রচনামূলক প্রশ্ন ও সমাধান

Updated: 1 year ago
উত্তরঃ

বর্ষাবাসব্রত বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার বা অনুষ্ঠান। বর্ষাব্রত বৃদ্ধ প্রবর্তিত বিধিবিধানের অংশ।

আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস ভিক্ষুরা বর্ষাবাসব্রত পালন করেন। এসময় তারা বিহারে অবস্থান করে ধর্মালোচনা, ধর্মশ্রবণ, ধর্ম-বিনয় ও ধ্যান সমাধি চর্চা করে সময় অতিবাহিত করার চেষ্টা করেন। বর্ষাকালে বিহারে বাস করে এ ব্রত বা অধিষ্ঠান পালন করা হয় বলে এটিকে বর্ষাবাসব্রত বলে। বর্ষাবাসব্রত পালনের মাধ্যমে ভিক্ষুদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

ভিক্ষুসঙ্ঘ গঠন করার পর বুদ্ধ সর্বপ্রাণীর কল্যাণের জন্য তার বাণী দিকে দিকে ছড়িয়ে দিতে ভিক্ষুদের নির্দেশ দেন। বুদ্ধের নির্দেশে ভিক্ষুরা পায়ে হেঁটে লোকালয়ে গিয়ে ধর্ম প্রচার ও দেশনা করতেন। বর্ষাকালে ভিক্ষুরা বিভিন্ন রকম অসুবিধা ভোগ করতেন। তারা কর্দমাক্ত পথে যাতায়াতের সময় প্রচুর কষ্ট ভোগ করতেন। পোকামাকড় এবং সাপের দংশনে অনেকে প্রাণ সংহার হতো। তাই বুদ্ধ বর্ষা ঋতুর তিন মাস বিহারে বসবাস করে ধর্মালোচনা, ধর্মশ্রবণ, ধ‍্যান-সমাধি করে সময় অতিবাহিত করার জন্য ভিক্ষুদের নির্দেশ দেন। বর্ষাবাসব্রতকালে ভিক্ষুদের কায়িক, বাচনিক এবং মানসিক পরিশুদ্ধিতা অর্জন করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

বর্ষাবাসব্রত ভিক্ষুদের অবশ্য পালনীয় একটি কর্ম। এসময় ভিক্ষুদের শাস্ত্র অধ্যয়ন, ধ্যান-সমাধি চর্চা, ধর্মালোচনা এবং ধর্ম শ্রবণ করে বিশুদ্ধ জীবনযাপন করতে হয়। প্রতি পূর্ণিমা, অমাবস্যা ও অষ্টমী তিথিতে ভিক্ষুদের পাতিমোক্স আবৃত্তি করতে হয়। বিহারাঙ্গ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয়। বর্ষাবাসব্রত ভিক্ষুদের পালনীয় কর্ম হলেও এসময় গৃহীদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দান করেন। গৃহীরা নিজ নিজ গ্রামের বিহারে বর্ষাবাস উদ্যাপনের জন্য ভিক্ষুদের আমন্ত্রণ জানান।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

উপোসথ শব্দটি উপবাস শব্দ থেকে উদ্ভূত। বৌদ্ধরা পূর্ণিমা, অমাবস্যা এবং অষ্টমী তিথিতে উপোসথে উপবাসব্রত পালন করেন। উপবাস ও উপোসথের মধ্যে পার্থক্য রয়েছে। উপোসথ পালনকারীদের বিনয় বিধান অনুসারে কিছু নির্দিস্ট কর্ম সম্পাদনে ব্রতী হতে হয়। কিছু উপবাসের ক্ষেত্রে এ বিধি পালনীয় নয়। যারা উপোসথ পালন করে তাদের উপোসথিক বলা হয়। উপোসথিকরা ধর্ম শ্রবণ ও ধ্যান চর্চা করেন। সংযত জীবনযাপন করেন। অকুশলকর্ম থেকে বিরত থাকেন। শ্রদ্ধাচিত্তে দান প্রদান করেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
উত্তরঃ

দান অনুষ্ঠানসমূহের মধ্যে কঠিন চীবর দান অন্যতম। বছরে একবার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কঠিন চীবন দান করা হয়। আশ্বিনী পূর্ণিমার পরদিন থেকে কার্তিকী পূর্ণিমার পূর্বদিন পর্যন্ত বিহারে এ দান সম্পন্ন করতে হয়। যেদিন কঠিন চীবর দানের অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেদিনের সূর্যে উদয় থেকে পরদিন সূর্যোদয়ের পূর্ব সময় পর্যন্ত কঠিন চীবন দান দেওয়া হয়। এ সময়ের মধ্যে কাপড় বোনা, সেলাই, রং প্রভৃতি করতে পারলে ভালো হয়। কমপক্ষে পাঁচজন ভিক্ষুর উপস্থিতিতে এ দান কার্যসম্পন্ন করতে হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
109

বৌদ্ধ সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে। প্রত্যেকটি অনুষ্ঠানের স্বতন্ত্র ইতিহাস ও পটভূমি রয়েছে। এসব আচার অনুষ্ঠান বৌদ্ধধর্মের ইতিহাস, ঐতিহ্য ও দর্শনের সাথে সম্পৃক্ত। ধর্মীয় ও সামাজিকভাবে এ অনুষ্ঠানগুলো পালন করা হয়। নানামুখী আয়োজনে কিছু কিছু আচার-অনুষ্ঠান উৎসবের রূপ ধারণ করে। এসব আচার-অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়। ধর্মীয় মতবাদগুলো বুঝতে সহজ হয়। পারস্পরিক ভাব-বিনিময় হয়। সৌভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। নৈতিক ও মানবিক জীবন গঠিত হয়। আত্মসংযম এবং বিনম্র হওয়া যায়। বর্ষাবাস, উপোসথ এবং কঠিন চীবরদান প্রভৃতি অনুষ্ঠান বৌদ্ধদের ধর্মীয় সংস্কৃতির অনন্য উৎস। এসব ধর্মীয় আচার-অনুষ্ঠান ভিক্ষু এবং গৃহী বৌদ্ধদের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন রচনা করে। এ অধ্যায়ে আমরা তিনটি ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব সম্পর্কে পড়ব।

এ অধ্যায় শেষে আমরা -

  • পটভূমিসহ বর্ষাবাসব্রত ব্যাখ্যা করতে পারব।
  • বর্ষাবাসব্রতকালীন ভিক্ষু ও গৃহীদের করণীয় বিষয় বর্ণনা করতে পারব।
  • উপোসথের প্রকারভেদ ও উপোসথ পালনের নিয়মাবলি বর্ণনা করতে পারব।
  • কঠিন চীবরদানের সুফল উল্লেখপূর্বক কঠিন চীবরদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারব।

Related Question

View All
উত্তরঃ

বর্ষাবাস বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার বা অনুষ্ঠান। বর্ষাবাস পালন বৃদ্ধ প্রবর্তিত বিধিবিধানেরই অংশ। তিন মাস যে কোনো একটি বিহারে অবস্থান করে ভিক্ষুদের এ বর্ষাবাসব্রত উদ্যাপন করতে হয়। বর্ষাবাসব্রত পালনের মাধ্যমে ভিক্ষুদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
207
উত্তরঃ

উদ্দীপকের ঘটনাটি বৌদ্ধধর্মের বর্ষাবাসব্রত আচার-অনুষ্ঠানের অন্তর্ভুক্ত। বোধিমিত্র ভিক্ষুর আচরণে বর্ষাবাসব্রত অনুষ্ঠানের চিত্র ফুটে উঠেছে।

ভিক্ষুসঙ্ঘ গঠন করার পর বুদ্ধ তাঁর বাণী চারদিকে ছড়িয়ে দিতে ভিক্ষুদের নির্দেশ দেন। ভিক্ষুরা লোকালয়ে গিয়ে ধর্ম প্রচার ও দেশনা করতেন। বর্ষাকালে ভিক্ষুরা বিভিন্ন ধরনের অসুবিধায় পড়তেন। এজন্য বুদ্ধ ভিক্ষুদের বর্ষার তিন মাস বিহারে অবস্থান করে ধর্মালোচনা, ধর্ম শ্রবণ, ধ্যান সমাধি করে সময় অতিবাহিত করার নির্দেশ দেন। তবে বর্ষাবাসব্রত পালনকালে অসুস্থ ভিক্ষু-ভিক্ষুণী, শ্রমণ এবং রুগ্ন দায়ক-দায়িকা দেখার জন্য বিহারের বাইরে যাওয়া যেতে পারে।

সুতরাং উপরিউক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে, বোধিমিত্র ভিক্ষুর আচার-আচরণে বর্ষাবাসব্রত পালনের চিত্রটি ফুটে উঠেছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
175
উত্তরঃ

উদ্দীপকের বোধিমিত্র ভিক্ষুর বিহার ত্যাগের ঘটনাটি বর্ষাবাসব্রত বিধানের লঙ্ঘন বলা যায় না। বর্ষাবাসব্রত বিধান লঙ্ঘনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নিয়মনীতি আছে।

তিন মাস যেকোনো একটি বিহারে অবস্থান করে ভিক্ষুদের বর্ষাবাসব্রত উদ্যাপন করতে হয়। বর্ষাবাসব্রত পালনকালে ভিক্ষুরা ধর্মশাস্ত্র অধ্যয়ন, ধ্যান সাধনা, ধর্মচর্চা, ধর্মশ্রবণ ও বিদ্যাচর্চা করে সময় পার করে। কোনো জরুরি কাজে নিজ বিহার থেকে অন্য জায়গায় যেতে হলে সন্ধ্যার আগে বর্ষাবাস উদ্যাপনকারী ভিক্ষুকে নিজ বিহারে ফিরতে হয়। তবে 'কিছু কারণে বর্ষাবাসের সময় নিজ বিহার ছাড়াও অন্যত্র রাত্রিযাপন করা যায়। যেমন-অসুস্থ ভিক্ষু-ভিক্ষুণী, শ্রমণ এবং রুগ্ন দায়-দায়িকা দেখার জন্য। উদ্দীপকে বোধিমিত্র ভিক্ষুর গুরু ভন্তে গুরুত্বর অসুস্থ হলে তাকে সেবাযত্নের জন্য সে বিহারের বাইরে অবস্থান করে। তবে চারদিন পর আবার বিহারে ফিরে আসে।

সুতরাং বলা যায়, বোধিমিত্র ভিক্ষুর বিহারের বাইরে রাতযাপনের ঘটনাটি বর্ষাবাসব্রত বিধানের লঙ্ঘন নয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
123
171
উত্তরঃ

উপোসথ ভিক্ষু এবং গৃহী উভয়ের পালনীয় ধর্মীয় অনুষ্ঠান। বৌদ্ধরা পূর্ণিমা, অমাবস্যা এবং অষ্টমী তিথিতে উপোসথ পালন করেন। ধর্মময় উৎকৃষ্ট জীবন গঠনের জন্য বুদ্ধ উপোসথের প্রবর্তন করেছিলেন। উপোসথ পালনে ধর্মানুভূতি জাগ্রত হয়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
1 year ago
162
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews