রচনামূলক প্রশ্নের উত্তর লিখন :

Updated: 7 months ago
উত্তরঃ

'প্রিয় স্বাধীনতা' কবিতায় কবি বাংলাদেশের গ্রামীণ প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন। নদীর পাশে গ্রাম খুব সুন্দর। গাছ-ঘেরা পুকুরপাড়ে আলো-ছাঁয়ার খেলা দেখা যায়। 'আবার কবি বাঁশবাগানের আধখানা চাঁদ ঝুলে থাকা আর জোনাকির সৌন্দর্যও তুলে ধরেছেন এ কবিতায়। ধানের গন্ধে কবি ছেলেবেলায় ফিরে যান। সে গ্রামে যেন প্রজাপতির মেলা বসে। কবি এমনই এক মায়াময় প্রকৃতিবেষ্টিত গ্রামের ছবি এঁকেছেন কবিতায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

'প্রিয় স্বাধীনতা' কবিতায় কবি গ্রামের সঙ্গে নিজের গভীর সম্পর্কের কথা তুলে ধরেছেন। তিনি তাঁর স্মৃতিবিজড়িত পাড়াতলি গ্রামে যেতে চান। সেখানে গেলে তিনি ধানের গন্ধ পাবেন। এর সঙ্গে জড়িয়ে আছে কবির ছেলেবেলা। এ কথা থেকে বোঝা যায়, কবি গ্রামীণ প্রকৃতিতে বড় হয়েছেন। ফলে ধানের গন্ধ সেই স্মৃতি ডেকে আনবে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

'প্রিয় স্বাধীনতা' কবিতায় কবি গ্রামের সৌন্দর্যের পাশাপাশি অসুন্দর দিকের কথাও বলেছেন। তিনি যে আঁধারের কথা বলেছেন সেটি মানুষের ক্ষতি করে। এখানে আঁধার বলতে তিনি গ্রামের মানুষের শিক্ষা না থাকা, কুসংস্কার, হিংসা, ঝগড়া, হানাহানি ইত্যাদি মন্দ দিক বুঝিয়েছেন। এসব মন্দ দিকের মধ্যেই গ্রামের মানুষজন লড়াই বা সংগ্রাম করে টিকে থাকে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই সময়টা ছিল বাংলাদেশের মানুষের জন্য খুব ভয়ংকর ও আতঙ্কের। কেননা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে। সেই ভয়াবহ স্মৃতি স্মরণ করেই কবির মনে একাত্তরের কথা ঝলসে ওঠে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
উত্তরঃ

পাখির ডানায় লিখেছিলাম 'প্রিয় স্বাধীনতা' বলতে কবি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার কথা বুঝিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় বাংলার মানুষ স্বাধীনতার জন্য যুদ্ধ করে, প্রাণ দেয়। নয় মাসের যুদ্ধে লাখো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। কবি সেই স্বাধীনতার কথা বোঝাতেই পাখির ডানায় 'প্রিয় স্বাধীনতা' লেখার কথা বলেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
548

Related Question

View All
উত্তরঃ

'প্রিয় স্বাধীনতা' কবিতার কবির নাম শামসুর রাহমান। তিনি তাঁর পাড়াতলি গাঁয়ে যেতে চান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
232
উত্তরঃ

কবি মেঘনা নদী ইঞ্জিনচালিত নৌকায় পাড়ি দেবেন। দুচোখ ভরে তিনি আলো-ছায়ার খেলা দেখবেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
146
উত্তরঃ

কবি তাঁর গাঁয়ের রাতের সৌন্দর্য সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, সেখানে বাঁশবাগানে আধখানা চাঁদ দেখা যায়। আবার ঝোপেঝাড়ে বাতির মতো জোনাকি দেখা যায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
124
উত্তরঃ

কবিতায় প্রজাপতির মেলার কথা বলা হয়েছে। কবি হলদে পাখির ডাকে চমকে ওঠেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
7 months ago
108
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews