উদ্দীপকে রবিউলের দেখা প্রাকৃতিক দুর্যোগটি হলো সুনামি। নিচে সুনামি সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো-
সাধারণত সমুদ্র তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং নভোজাগতিক ঘটনা প্রভৃতির কারণে সুনামি সৃষ্টি হয়।
সমুদ্রের তলদেশে যখন একটি প্লেটের সাথে অপর একটি প্লেটের সংঘর্ষ হয় তখন সেখানে মারাত্মক ভূকম্পন সৃষ্টি হয়। এই ভূকম্পনের ফলে একটি প্লেটের একাংশ অন্য প্লেটের আরেক অংশকে সজোরে চাপ দেয়। এই প্রবল চাপে সমুদ্রতলের কয়েকশত মাইলব্যাপী এলাকায় ভাঙনের সৃষ্টি হয়। এই ভাঙনের ফলে স্থানচ্যুতি ঘটে লক্ষ লক্ষ টন জলরাশির। বিশাল জলরাশি ভয়ানক বেগে ধেয়ে আসে সমুদ্রপৃষ্ঠের দিকে এবং
বিশাল সব ঢেউয়ের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। খএই ঢেউ য বেশি তীরভূমির কাছাকাছি যায় এটি আরও দীর্ঘ হয়ে ভয়ঙ্ক জলোচ্ছ্বাসে রূপ নেয়।
আর তখন তাকে বলা হয় সুনামি।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!