উদ্দীপকের রনি ফাস্টফুড পছন্দ করে, শাকসবজি, মাছ-মাংসের প্রতি তার অনীহা। এতে তার খাবারে অরুচি ও শারীরিক দুর্বলতা দেখা দিলে সে ডাক্তারের শরণাপন্ন হয় এবং ডাক্তার তাকে আমিষ জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দেন। ডাক্তারের পরামর্শের কারণ নিচে ব্যাখ্যা করা হলো- আমিষ জাতীয় খাবার দেহ গঠনের জন্য অতীব জরুরি। যেহেতু রনির শরীর দুর্বল, খাবারে অরুচি, লেখাপড়ায় অনীহা; আমিষ জাতীয় খাবার তার সুস্থ মানসিকতা বিকাশে সহায়তা করবে। এছাড়া আমিষ দেহের অস্থি, পেশি বিভিন্ন অঙ্গতন্ত্র ও রক্তকণিকা তৈরিতে সহায়তা করে। দেহের বৃদ্ধি সাধন, গঠন ও ক্ষয়পূরণে আমিষ মুখ্য ভূমিকা পালন করে। তাছাড়া উৎসেচক, হরমোন ইত্যাদি গঠনে সহায়তা করে, রক্তের হিমোগ্লোবিন তৈরিতে অংশ নেয়, এমনকি দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। উপরোক্ত কারণেই ডাক্তার রনিকে আমিষ জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দেন।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!