। ফলে সে গয়না তো পায়ই না, বরং তার শরীর চুলকাতে থাকে। তার কণ্ঠও পরিবর্তন হয়ে যায়। এরপর তুলার ঘরে গিয়ে বড় প্যাটরা ভরে ইচ্ছেমতো তুলা নেয়। কিন্তু বাড়ি এসে দেখে প্যাটরার মধ্যে কোনো তুলা নেই। লোভের কারণেই সুখু তার সব হারায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
5 months ago
77

Related Question

View All
উত্তরঃ

সুখু তাঁতির বড়ো মেয়ে। সুখুর স্বভাব ভালো নয়। সে ঘরের কোনো কাজ করে না। সে শুধু বসে_বসে খায়। সে একটি লোভী মেয়ে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
5 months ago
95
উত্তরঃ

দুখু তাঁতির ছোটো মেয়ে। একদিন দুখু তুলা রোদে দিয়ে উঠানে বসে ছিল। এমন সময় দমকা হাওয়া এসে দুখুর তুলা উড়িয়ে নিয়ে গেল। ফলে দুখু মনের দুঃখে কাঁদতে লাগল।

Md Zahid Hasan
Md Zahid Hasan
5 months ago
69
উত্তরঃ

দুখু বাতাসের পিছু পিছু যাওয়ার সময় কলাগাছ দুখুকে তার গায়ে জড়ানো লতাপাতা সরিয়ে দিতে বলে। কলাগাছের কথা শুনে দুখু তার গায়ে থাকা লতাপাতা সরিয়ে দেয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
5 months ago
81
উত্তরঃ

দুখু বাতাসের পিছনে ছুটতে ছুটতে ঘোড়ার সঙ্গে দেখা হয়। ঘোড়া দুখুকে কচি ঘাস এনে দিতে বলে। ঘোড়ার কথা শুনে দুখু ঘোড়াকে কচি ঘাস এনে দেয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
5 months ago
69
উত্তরঃ

চলতে চলতে দুখু ধবধবে সাদা একটা বাড়িতে গিয়ে হাজির হলো। সে বাড়ির দাওয়ায় একটা চরকা কাটা বুড়িকে দেখতে পেল। তার গাঁয়ে ছিল সাদা শাড়ি এবং চুলগুলোও ছিল দুধের মতো সাদা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
5 months ago
64
উত্তরঃ

তুলার ঘরে গিয়ে দুখু অবাক হয়ে গেল। কিন্তু সব তুলা সে নিলো না। যতটুকু তুলা বাতাস উড়িয়ে নিয়ে এসেছিল, ততটুকু তুলা সে প্যাটরায় ভরে নিলো।

Md Zahid Hasan
Md Zahid Hasan
5 months ago
71
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews