রাতের আকাশে তারার মেলা, নদীতে ঢেউয়ের খেলা চিরন্তন। পৃথিবীর কোথাও রয়েছে পাহাড়, কোথাও ফসল ভরা মাঠ। গাছে গাছে ফুল-ফল ধরে, পাখি গান গায়। প্রকৃতির এসব উপকরণ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টিকে থাকে এবং সৌন্দর্যের ঐকতান সৃষ্টি করে মানুষকে আনন্দ, সুখ ও পরিতৃপ্তি দেয়। এ উপকরণগুলো মানুষকে কর্মী হওয়ার শিক্ষাও প্রেরণা দেয়।

Updated: 11 months ago
উত্তরঃ

সাত সাগরে ঢেউয়ের মেলা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

রোজ সকালে আকাশের বুকজুড়ে ওঠা রক্তিম সূর্যকে কবি আহসান হাবীব 'আলোর পাখি' বলেছেন।

শিশু-কিশোররা প্রকৃতি ও আশপাশের পরিবেশকে নিজেদের খেয়ালি দৃষ্টিতে দেখে। সকালের সূর্যটা তাদের দৃষ্টিতে যেন এক আলোর পাখি, যে রাতের অন্ধকার দূর করে চারদিকে আলো ছড়ায়।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

উদ্দীপকে 'মেলা' কবিতায় ফুটে ওঠা পারস্পরিক ঐক্যের দিকটি প্রকাশ পেয়েছে।

'মেলা' কবিতায় প্রকৃতি ও শিশু-কিশোরদের মিতালির মাধ্যমে ঐক্যের মেলবন্ধনকে তুলে ধরা হয়েছে। কবি পৃথিবীর সমস্ত মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করে ঐক্য প্রতিষ্ঠা করতে চান। উদ্দীপকেও প্রকৃতির বিভিন্ন উপাদানের মধ্যে সে ঐক্যের শিক্ষাই প্রতিফলিত হয়েছে।

উদ্দীপকে প্রকৃতির উপকরণগুলোর মাঝে বিরাজমান গভীর সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রকৃতির প্রতিটি উপকরণ একে অন্যের সহযোগিতার মাধ্যমে টিকে থাকে এবং পারস্পরিক মেলবন্ধনের মধ্য দিয়ে এসব উপকরণ এক নয়নাভিরাম সৌন্দর্য তৈরি করে। এসব উপকরণের মাঝে কোনো রেষারেষি বা বৈরিতা নেই। উদ্দীপকে ফুটে ওঠা বর্ণনার দিকটি মূলত 'মেলা' কবিতার ঐক্যের আহ্বানকেই ধারণ করে। কবি মনে করেন, প্রকৃতির বিভিন্ন উপাদানের মতো আমাদের মাঝেও যদি ঐক্য ও সদ্ভাব বজায় থাকে তাহলে প্রকৃতির মতো আমাদের জীবনও সুন্দর হয়ে উঠবে। এদিক বিবেচনায় বলা যায়, উদ্দীপকে 'মেলা' কবিতার কবির প্রত্যাশিত পারস্পরিক ঐক্যের দিকটিই প্রকাশিত হয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
উত্তরঃ

'মেলা' কবিতার আলোকে উদ্দীপকের বক্তব্য যথার্থ বলেই মনে করি।

'মেলা' কবিতায় পারস্পরিক ঐক্যের মধ্য দিয়ে পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত হয়েছে। এ লক্ষ্যে কবি প্রকৃতি থেকে শিক্ষা নিতে চান। কেননা, প্রকৃতির বিভিন্ন উপাদান পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে।

উদ্দীপকে প্রকৃতিকে শিক্ষালয় হিসেবে গ্রহণ করা হয়েছে। প্রকৃতি থেকে শিক্ষা লাভের কথা বলা হয়েছে। মানুষ প্রাকৃতিক সৌন্দর্য দেখে সুখ, আনন্দ ও পরিতৃপ্তি লাভ করে। অথচ একবারও লক্ষ করে না প্রকৃতি কতটা উদার, ভালোবাসার সেতুবন্ধে আবদ্ধ। রাতের তারা, নদীর ঢেউ, পাহাড়, মাঠঘাট সবকিছুই পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে কাজ করে যায়। সম্মিলিত চেষ্টায় ধরণিকে সুন্দর করে সাজায়।

'মেলা' কবিতায় কবি একটি সুখী, সুন্দর, কল্যাণময় পৃথিবী গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। এজন্য কবি প্রকৃতির দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। কেননা, প্রকৃতির বিভিন্ন উপাদান সম্মিলিত প্রয়াসে পৃথিবীকে ভরিয়ে তোলে। মানুষ তা দেখে তৃপ্তি পায়, সুখ অনুভব করে। কবি মনে করেন, পৃথিবীর মানুষ যদি এখান থেকে শিক্ষা নিয়ে স্নেহভালোবাসাপূর্ণ একটি সমাজ গড়ে তোলে, তবে পৃথিবীতে আর কোনো বিবাদ থাকবে না। একইভাবে, উদ্দীপকের বক্তব্যেও প্রকৃতি থেকে সম্প্রীতি ও কর্মপ্রেরণা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সে বিবেচনায় 'মেলা' কবিতার আলোকে উদ্দীপকের মন্তব্যটি যথার্থ।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
159

মেলা

আহসান হাবীব

ফুলের মেলা পাখির মেলা

আকাশ জুড়ে তারার মেলা

রোজ সকালে রঙের মেলা

সাত সাগরে ঢেউয়ের মেলা।

আর এক মেলা জগৎ জুড়ে

ভাইরা মিলে বোনরা মিলে

রং কুড়িয়ে বেড়ায় তারা

নীল আকাশের অপার নীলে

ফুলের বুকে সুবাস যতো

বুকে-মুখে নেয় মেখে তাই

পাখির কলকণ্ঠ থেকে

সুর তুলে নেয় তারা সবাই।

রাতের পথে পাড়ি যখন,

তারার অবাক দীপ জ্বেলে নেয়।

রোজ সকালের আকাশপথে

আলোর পাখি দেয় ছেড়ে দেয়

সাত সাগরের বুক থেকে নেয়

ঢেউ তুলে নেয় ভালোবাসার।

জগৎ জুড়ে যায় ছড়িয়ে,

যায় ছড়িয়ে আলো আশার।

ভালোবাসার এই যে মেলা

এই যে মেলা ভাই-এর বোনের,

এই যে হাসি এই যে খুশি

এই যে প্রীতি লক্ষ মনের-

কচি সবুজ ভাই-বোনদের

আপনি গড়া এই যে মেলা,

এই মেলাতে নিত্য চলে

আপন মনে একটি খেলা।

সারা বেলাই সেই এক খেলা

গড়বে নতুন একটি বাগান,

অনেক ফুল আর অনেক পাখি

সব পাখিদের আলাদা গান-

তার মাঝেই একটি সুরে

সবারই সুর যায় মিলিয়ে

এক দুনিয়া এক মানুষের

স্বপ্ন তারা যায় বিলিয়ে।

Related Question

View All
602
উত্তরঃ

কবি শিশু-কিশোরদের বাগানের কথা বলেছেন।

প্রকৃতি জগতে কবি বিভিন্ন মেলার সমারোহ দেখতে পান। আবার শিশুদের মাঝেও রয়েছে একটি আলাদা জগৎ। কবি কলকাকলিতে মুখর শিশুদের মাঝে একটি নিষ্কলুষ বাগানের সন্ধান পেয়েছেন। সেই শিশুরা হিংসা-দ্বেষ, বিদ্বেষ সবকিছু বাদ দিয়ে ভালোবাসাপূর্ণ এক জগৎ তৈরি করবে। আপন - পর সবাইকে সুখে-দুঃখে আপন ভেবে নেবে। সেই ভালোবাসাপূর্ণ বাগানে ফুল হয়ে ফুটবে শিশু-কিশোররা।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
659
উত্তরঃ

উদ্দীপকের বর্ণনায় 'মেলা' কবিতার প্রকৃতির জগৎ-এর বিষয়বস্তুর সাথে মিল পাওয়া যায়।

কবি আহসান হাবিব 'মেলা' কবিতায় সুন্দর পৃথিবীর চিত্র তুলে ধরেছেন। প্রকৃতির জগতে দৃষ্টি রাখলে আমরা দেখতে পাই ফুলভরতি বাগান। গাছে গাছে পাখির বিচিত্র সমাহার। আকাশের দিকে তাকালে দেখতে পাই হাজার হাজার তারার মেলা।

উদ্দীপকে প্রকৃতির সৌন্দর্যের কিছু দিক তুরে ধরা হয়েছে। নদীর পাড়, নদীতে ভেসে বেড়ানো রংবেরঙের পালতোলা নৌকা। ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো নানা রকমের সাদা-কালো পাখি। ধানখেতের সবুজ সমাহার। সবকিছু মিলে এক মোহনীয় পরিবেশ উঠে এসেছে। আলোচ্য কবিতায়ও কবি প্রকৃতির এই মোহনীয় সৌন্দর্যময় প্রকৃতির চিত্র তুলে ধরেছেন। তাই বলা যায়, প্রকৃতির জগতের মিলের দিক থেকে উদ্দীপক ও 'মেলা' কবিতার বিষয়বস্তুর মধ্যে মিল রয়েছে।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
449
উত্তরঃ

ভেদাভেদহীন একটি সুন্দর আনন্দপূর্ণ সমাজ বিনির্মাণের দিক থেকে বাউলের গানের মর্মকথা 'মেলা' কবিতার মূলভাবেরই বহিঃপ্রকাশ।

'মেলা' কবিতায় উঠে এসেছে শিশু-কিশোরদের মনোভাবের কথা। প্রকৃতির সব উপাদানের মধ্যেই শিশুরা খুঁজে পায় ভালোবাসা। তারা সারা বিশ্বে ছড়িয়ে দেয় নবীন প্রাণের আশা। দেশ-কালের সীমানা ভেঙে তারা অন্তরের ভালোবাসা দিয়ে গড়তে চায় মানুষের জন্য একটা অভিন্ন পৃথিবী। যে পৃথিবীর মধ্যে কোনো বিবাদ থাকবে না। পৃথিবী হবে একটা দেশ আর মানবসমাজ হবে একটা পরিবারের মতো।

উদ্দীপকের বাউলের গানের মধ্যে ফুটে উঠেছে ঐক্যের আহ্বান। বাউল সুরে সুরে বলেছেন, বিভিন্ন বর্ণের গাভি হলেও দুধের বরণ একই রকম। তেমনিভাবে পৃথিবীজুড়ে বিভিন্ন ধরনের মানুষ থাকলেও সবাই আসলে একই মায়ের সন্তান। অর্থাৎ তিনি বিবাদহীন এক অভিন্ন পৃথিবীর কথাই ভাবার্থে বলেছেন।

'মেলা' কবিতা ও উদ্দীপকের বাউল গানের মধ্যে একটি ভালোবাসাপূর্ণ ও ভেদাভেদহীন সমাজের কথাই উঠে এসেছে। শিশুদের কোমল মনে যেমন শান্তিপূর্ণ অভিন্ন সমাজের প্রত্যাশা রয়েছে তেমনি উদ্দীপকের বাউল গানের মধ্যেও একই শান্তিপূর্ণ অভিন্ন সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। তাই বলা যায়, বাউলের এই গানের মর্মকথাই 'মেলা' কবিতার মূলভাব।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
340
উত্তরঃ

পৃথিবীর সমস্ত শিশু-কিশোরের একতার উৎসবকে বোঝাতে কবি আর এক মেলা জগৎজুড়ে বলেছেন।

প্রকৃতির জগতে আমরা নানান মেলা দেখতে পাই। অন্যদিকে পৃথিবীর শিশু-কিশোরদের রয়েছে আলাদা জগৎ। যা একটি মেলার মতো। প্রকৃতির জগতের সবকিছু পেয়েছে শিশু-কিশোররা। পৃথিবীর সমস্ত শিশু-কিশোরের ভাষা এক নয়। তবে তাদের মনের ভাষার মধ্যে একটা মিল আছে। তাদের এই মনের মিলকে কবি একতার উৎসব হিসেবে তুলে ধরেছেন।

Md Zahid Hasan
Md Zahid Hasan
11 months ago
426
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews