কোনো মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি তথা আলফা, বিটা বা গামা রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে।
উচ্চমাত্রার তেজিষ্ক্রয়তা আমাদের শরীরে নানা সমস্যার সৃষ্টি করে। তেজস্ক্রিয়তা মানুষের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এমনকি বংশ পরম্পরায় বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে। তাই কোথাও তেজস্ক্রিয় পদার্থ থাকলে সেটি সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে হয়। এজন্য ইউরেনিয়াম জ্বালানিবাহী গাড়িতে বিশেষ সতর্কতামূলক চিহ্ন অঙ্কিত থাকে।
উদ্দীপকের! kg মৌলটি ৪০০ বছর পর 250 g অবশিষ্ট থাকে। যেহেতু অর্ধায় সময় পর উপস্থিত মৌলের অর্ধেক অবশিষ্ট থাকে। তাই উদ্দীপকের 1 kg মৌলের প্রথম অর্ধায়ু পর 500 gm এবং ২য় অর্ধায়ুর পর 250 gm অবশিষ্ট থাকবে। অর্থাৎ,

সুতরাং, বলা যায় উদ্দীপকে উল্লেখিত মৌলটির অর্ধায়ু 400 year.
আমরা জানি, মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয় বিকরণ মানবজাতি তথা সমগ্র প্রাণিজগতের উপর বিরূপ প্রভাব ফেলে। যদিও বর্তমান যুগে তেজস্ক্রিয়তার প্রয়োজনীয়তা অসীম। চিকিৎসাবিজ্ঞানে বিশেষ করে দুরারোগ্য ক্যান্সার রোগ নিরাময়ের কাজে তেজস্ক্রিয়তার ব্যবহার আজকাল বহুল প্রচলিত। কৃষিক্ষেত্রে বিশেষ করে উন্নত বীজ তৈরির গবেষণায় তেজস্ক্রিয়তা সফলতার সাথে ব্যবহৃত হচ্ছে।
কিন্তু তেজস্ক্রিয় ক্ষয় বা ভাঙনের ফলে জীবদেহে মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করে উচ্চমাত্রায় তেজস্ক্রিয় বিকিরণ মানবদেহের নানা রকম ক্যান্সারের জন্ম দিতে পারে। মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে থাকলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। মানসিক ভারসাম্যহীনতা এমনকি বিকলাঙ্গতাও সৃষ্টি হতে পারে। পারমাণবিক চুরি বা অন্য বিকিরণ উৎসে দীর্ঘদিন ব্যবহৃত অকেজো যন্ত্রপাতি, জ্বালানি ও সরঞ্জামাদিকে বর্জ্য বলা হয়। এসব বর্জ্য পদার্থ তেজস্ক্রিয় বিকিরণের উৎস হিসেবে কাজ করে বলে এসব বর্জ্য পদার্থ প্রাকৃতিক পরিবেশ এবং মানব জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এজন্য, 'পারমাণবিক চুল্লিতে নিঃশেষিত জ্বালানি অবশেষ সতর্কতার সাথে মানব বসতি থেকে অনেক দূরে সংরক্ষণ করা প্রয়োজন।'
তাই বলা যায়, উদ্দীপকের শিক্ষকের উক্তিটি যথার্থ।
Related Question
View Allপরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে
নিউট্রন পরমাণুর কেন্দ্রে থাকে
পরমাণুর ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যাসার্ধের প্রায় এক লক্ষ গুণ
পরমাণুর ভর আসলে নিউক্লিয়াসের ভর
প্রোটনের সংখ্যা 82 অতিক্রম করলে নিউক্লিয়াসগুলো তেজস্ক্রিয় হয়
প্রতি সেকেন্ডে একটি তেজস্ক্রিয় বিভাজনকে এক বেকেরেল বলে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!