রাজিন সাহেব ও মিহির সাহেব সকালে একসাথে হাটতে চিন্তা করছে। কিন্তু মাটির তৈরি নির্মাণসামগ্রী 'A' ব্যবহারের ক্ষেত্রে কোনটির মান ভালো হবে তা বুঝে উঠতে পারছে না। তাই মিহির সাহেব রাজিন সাহেবকে উক্ত নির্মাণ সামগ্রী সম্পর্কে বিস্তারিত ধারণা দিলেন। পাশাপাশি অন্যান্য উপাদানের প্রতিও সতর্ক থাকার পরামর্শ দিলেন। এছাড়া তাকে গৃহ নির্মাণসামগ্রী ক্রয়ের ক্ষেত্রে প্রধান উপাদানের

Updated: 2 months ago
উত্তরঃ

গৃহ নির্মাণের জন্য যেসব জিনিস ব্যবহার করা হয় তাই নির্মাণসামগ্রী।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

বালি গৃহ নির্মাণসামগ্রীর মধ্যে অন্যতম।
বালি তিন ধরনের হয়। যথা- ১. মোটা বালি, ২. মিহি বালি, ৩. ভিটি বালি। ভালো বালি ধুলা-ময়লা ও কাদামাটিমুক্ত হয়। মোটা বালুতে কংক্রিট ভালো হয় এবং মিহি বালু দিয়ে প্লাস্টারের কাজ করা হয়। ভিটি বালু ভরাট করার কাজে ব্যবহৃত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত 'A' বস্তুটি দ্বারা গৃহ নির্মাণসামগ্রী ইটকে বোঝানো হয়েছে।

রাজিন সাহেব গৃহ নির্মাণের জন্য কোন ইট ব্যবহার করবে, সিদ্ধান্ত নিতে পারছে না। এ ব্যাপারে মিহির সাহেবকে জানালে তিনি তাকে বিভিন্ন ইট সম্পর্কে ধারণা দিলেন। ইট বিভিন্ন ধরনের হয়। যথা-
১. ১ম শ্রেণির ইট: ১ম শ্রেণির ইটের পিঠ, পার্শ্ব, উপর ও নিচ সবদিকেই সমতল ও ধারগুলো তীক্ষ্ম। এ ধরনের ইট সঠিক তাপমাত্রায় পোড়ানো। এই ইটে আঘাত করলে ঠনঠন শব্দ হয়। এতে কোনো চির বা ফাঁক থাকে না। তিন ফুট উপর থেকে আরেকটি ইটের উপর পড়লেও ভাঙে না। পানিতে ডোবালে এর শোষণ ক্ষমতা ১৫% এর বেশি হয় না।
২. ২য় শ্রেণির ইট: এই ইটের রং ১ম শ্রেণির মতোই। সাইজ অসমান ও তলা অমসৃণ। এগুলো কম পোড়ানো এবং আঘাত করলে তীক্ষ্ম শব্দ হয় না। এই ইটের গায়ে ফাটল থাকে। এর পানি শোষণ ক্ষমতা ২০% এর অধিক।
৩. ৩য় শ্রেণির ইট: এ ধরনের ইট পর্যাপ্ত পোড়ানো থাকে না। ফলে সহজে ভেঙে যায়। এ ধরনের ইটে আঘাত করলে ঠনঠন শব্দ হয় না এবং পানি শোষণ ক্ষমতা ২৫% এর বেশি।
৪. ঝামা ইট: অতিরিক্ত তাপে পোড়ালে ইট কালো ও ফাঁপা হয়, একে ঝামা ইট বলে।
৫. পিকেড ইট: ১ম শ্রেণির ইটের চেয়ে পিকেড ইট বেশি পোড়ানো হয়। এই ইট শক্ত হয়। এ ধরনের ইটে আঘাত করলে তীক্ষ্ম শব্দ হয় এবং উপর থেকে পড়লে ভাঙে না। এর ধার আঁকাবাঁকা ও অসমতল।
৬. সিরামিক ইট: এটি মেশিনে তৈরি, লাল রঙের ও টেকসই হয়। উপরিউক্ত ধারণাগুলোই মিহির সাহেব রাজিন সাহেবকে অবগত করলেন

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

বাড়ি তৈরির জন্য নির্মাণসামগ্রীর প্রয়োজনীয়তা অপরিসীম।
গৃহ নির্মাণসামগ্রীর মধ্যে ইট, সিমেন্ট, লোহা, বালি, মাটি, টিন, বাঁশ, কাঠ ইত্যাদি প্রধান। এগুলো বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে গৃহ নির্মাণের কাজে হাত দেওয়া হয়। গৃহের ভিত মজবুত, টেকসই ও মানসম্মত হওয়ার জন্য এসব সামগ্রীর গুরুত্ব অপরিসীম।
মিহির সাহেব রাজিন সাহেবকে গৃহ নির্মাণের প্রধান সামগ্রীর পাশাপাশি অন্যান্য সামগ্রীগুলোর প্রতিও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। এগুলো হলো বিদ্যুৎ, পানি সরবরাহ ও নিষ্কাশন এবং স্যানিটেশন ব্যবস্থা, গ্যাস, টেলিফোন ইত্যাদি। গৃহ নির্মাণের সময় বৈদ্যুতিক তার, সুইচ, সকেট, বাতি, ফ্যান, জেনারেটর স্থাপন করা হয়। পানির জন্য রিজার্ভ ট্যাংক, পানির পাম্প, পাইপলাইন, স্যানিটারি পাইপ, সেপটিক ট্যাংক, সারফেস ড্রেন, ময়লা পানি ও বৃষ্টির পানি নিষ্কাশন পাইপ, পানির সার্ভিস পাইপ গৃহ নির্মাণের সময়ই স্থাপন করা হয়। সেরূপ গ্যাস লাইনের পাইপ, টেলিফোন লাইনের ব্যবস্থাও বাড়ি নির্মাণের সময়ই করা হয়। তাই গৃহ নির্মাণের পূর্বে প্রধান উপকরণের পাশাপাশি এসব বিষয়েও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাই বলা যায়, রাজিন সাহেবের প্রতি মিহির সাহেবের পরামর্শটি যথার্থ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
22

Related Question

View All
উত্তরঃ

গৃহ নির্মাণের জন্য যেসব জিনিস ব্যবহার করা হয় সেগুলোকে নির্মাণসামগ্রী বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
39
উত্তরঃ

নীল, সবুজ ও বেগুনি শীতল বর্ণ। এসব বর্ণের ব্যবহার ঘরে শীতল ভাব আনে।
নীল রং মনকে সতেজ, স্নিগ্ধ ও নির্মল করে। সবুজ রং মনকে সরল, সতেজ ও নবীন রাখে। বেগুনি রং মনের ওপর একটি স্নিগ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করে। শোবার ঘরের দেয়াল ও পর্দায় এসব রঙের ব্যবহার করলে ঘরে স্নিগ্ধ, শীতল ও আরামদায়ক অনুভূতি সৃষ্টি হয়। সুতরাং, শোবার ঘরের জন্য শীতল বর্ণ উপযোগী।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
41
উত্তরঃ

আলম সাহেবের বাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবহার করা হয়।
সৌর শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে সৌর বিদ্যুৎ (Solar Energy) বলে।সৌরবিদ্যুৎ জ্বালানি তেলের ব্যবহার হ্রাস করে। ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়। সেই অর্থ গ্রামের উন্নয়নে ব্যবহার করা যায়। তাছাড়া এ বিদ্যুৎ ব্যবহার করলে পরিবেশ দূষিত হয় না। এটি ব্যবহারে বিপদের কোনো সম্ভাবনা নেই। এমনকি জ্বালানি হিসেবে এতে কাঠের প্রয়োজন হয় না। ফলে জ্বালানি কাঠের ব্যবহার হ্রাস পায়। এতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
35
উত্তরঃ

কবিরের কেনা সামগ্রী দিয়ে আলমের মতো বাড়ি তৈরি করা সম্ভব না। গৃহ নির্মাণের জন্য যেসব সামগ্রী প্রয়োজন সেগুলোকে বলা হয় গৃহ নির্মাণ সামগ্রী। পাকা বাড়ি তৈরি করতে প্রয়োজন ইট, সিমেন্ট, বালি, লোহা, কাঠ, পাথর, টাইলস ইত্যাদি নির্মাণসামগ্রী।
আলম গ্রামে দোতলা বাড়িতে বাস করে। তার ভাই কবির আলমের মতো বাড়ি তৈরির কথা চিন্তা করল। তাই সে টিন, টাইলস, কাঠ, বাঁশ কিনে আনল। কিন্তু এসব নির্মাণসামগ্রী দিয়ে পাকা দোতলা বাড়ি তৈরি করা সম্ভব নয়। তার যেসব নির্মাণ সামগ্রী প্রয়োজন সেগুলো হলো-

১. ইটমাটি পুড়িয়ে ইট তৈরি করা হয়। ইট তৈরি করার জন্য মাটিতে শতকরা ২০-৩৫ ভাগ এলুমিনা, ৫০-৭০ ভাগ সিলিকা থাকা উচিত। এটি গৃহ নির্মাণের অন্যতম প্রধান সহজলভ্য উপকরণ।
২. সিমেন্টনির্মাণ কাজের মূল উপাদান হলো সিমেন্ট। এটি প্রস্তুতে প্রয়োজন ৭২% চুনাপাথর, ২৫% কাদামাটি ও ৩% জিপসাম।
৩. পাথরগৃহ নির্মাণে বিভিন্ন ধরনের পাথর ব্যবহৃত হয়। যেমন-গ্রানাইট, মার্বেল, স্লেট, চুনাপাথর ইত্যাদি। গৃহ নির্মাণ কাজে ব্যবহৃত পাথরের স্থায়িত্ব, সৌন্দর্য, বর্ণ, ওজন, চাপ সহ্য করার ক্ষমতা, কাজ করার সুবিধা, শক্তভাব ইত্যাদি বিশেষত্ব থাকা আবশ্যক।
৪. বালুবালু কংক্রিট তৈরিতে ব্যবহৃত একটি নির্মাণসামগ্রী। এটি মোটা, মিহি, ভিটি এ তিন প্রকারের হয়।
৫. লৌহনির্মাণ কাজের জন্য ব্যবহৃত লৌহ সোজা ও অবিকৃত হতে হয়। লোহার গায়ে তেল, সিমেন্টের প্রলেপ ও মরিচা যেন না থাকে তা দেখে নির্মাণ কাজে ব্যবহার করা উচিত।
৬. কাঠআমাদের দেশে মেহগনি, কড়ই, চন্দন, কাঁঠাল, সেগুন, গজারি ইত্যাদি কাঠ নির্মাণ কাজে ব্যবহার করা হয়। নির্মাণ কাজের আগে অবশ্যই এটি সিজনিং করে নিতে হবে।

টাইলস: বর্তমানে গৃহ নির্মাণে টাইলস বেশ জনপ্রিয়। ঘরের মেঝে, দেয়াল ও সিঁড়িতে টাইলস ব্যবহার করা হয়। ভালো টাইলসের আকার ও আকৃতি সমান হয়।
উপরিউক্ত নির্মাণসামগ্রীগুলো আলমের মতো বাড়ি তৈরি করতে প্রয়োজন। কিন্তু কবির টিন, টাইলস, কাঠ ও বাঁশ কিনে আনে। তাই বলা যায়, কবিরের কেনা সামগ্রীগুলো দিয়ে আলমের মতো বাড়ি তৈরি করা সম্ভব নয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
40
উত্তরঃ

গৃহ নির্মাণের জন্য যেসব জিনিস ব্যবহার করা হয় তাই নির্মাণসামগ্রী।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
39
উত্তরঃ

বালি গৃহ নির্মাণসামগ্রীর মধ্যে অন্যতম।
বালি তিন ধরনের হয়। যথা- ১. মোটা বালি, ২. মিহি বালি, ৩. ভিটি বালি। ভালো বালি ধুলা-ময়লা ও কাদামাটিমুক্ত হয়। মোটা বালুতে কংক্রিট ভালো হয় এবং মিহি বালু দিয়ে প্লাস্টারের কাজ করা হয়। ভিটি বালু ভরাট করার কাজে ব্যবহৃত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
66
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews