রবি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নার্সারি বিষয়ে প্রশিক্ষণ নেয়। তাদের নিজস্ব জমিতে নার্সারি শুরু করে। কিন্তু পর্যাপ্ত পুঁজির সংস্থান করতে না পারায় সে কিছুটা হতাশ। তার বন্ধুর পরামর্শে সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় মূলধন সরবরাহের জন্য আবেদন করে। প্রতিষ্ঠানটি তাকে মূলধন সরবরাহ ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করছে।

Updated: 9 months ago
উত্তরঃ

SME-এর পূর্ণরূপ হলো Small and Medium Enterprises.

উত্তরঃ

সরকার বা কোনো প্রতিষ্ঠান কর্তৃক কোনো সৎ প্রচেষ্টা, উদ্যোগ বা কর্মকাণ্ডকে সহায়তা করার জন্য প্রদত্ত অর্থ সাহায্যকে ভর্তুকি বলে।

আমাদের মতো দেশে সাধারণত সরকার বিভিন্ন কর্মকাণ্ডে ভর্তুকি দিয়ে থাকে। কৃষকগণ যাতে নায্যমূল্যে সার, বীজ, কীটনাশক ও যন্ত্রপাতি পায় এজন্য সরকার বেশি দামে এ সকল সামগ্রী ক্রয় বা উৎপাদন করে তা কমদামে বিক্রয় করে। শিক্ষা উপকরণে ভর্তুকি দেয়। নতুন পণ্য উৎপাদন বা উদ্যোগকেও সরকার উৎসাহিত করতে ভর্তুকি দিতে পারে। যা নিঃসন্দেহে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়।

উত্তরঃ

ববি উদ্দীপনামূলক সহায়তার কারণে নার্সারি করার সিদ্ধান্ত নেয়। একজন সম্ভাব্য উদ্যোক্তাকে ব্যবসায় গঠনে আগ্রহী করতে ও প্রয়োজনীয় তথ্য দিতে যে সকল সেবা সুবিধার প্রয়োজন হয় তাকে উদ্দীপনামূলক সেবা বলে। একজন ব্যক্তি তার লব্ধ জ্ঞান ও পারিপার্শ্বিকতা বিবেচনায় কী করবে এ নিয়ে ভাবে। কিন্তু সেই ভাবনা সংঘবদ্ধ হতে সময় নেয়। কী করলে কী হবে, তার বাস্তবতায় কতটা করা সম্ভব- এগুলো তার মাঝে দ্বিধা-দ্বন্দ্ব এবং এক ধরনের ভয় ও সংকোচের সৃষ্টি করে। সে সময়ে তাকে ব্যবসায় গঠনে প্রয়েজনীয় তথ্য দিয়ে, সাহস দিয়ে করণীয় নির্দেশ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের থেকে যে ধরনের সেবা দেওয়া হয় তা-ই উদ্দীপনামূলক সেবা।

উদ্দীপকে রবি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নার্সারির ওপর প্রশিক্ষণ নিয়ে তাদের নিজস্ব জমিতে নার্সারি শুরু করেন। যেহেতু রবি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়ার পর নার্সারি করতে উদ্দীপ্ত হয়। তাই বলা যায়, উদ্দীপকে রবি উদ্দীপনামূলক সহায়তার কারণে নার্সারি করার সিদ্ধান্ত নেয়।

উত্তরঃ

উদ্দীপকে দ্বিতীয় পর্যায়ের প্রতিষ্ঠানটি হলো এনজিও।

সমাজের কমবিত্তসম্পন্ন, অসহায় ও পশ্চাদপদ শ্রেণির মানুষকে আর্থিক, বৈষয়িক, শিক্ষাগত, স্বাস্থ্যগত, আইনগত ইত্যাদি নানান বিষয়ে সহযোগিতা করার জন্য প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানসমূহ সারাবিশ্ব এনজিও নামে পরিচিত।

উদ্দীপকে রবি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নার্সারির ওপর প্রশিক্ষণ নিয়ে তাদের নিজস্ব জমিতে নার্সারি শুরু করেন। কিন্তু পর্যাপ্ত পুঁজির সংস্থান করতে না পারায় তার বন্ধুর পরামর্শে সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় মূলধন সরবরাহের জন্য আবেদন করলে প্রতিষ্ঠানটি তাকে মূলধন সরবরাহ ও পরামর্শ দিয়ে সহায়তা করছে। এ প্রতিষ্ঠান সমাজের কমবিত্তসম্পন্ন, অসহায় ও পশ্চাদপদ শ্রেণির মানুষকে সংঘবদ্ধ করে তাদের উন্নয়নের ধারায় নিয়ে আসা এবং তাদেরকে উদ্যোগী, প্রত্যয়ী ও দক্ষ করে গড়ে তোলাও এরূপ প্রতিষ্ঠানের লক্ষ্য। দেশ-বিদেশ থেকে দান, অনুদান ও ঋণ সংগ্রহ করে এবং ক্ষেত্রবিশেষে বিদেশি সংস্থা বা সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকারে এরূপ প্রতিষ্ঠানসমূহ অর্থসংস্থান করে। প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র ব্যবসায়ী, কুটির ও ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের ঋণদান, পরামর্শ প্রদান, প্রশিক্ষণদানসহ নানান সহায়তা দিয়ে এ সকল প্রতিষ্ঠান উদ্দীপনামূলক ও সমর্থনমূলক সেবা সহায়তা দিয়ে থাকে।

312

প্রকৃতির স্বাভাবিক নিয়মে বনে গাছ বড় হয়, সেবা যত্নের তেমন প্রয়োজন হয় না। সাগরে মাছ পাওয়া যায়, খাদ্য-খানা দেয়া ও যত্ন আবশ্যক হয় না। কিন্তু যখন বনায়ন করা হয়, মাছ চাষ করা হয় তখন অনেক সেবা- যত্নের প্রয়োজন পড়ে । ফরেস্ট অফিসার লাগে, ফিশারি অফিসার লাগে এবং আরও কত কিছুর প্রয়োজন পড়ে- যার সহযোগিতা ব্যতিত এ কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় না। তাই আজকের দিনে কার্যকর সহায়ক সেবা ছাড়া কোনো জিনিসই সঠিকভাবে গড়ে তোলা, লালন-পালন ও পরিচালনা করা সম্ভব নয়। ব্যবসায়ের ক্ষেত্রে এ বিষয়টি আরও বেশি প্রযোজ্য। একটা দেশে ব্যবসায় কতটা স্বচ্ছন্দ্বের সাথে গড়ে উঠবে, পরিচালিত হবে-তার সাথে এই সহায়ক সেবা সম্পর্কযুক্ত। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আগামী দিনে ব্যবসায় গড়তে ও ব্যবসায় সম্পর্কে জ্ঞান অর্জনে এই সহায়ক সেবাগুলো সম্পর্কে ধারণা লাভ এবং কী, কোথায়, কিভাবে ও কতটা পাওয়া যায় সেই সম্পর্কে জ্ঞান লাভ অপরিহার্য ।

চিত্র : ব্যবসায়ে সহায়ক ভূমিকা পালনকারী ঢাকার মতিঝিলে অবস্থিত সোনালী ব্যাংক ভবন

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. সহায়ক সেবার ধারণা ও প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে

২. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৩. বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যাকরতে পারবে

৪. এসএমই ফাউন্ডেশন (SME) থেকে প্রাপ্ত সহায়তাব্যাখ্যা করতে পারবে

৫. বেসরকারি সংস্থা থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতেপারবে

৬. শিল্প ও বণিক সমিতি এবং বিজিএমইএ থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৭. রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রাপ্ত সহায়তা ব্যাখ্যা করতে পারবে

৮. ব্যবসায় সহায়তা দানকারী আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা ও কার্যক্রম বিশ্লেষণ করতে পারবে

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews