সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টিবিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে।
পণ্যের কার্যকারিতা সম্পর্কে ক্রেতার উপলব্ধির ভিত্তিতে গড়ে উঠা প্রত্যাশা এবং অপ্রাপ্তির অনুভূতির স্তরকে ক্রেতাসন্তুষ্টি বলে।
পণ্যের কার্যকারিতা সম্পর্কে উপলব্ধির সাথে ক্রেতার প্রত্যাশার মিল পর্যন্ত ক্রেতার সন্তুষ্টি বিস্তৃত। পূর্ব ক্রয়ের অভিজ্ঞতা, সহযোগী ও বন্ধু-বান্ধবদের মন্তব্য এবং বিপণনকারীর তথ্যের ভিত্তিতে ভোক্তার মনে প্রত্যাশা গড়ে উঠে। প্রত্যাশার তুলনায় পণ্যের কার্যকারিতা কম হলে তারা অসন্তুষ্ট হয়। পণ্যের কার্যকারিতা এবং প্রত্যাশা একই হলে ক্রেতারা সন্তুষ্ট হয়। আবার প্রত্যাশার তুলনায় কার্যকারিতা বেশি হলে অনুপ্রাণিত হয়।
চাহিদার সকল শর্ত পূরণ হয় নি বিধায় রবিন Apex ব্র্যান্ডের জুতো ক্রয় করে নি।
সাধারণত কোনো পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা এবং তা ক্রয়ের সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা থাকাকে চাহিদা বলে। ব্যক্তির অভাব যখন ক্রয়ক্ষমতার সকল শর্ত পূরণ করে তখন তা চাহিদায় রূপান্তরিত হয়। কোনো অভাব চাহিদায় পরিণত হতে হলে ব্যক্তির কোনোকিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা অভাব পূরণের ইচ্ছা, ইচ্ছা পূরণের আর্থিক সক্ষমতা, অর্থ ব্যয় করার ইচ্ছা এবং বাজারে পণ্য বা সেবার পর্যাপ্ততা প্রভৃতি বৈশিষ্ট্য বা শর্তের সমন্বয় থাকা আবশ্যক।
উদ্দীপকের রবিন একজন ছাত্র। বসুন্ধরা সিটি মার্কেটে Apex ব্র্যান্ডের একটি নতুন মডেলের জুতো রবিনের খুব পছন্দ হলো। কিন্তু মূল্য ২,৫০০ টাকা হওয়ায় এত টাকা দিয়ে জুতো কিনবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্তহীনতায় পড়ে গেল। এক পর্যায়ে পকেটে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও আরও কম দামে জুতো কেনার উদ্দেশ্যে এলিফ্যান্ট রোডের উদ্দেশে রওয়ানা হলো। কারণ রবিন চেয়েছে আরও কম দামের জুতো। অর্থাৎ চাহিদার চারটি শর্তের অন্যতম শর্ত অর্থ ব্যয় করার ইচ্ছা রবিনের মধ্যে বিদ্যমান না থাকায় এক্ষেত্রে রবিন Apex ব্র্যান্ডের জুতো ক্রয় করে নি এটা নিঃসন্দেহে বলা যায়।
উদ্দীপকের Apex কোম্পানি কাঁচামালের সদ্ব্যবহার, কর্মসংস্থান বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং রপ্তানি আয় বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সাধারণত একটি কোম্পানি উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে জাতীয় আয় বৃদ্ধি করতে পারে। আর যখন একটি দেশের জাতীয় আয় বৃদ্ধি পায় তখন সেদেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়।
উদ্দীপকের Apex কোম্পানি একটি বহুজাতিক কোম্পানি। এর মালিকানা বাংলাদেশের। Apex বাংলাদেশের এমন একটি কোম্পানি যারা অত্যন্ত দক্ষতার সাথে সর্বপ্রথম বিদেশের বাজার দখল করেছে এবং পরবর্তীতে বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। এ কোম্পানিতে বাংলাদেশের অসংখ্য শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারী কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। এর মোট উৎপাদনের কিছু দেশীয় বাজারের জন্য রেখে বাকি সব পণ্য তারা বিদেশের বিভিন্ন বাজারে রপ্তানি করে। এসব রপ্তানি থেকে প্রচুর আয় আসে। ফলে দেশের জাতীয় আয় বৃদ্ধি পায়। আর যখন একটি দেশের জাতীয় আয় বৃদ্ধি পায় তখন সে দেশের অর্থনৈতিক উন্নয়নও দ্রুতগতিতে বাড়তে থাকে।
পরিশেষে বলা যায়, Apex কোম্পানি বৃহৎ উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন পণ্য উৎপাদন, বাজার সম্প্রসারণ, রপ্তানি আয় বৃদ্ধি, সরকারের রাজস্ব বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার মাধ্যমে বাংলাদেশের মতো উন্নয়নশীল • দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে।
Related Question
View Allকোনো পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে বাজার বলে।
বিপণন শক্তিশালী ক্রেতাসম্পর্ক তৈরি করে"- উক্তিটি সঠিক।
সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টিবিধান, শক্তিশালী ক্রেতাসম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে। বর্তমান সময়ে বিপণন বলতে লাভজনক শক্তিশালী ক্রেতা সম্পর্ককে বোঝায়। আর তাই একজন বিপণনকারী সম্পর্কভিত্তিক বিপণন প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতা, বিক্রেতা, পরিবেশক, ডিলার, সরবরাহকারী প্রভৃতি পক্ষের সাথে দীর্ঘমেয়াদি সুসম্পর্ক প্রতিষ্ঠায় অত্যন্ত সচেষ্ট থাকেন। কেননা একজন সন্তুষ্ট ক্রেতাই কোম্পানি এবং পণ্যের প্রতি অনুগত থাকে এবং সে নিজে পণ্য ক্রয় করে ও অন্যদেরকে পণ্য ক্রয়ে উৎসাহিত করে।
মি. পলের গাড়ি ক্রয় বিপণনের মৌলিক ধারণা চাহিদার অন্তর্গত।
কোনো পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা এবং তা ক্রয়ের সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা থাকাকে চাহিদা বলে। সাধারণত অভাব যখন ব্যক্তির ক্রয়ক্ষমতার শর্ত পূরণ করে তখন তা চাহিদায় রূপান্তরিত হয়।
উদ্দীপকের মি. পলের প্রাথমিক অবস্থায় গাড়ি কেনার সামর্থ্য ছিল না কিন্তু প্রচন্ড ইচ্ছা ছিল। এ ইচ্ছাকে বাস্তবায়নের জন্য তিনি একটি পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের উৎপাদিত ডিম ও মাংস উন্নতমানের হওয়ায় ব্যবসায়টি ব্যাপক লাভজনক হয়। পরবর্তীতে - তিনি ব্যবসায়ের মুনাফা দিয়ে ব্যক্তিগত এবং ব্যবসায়ের কাজে ব্যবহারের জন্য একটি গাড়ি ক্রয় করেন। এক্ষেত্রে তার গাড়ি ক্রয় সম্ভব হয়েছে চাহিদার সকল শর্ত যেমন- ক্রয়ের ইচ্ছা, সামর্থ্য ও অর্থ ব্যয়ের ইচ্ছা বিদ্যমান থাকায় গাড়িটি ক্রয় করতে পেরেছেন। আর তাই বলা যায়, মি. পলের গাড়ি ক্রয় করা ছিল বিপণনের মৌলিক ধারণা চাহিদার অন্তর্গত।
মি পলের বৃহদায়তন ফার্ম প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যে সকল প্রতিষ্ঠান মূলধন, আয়তন ও ব্যবস্থাপনায় বৃহৎ প্রকৃতির হয় তাকে বৃহদায়তন প্রতিষ্ঠান বা ফার্ম বলে। এরূপ প্রতিষ্ঠানের মাধ্যমে বৃহৎ উৎপাদন ও ব্যাপক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় বিধায় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
উদ্দীপকের মি. পল নাটোরে স্বল্প পরিসরে একটি পোল্ট্রি ফার্ম প্রতিষ্ঠা করেন। ফার্মের ডিম ও মাংস উন্নতমানের হওয়ায় এর চাহিদা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং ব্যবসায়টিও ব্যাপক লাভজনক হয়ে উঠে।
পরবর্তীতে চাহিদা আরও বৃদ্ধি পাওয়ায় তিনি রাজশাহীতে একটি বৃহত্তম তথা বৃহদায়তন ফার্ম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন; যেখানে ১,০০০ জন শ্রমিক কর্মরত থাকবেন। এর ফলে একদিকে যেমন বৃহৎ উৎপাদন সম্ভব হবে তেমনি ব্যাপক সংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে মানুষের আয়, ভোগ ও জীবনযাত্রার মান যেমন বৃদ্ধি পাবে তেমনি জাতীয় আয়ও বৃদ্ধি পাবে। ফলে দেশের তথা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
পরিশেষে বলা যায়, মি. পলের বৃহদায়তন ফার্ম প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রয়োজন ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হলে তাকে অভাব বলে।
ভোক্তা কোনো পণ্য বা সেবা ভোগ কিংবা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পায় এবং তার বিনিময়ে যে পরিমাণ অর্থ ব্যয় করে এদের মধ্যকার পার্থক্যকে বলা হয় ক্রেতাভ্যালু।
একটি পণ্য ব্যবহার বা ভোগ করে ক্রেতা কিছু সুবিধা পায়। অন্যদিকে, ঐ পণ্য অর্জনের জন্য তাকে কিছু অর্থ ব্যয় করতে হয়। পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যই হচ্ছে ক্রেতার ভ্যালু। যেমন- 'ভলবো এসি' বাসে ভ্রমণ করে ক্রেতা আরাম, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ইত্যাদি ভোগ করে। এরূপ ভ্রমণের জন্য তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। এ দু'য়ের পার্থক্য হচ্ছে ক্রেতাভ্যালু।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!