উদ্দীপকে রতন সাহেবের বিনিয়োগকৃত পুঁজি দেশের অর্থনীতিতে যেরূপ ভূমিকা রাখে তা নিচে ব্যাখ্যা করা হলো-
শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করলে অধিক অর্থ প্রাপ্তি হয়।
ফলে নতুন কারখানা স্থাপন, পুরাতন কলকারখানার সম্প্রসারণ ও উন্নয়ন, শিল্পের জন্য স্থায়ী সম্পত্তি ক্রয় ইত্যাদি সম্ভব হয়। ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ অনেক বেশি হয়, যা দেশের দ্রুত শিল্পোন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।
শিল্প প্রতিষ্ঠানের উপর পুরাতন মালিকদের ব্যবস্থাপনাগত নিয়ন্ত্রণ বজায় রাখতে সেখানে দীর্ঘমেয়াদি অর্থায়ন যদি শেয়ার বিক্রির মাধ্যমে হয় তাতে মালিকের সংখ্যা বাড়ে না বলে পুরাতন মালিকদেরই নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ থাকে। ফলে শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম বাধাহীনভাবে চলতে থাকে যা দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করে।
কলকারখানার জন্য বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ঋণের প্রয়োজন পড়ে। শেয়ার ও বন্ড বিক্রি করে সহজে তা সংগ্রহ করা যায়। এর ফলে দেশে দ্রুত কলকারখানা গড়ে তোলা যায় যা শিল্পোন্নয়নের গতি বৃদ্ধি করে।
ক্ষুদ্র বিনিয়োগকারীরা কখনই নিজেদের স্বল্প সঞ্চয় ও প্রাতিষ্ঠানিক ঋণ নিয়ে গড়া ব্যয়বহুল কলকারখানার মালিক হতে পারে না। কিন্তু শেয়ার ক্রয় করে স্বল্প বিনিয়োগের মাধ্যমেও তারা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের আংশিক মালিকানা লাভ এবং শিল্প পুঁজি বাড়াতে পারে।
শেয়ার বাজার দেশের ভেতরে ও বাইরে অনুমোদিত কোম্পানিগুলোর সুনাম বৃদ্ধি করে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা ভালো কোম্পানির শেয়ার ক্রয় করলে তার মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ সহজতর হয়। এর ফলে শিল্প পুঁজি গঠন ত্বরান্বিত হয়।
সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, শেয়ারবাজারে বিনিয়োগকৃত অর্থ একদিকে যেমন শিল্প পুঁজি গঠনে সহায়তা করে তেমনই দ্রুত শিল্পোন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতির গতিকে ত্বরান্বিত করে।
Related Question
View Allপ্রয়োগগত দিক থেকে অর্থায়নকে দুই ভাগে ভাগ করা যায়; যথা- (১) সরকারি অর্থায়ন, (২) বেসরকারি অর্থায়ন।
ব্যাংক জনগণের অর্থ গ্রহণ করে ব্যবসায় করে। আমানত গ্রহণ করার সময় ব্যাংক তেমন কোনো বিচার-বিবেচনা করে না, কিন্তু ঋণ প্রদানের সময় নানা রকম বিচার-বিবেচনা করে ঋণ প্রদান করে। ঋণ প্রদানের সময় যে বিষয়গুলো বিবেচনা করা হয় তাকে Five C's দ্বারা বোঝানো যেতে পারে; যথা-Character (চরিত্র), Capacity (ক্ষমতা), Collatoral (জামানত) Contract (চুক্তি), Capital (মূলধন)।
উদ্দীপকের অনুপম বাবু রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ
করেছেন। নিচে উক্ত ব্যাংকের ঋণ কার্যক্রমের বর্ণনা করা হলো-অর্থসংস্থানে বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ঋণ প্রদান করে। তবে ক্ষেত্রবিশেষে দীর্ঘমেয়াদি ঋণও প্রদান করে। বাংলাদেশে তিন ধরনের বাণিজ্যিক ব্যাংক রয়েছে। যথা: রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংক, বিশেষত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন শিল্পের কার্যকরী ঋণ প্রদান করে থাকে। বিভিন্ন শিল্প স্বল্প মেয়াদে চলতি সম্পদ সংগ্রহের জন্য ব্যাংক থেকে এরূপ ঋণ সংগ্রহ করে। আবার অনেক সময় কনসোর্টিয়াম ব্যবস্থার অধীনে একাধিক বাণিজ্যিক ব্যাংক নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য বড় অঙ্কের ঋণ সরবরাহ করে।
কোনো কোনো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এককভাবে এরূপ ঋণ দীর্ঘ মেয়াদের জন্য প্রদান করে।
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি সোনালী ব্যাংক, যা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। অর্থসংস্থানে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ব্যাংক স্বল্প ও মধ্যমেয়াদি ঋণ
প্রদান করে। ক্ষেত্রবিশেষে এই ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণও প্রদান করে থাকে। আবার অনেক সময় কনসোর্টিয়াম ব্যবস্থার অধীনে একাধিক বাণিজ্যিক ব্যাংক নতুন শিল্প প্রতিষ্ঠার জন্য বড় অঙ্কের ঋণ সরবরাহ করে। পক্ষান্তরে, বিনিয়োগ ব্যাংক দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে থাকে। বিনিয়োগ ব্যাংক অবলেখকের কাজও করে থাকে। বাংলাদেশে Investment Corporation of Bangladesh (ICB) একটি উল্লেখযোগ্য বিনিয়োগ ব্যাংক। এই ব্যাংক পুঁজিবাজার উন্নয়নে সহায়তাদান, পরামর্শ প্রদান, মূলধনের স্বল্পতা পূরণে সহায়তা করে থাকে। এছাড়া জনগণের সঞ্চয়কে একীভূতকরণ ও তার সঠিক বিনিয়োগ নিশ্চিত করে। এই ব্যাংক সাবসিডিয়ারি কোম্পানি গঠন ও উন্নয়নও করে থাকে।
সময়গত দিক থেকে অর্থায়ন তিন প্রকার, যথা : স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি।
স্থায়ী সম্পত্তি ক্রয় অথবা দীর্ঘদিনের জন্য বিনিয়োগের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয়, তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলে। এ ধরনের অর্থায়ন সাধারণত ৭ থেকে ২০ বছর পর্যন্ত উঠানামা করতে পারে। সাধারণত বড় বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপন ও বড় বড় প্রকল্প বাস্তবায়নের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন করা হয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!