ববি উদ্দীপনামূলক সহায়তার কারণে নার্সারি করার সিদ্ধান্ত নেয়। একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসায় গঠনে আগ্রহী করতে ও প্রয়োজনীয় তথ্য দিতে যে সকল সেবা সুবিধার প্রয়োজন হয় তাকে উদ্দীপনামূলক সেবা বলে। একজন ব্যক্তি তার লব্ধ জ্ঞান ও পারিপার্শ্বিকতা বিবেচনায় কী করবে এ নিয়ে ভাবে। কিন্তু সেই ভাবনা সংঘবদ্ধ হতে সময় নেয়। কী করলে কী হবে, তার বাস্তবতায় কতটা করা সম্ভব- এগুলো তার মাঝে দ্বিধা-দ্বন্দ্ব এবং এক ধরনের ভয় ও সংকোচের সৃষ্টি করে। সে সময়ে তাকে ব্যবসায় গঠনে প্রয়েজনীয় তথ্য দিয়ে, সাহস দিয়ে করণীয় নির্দেশ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের থেকে যে ধরনের সেবা দেওয়া হয় তা-ই উদ্দীপনামূলক সেবা।
উদ্দীপকে রবি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নার্সারির ওপর প্রশিক্ষণ নিয়ে তাদের নিজস্ব জমিতে নার্সারি শুরু করেন। যেহেতু রবি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়ার পর নার্সারি করতে উদ্দীপ্ত হয়। তাই বলা যায়, উদ্দীপকে রবি উদ্দীপনামূলক সহায়তার কারণে নার্সারি করার সিদ্ধান্ত নেয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!